a অভিনেতা মিঠুন চক্রবর্তী করোনায় আক্রান্ত
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

অভিনেতা মিঠুন চক্রবর্তী করোনায় আক্রান্ত


নাঈম,বিনোদন ডেস্ক:
মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১, ০৩:৫৯
অভিনেতা মিঠুন চক্রবর্তী করোনায় আক্রান্ত

ফাইল ছবি

ভারতে ক্রমশ বাড়তে থাকা করোনায় নাজেহাল দেশটির জনগণ। আর মাত্র এক দফার ভোট বাকি। একটানা ভোট প্রচারে অতিরিক্ত জন সমাগমের জন‍্যই করোনার এমন সংক্রমণ বাড়ছে বলে অভিযোগ করছে অনেকে। 

ইতিমধ‍্যেই বেশ কয়েকজন তারকা থেকে রাজনীতিবিদের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন মিঠুন চক্রবর্তী। শোনা যাচ্ছে করোনা আক্রান্ত হয়েছেন তিনি। ফিল্মফেয়ারের অফিশিয়াল টুইটার হ‍্যান্ডেলে এমনটাই জানানো হয়েছে। বলা হয়েছে আপাতত হোম কোয়ারেন্টাইনেই থাকবেন মিঠুন চক্রবর্তী। 

বর্তমানে চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন তিনি। তবে অভিনেতার পরিবারের তরফ থেকে এখনো এই বিষয়ে কিছুই জানানো হয়নি।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

থ্রিলারের গল্পে খুনি চরিত্রে মিলন


মুক্তসংবাদ প্রতিদিন:
বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১, ১০:৫৭
থ্রিলারের গল্পে খুনি চরিত্রে মিলন

ফাইল ফটো:আনিসুর রহমান মিলন

‘বরফ কলের গল্প’ নামের ছবিতে থ্রিলার গল্পের ওয়েব সিরিজে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। তাকে দেখা যাবে খুনির চরিত্রে। 

গত রোববার ফেসবুকে নিজের লুকসহ একটি পোস্টার শেয়ার করেছেন মিলন।

সহিদ-উন-নবী সিরিজটি পরিচালনা করছেন । ছবিটি প্রকাশ পাবে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে। খুলনায় চলছে সিরিজের শুটিং। আর এখানে মিলনের চরিত্রের নাম নওশাদ।

মিলন বলেন, ‘একটি শহরের ছেলে নওশাদ। তার রাজত্ব, নোংরামির গল্প উঠে আসবে এই ওয়েব সিরিজে। আমরা ছবির অনেক কিছুই রূপক অর্থে বোঝানোর চেষ্টা করছি।’ এ চরিত্রটি খুলনার এক সময়ের ত্রাস এরশাদ শিকদারের চরিত্র অবলম্বনে। 

সেখানে দেখা যাচ্ছে, মিলনের রাগান্বিত চোখ। মাঝখান দিয়ে রক্তভেজা একটি হাতুড়ি। সিরিজের নাম বরফ কল এবং খুলনায় শুটিংয়ে ধারণা করা হয় যে, এরশাদ শিকদারের ঘটনা থেকেই এটি নেওয়া হয়েছে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

তুরস্ক ‘গকদোয়ান’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ১১ জুলাই, ২০২২, ০৮:৩১
তুরস্ক ‘গকদোয়ান’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি

ফাইল ছবি

নিজেদের তৈরি ‘এয়ার টু এয়ার’ গকদোয়ান ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করেছে তুরস্ক। দেশটির প্রতিরক্ষা শিল্পের প্রতিরক্ষা বিভাগের প্রধান ইসমাইল দেমির এই তথ্য জানিয়েছেন। দেমির সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এই তথ্য নিশ্চিত করেন।

তুরস্কের ডেইলি সাবাহর খবর অনুসারে, তুরস্কের বৈজ্ঞানিক ও গবেষণা কাউন্সিল এবং ডিফেন্স ইন্ডাস্ট্রি রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট ইনস্টিটিউট এই ক্ষেপণাস্ত্র আবিস্কার করেছে।

দেমির বলেন, গকদোয়ান অগোচরে আঘাত হানবে। এয়ার টু এয়ার এই মিসাইল রাডার সিস্টেম দ্বারা ফায়ার করা হবে। চলতি বছরেই তুরস্কের সশস্ত্র বাহিনীর কাছে এই ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হবে বলে জানান তিনি। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - বিনোদন