a
ছবি: মুক্তসংবাদ প্রতিদিন
মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বরিশালের উজিরপুরের কারফায় শুরু হলো ক্রিকেট টুর্নামেন্ট কারফা প্রিমিয়ার লিগ (কেপিএল)।
‘খেলাধুলায় সুস্থ থাকে শরীর-মন, মাদক-মোবাইল রেখে মাঠে চল’- এই শ্লোগানকে সামনে রেখে ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় আকাশে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কারফার কৃতি সন্তান বিশিষ্ট অধ্যাপক ডা. হরেন্দ্রনাথ সরকার কেপিএল সিজন-২ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী বক্তব্যে ডা. হরেন্দ্রনাথ সরকার বলেন,’ খেলাধুলা একদিকে যেমন শরীর-মন ভাল রাখে অন্যদিকে মানুষের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’
এ সময় তিনি ভাল উদ্যোগের সাথে সর্বদা থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এর আগে স্বাগত বক্তব্য দেন কেপিএল এর অন্যতম আয়োজক ও বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রণয় বিশ্বাস। তিনি বলেন, ‘ তরুণ ও যুব সমাজকে মাদক-মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে এবং সমাজের সব শ্রেণির মানুষের মধ্যে মেলবন্ধন তৈরী করতে কেপিএল আয়োজন। আশা করছি, কেপিএল-এর মাধ্যমে কারফা সব শ্রেণির মানুষ একটি প্লাটফর্মে আসবে।’
ভীষ্মদেব বিশ্বাসের সভাপতিত্বে নিখিল বিশ্বাসের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেপিএল সিজন-২ তে অংশগ্রহণকারী ৬ দলের সকল খেলোয়ারবৃন্দ ও কারফার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিক উপলক্ষে কারফা প্রিমিয়ার লিগ (কেপিএল)- এর প্রথম আসর অনুষ্ঠিত হয়।
ফাইল ছবি
মরুর বুকে ক্রিকেট। উপ-মহাদেশের ক্রিকেটের চার শক্তিশালী দেশের লড়াই আজ একই দিনে। বিকালে বাংলাদেশ-শ্রীলঙ্কা আর সন্ধ্যায় ভারত-পাকিস্তান লড়াই।
টি-টোয়েন্টি বিশ্বকাপের লড়াইয়ে যেন আজ অলিখিত ফাইনালে মুখোমুখি হবে উপমহাদেশের শক্তিধর ক্রিকেট দেশ ভারত-পাকিস্তান।
পরিসংখ্যান বলছে ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি বিশ্বকাপ, কোনো আসরেই ভারতকে আজও হারাতে পারেনি পাকিস্তান। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম হুঙ্কার দিয়ে বলেছেন, ‘সেই দিন ভুলে যান। এবার আমরা জিতব।’
আর ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, ‘অতীতে কি হয়েছে সেখানে নজর নেই। আমার কাছে এই ম্যাচ অন্যান্য ম্যাচের মতই। এখানে কোনো ভিন্নতা দেখছি না। স্টেডিয়ামের পরিবেশ কিছুটা ভিন্ন। কিন্তু আমাদের মানসিকতা, প্রস্তুতি, খেলার ধরনে কোনো ভিন্নতা নেই।’ তার দলকে শানিত মুরুর বুকের ক্রিকেট স্রোতে উত্তেজনায় কাঁপছে দেশ। টিভির পর্দায় হুমড়ি খেয়ে পড়ার অপেক্ষায় ক্রিকেট অনুরাগীরা। যেন ক্রিকেট যুদ্ধের দামামা বাজছে।
ভারত-পাকিস্তান ক্রিকেট লড়াই যেন দুই দেশের সীমান্তের লড়াই। এরই মধ্যে কথার যুদ্ধ সীমানা ছাড়িয়ে গেছে। পাকিস্তানের প্রেসিডেন্ট ক্রিকেট তারকা ইমরান খান চোখ রাখছেন দুবাইয়ে ২২ গজের পিচে। তিনি বাবর আজমকে জানিয়ে দিয়েছেন ৯২ বিশ্বকাপে মাঠে নামার আগে কীভাবে নিজেরা মানসিকভাবে শক্তিশালী থাকতেন।
কথা বলেছেন ৮৩ বিশ্বকাপ জয়ী ভারতীয় অধিনায়ক কপিল দেব, দিলীপ ভেঙ্গ সরকার, পাকিস্তানের রমিজ রাজা, ওয়াসিম আকরামদের মতো মহারথীরা কথা ম্যাচ নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন। আর তাতেই রবিবাসরীয় মহারণের জন্য তেঁতে উঠছে মঞ্চ।
যত সময় গড়াচ্ছে ততই ভারত-পাকিস্তান ম্যাচের উত্তাপ ততই ছড়াচ্ছে। রোমাঞ্চিত হচ্ছেন উপমহাদেশের ক্রিকেট অনুরাগীরা। বাংলাদেশের দর্শক বিকালে লঙ্কানদের বিপক্ষে সাকিবদের লড়াই দেখবেন। এর পরই উপভোগ করবেন ভারত ও পাকিস্তান ক্রিকেট যুদ্ধে।
ফাইল ছবি
সৌদি আরবে মঙ্গলবার রমজানের চাঁদ দেখা যায়নি। কাজেই বিশ্বজুড়ে কয়েক কোটি মুসলমানের জন্য বৃহস্পতিবার থেকে রোযা শুরু হতে যাচ্ছে। সৌদি আরবের চাঁদ দেখা কমিটি মঙ্গলবার সন্ধ্যায় দেশটির কোথাও রমজান মাসের চাঁদ দেখতে পায়নি বলে জানিয়েছে। খবর আল আরাবিয়ার।
মুসলিম বিশ্ব সাধারণত চন্দ্র পঞ্জিকা অনুসরণ করেন এবং ঐতিহ্যবাহী চাঁদ দেখা পদ্ধতি ব্যবহার করেন। এতে কিছু কিছু দেশ একদিন বা দুদিন পর রোজা রাখা শুরু করেন। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরে বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে।
সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। ফলে বাংলাদেশে রোজা ও ঈদ পালন হয় মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিন থেকে। সূত্র: যুগান্তর