a বানিয়াচংয়ে ১২টি মোবাইলসহ ২ চোর গ্রেফতার
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

বানিয়াচংয়ে ১২টি মোবাইলসহ ২ চোর গ্রেফতার


হবিগঞ্জ প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
শনিবার, ০৪ মার্চ, ২০২৩, ০৯:৪৫
বানিয়াচংয়ে ১২টি মোবাইলসহ ২ চোর গ্রেফতার

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের বানিয়াচংয়ে ১২টি চোরাই মোবাইলসহ দুই চোরকে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ।

বুধবার (১লা মার্চ) রাত ৮টা ১৫ মিনিটে ১ নম্বর ইউনিয়নের স্থানীয় বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো  উপজেলার, পুরান তোপখানা মহল্লার মোতালিব মিয়ার পুত্র সাদিক মিয়া(১৯), এবং খন্দকার মহল্লার আলী হোসেনের পুত্র মোঃ আলম মিয়া(১৯)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেবের নির্দেশে  এস আই সাদ্দাম হোসেন, এস আই জাকির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই দুই চোরকে গ্রেফতার করেন। এসময় তাদের দেহ তল্লাশি করে ১১টি মোবাইল উদ্ধার করা হয় এবং তাদের দেয়া তথ্য অনুযায়ী ইনাতখানী গ্রামে জিয়াউর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে অপর আরেকটি মোবাইল উদ্ধার করে পুলিশ।পুলিশের উপস্থিতি টের পেয়ে জিয়াউর রহমান পালিয়ে যায়।

এব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব বলেন,আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।  বিচারার্থে আদালতে প্রেরন  করা হয়েছে। তিনি আরও জানান এধরণের অভিযান অব্যাহত থাকবে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

উপজেলা চেয়ারম্যানকে গুলি, গুরুতর আহত


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
শনিবার, ২৫ ফেরুয়ারী, ২০২৩, ০১:৪১
উপজেলা চেয়ারম্যানকে গুলি, গুরুতর আহত

ফাইল ছবি: আলহাজ্ব হারুনুর রশীদ খান

শিবপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব হারুনুর রশীদ খান দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়েছেন।

জানা গেছে, শনিবার সকালে হাঁটাহাঁটি করে বাসায় ওঠার সময় তার বাড়ির সিড়িতে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে এখনো কাউকে আটক করা যায়নি।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মীরা শিবপুর উপজেলা সদর বাসস্ট্যান্ড, কলেজ গেইট ও ঢাকা-সিলেট মহাসড়কের  ইটাখোলা মোড় সড়ক অবরোধ করে টায়ারে আগুন লাগিয়ে দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত উপজেলায় থমথমে অবস্থা বিরাজ করছে।  সূত্র:সমকাল

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

বাংলাদেশের বিপক্ষে ব্লাক ক্যাপসদের দল ঘোষণা 


ক্রীড়া ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ১০ আগষ্ট, ২০২১, ০৯:৫৬
বাংলাদেশের বিপক্ষে ব্লাক ক্যাপসদের দল ঘোষণা

ফাইল ছবি

অস্ট্রেলিয়া সিরিজ শেষ না হতেই আরেকটি সিরিজ খেলার অপেক্ষায় টাইগাররা। বাংলাদেশ নিউজিল্যান্ডের মধ্যকার ৫ ম্যাচ টিটুয়েন্টি সিরিজ খেলতে ২৪ আগস্ট ঢাকায় আসবে কিউইরা তারপর কোয়ারান্টাইন পালন করে একটি প্রস্তুত ম্যাচ খেলার কথা রয়েছে মূল লড়াই শুরু হবে ১ সেপ্টেম্বর। দ্বিতীয় ম্যাচ ৩ সেপ্টেম্বর, তৃতীয় ম্যাচ ৫ সেপ্টেম্বর সিরিজে চতুর্থ ও শেষ  ম্যাচ হবে যথাক্রমে ৮ ও ১০ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে হোম অব ক্রিকেট শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। আসন্ন টি-টুয়ান্টি সিরিজে বাংলাদেশের বিপক্ষে টম লাথামকে অধিনায়ক করে বাংলাদেশ সফরে ৫ ম্যাচ টি২০ সিরিজের জন্যে দল ঘোষনা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। দলে নেই অধিকাংশ তারকা ক্রিকেটার।

নিউজিল্যান্ড দলঃ 
টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হামিশ ব্যানেট, টম ব্লানডেল, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কুগেলেইন, কোল ম্যাককনকি, হেনরি নিকোলস, আজাজ পেটেল, রাচিন রবীন্দ্র, বেন সিয়ারস, উইল ইয়ং, ব্লেয়ার টিকনার।

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - অপরাধ