a
ফাইল ছবি
সৌদি আরবে মঙ্গলবার রমজানের চাঁদ দেখা যায়নি। কাজেই বিশ্বজুড়ে কয়েক কোটি মুসলমানের জন্য বৃহস্পতিবার থেকে রোযা শুরু হতে যাচ্ছে। সৌদি আরবের চাঁদ দেখা কমিটি মঙ্গলবার সন্ধ্যায় দেশটির কোথাও রমজান মাসের চাঁদ দেখতে পায়নি বলে জানিয়েছে। খবর আল আরাবিয়ার।
মুসলিম বিশ্ব সাধারণত চন্দ্র পঞ্জিকা অনুসরণ করেন এবং ঐতিহ্যবাহী চাঁদ দেখা পদ্ধতি ব্যবহার করেন। এতে কিছু কিছু দেশ একদিন বা দুদিন পর রোজা রাখা শুরু করেন। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরে বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে।
সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। ফলে বাংলাদেশে রোজা ও ঈদ পালন হয় মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিন থেকে। সূত্র: যুগান্তর
ছবি: মুক্তসংবাদ প্রতিদিন
সাইফুল আলম, ঢাকা: সিয়াম সাধনার পবিত্র এই মাসে দুস্থ এবং এতিমদের সাথে নিয়ে একটি বিশেষ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি। যেখানে অংশগ্রহণকারীরা দুস্থ ও এতিম শিশুদের সঙ্গে মিলিত হয়ে ইফতার করেছেন এবং তাদের জন্য দোয়া করেছেন। এই অনুষ্ঠানটি বিশেষভাবে দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষদের সহায়তা প্রদানে গুরুত্ব আরোপ করে, যাতে তারা রমজান মাসের পবিত্রতা ও আনন্দ অনুভব করতে পারে।
গতকাল ১৫ মার্চ ২০২৫ ইং (১৪ ই রমাদান), শনিবার, মিরপুর ১২ (রমজান নেসা সুপার মার্কেটের (৪র্থ তলায়) "দ্যা গোল্ডেন সান চাইনিজ রেস্টুরেন্টে" এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান জনাব ড. এল .এম কামরুজ্জামান। তিনি তার বক্তব্যে রমজান মাসের গুরুত্ব এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের প্রতি সহানুভূতি ও সহায়তা প্রদানের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, "আমাদের সমাজের প্রতিটি মানুষকে একে অপরের পাশে দাঁড়াতে হবে। এই ইফতার মাহফিলের মাধ্যমে আমরা আশা করি, সমাজের দুঃখী ও সুবিধাবঞ্চিত মানুষরা কিছুটা শান্তি ও ভালোবাসা অনুভব করবেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব জনাব জয়নুল আবেদীন জয়। এছাড়াও সংগঠনের ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ, মনিরুল ইসলাম, হামিদুল ইসলাম মিন্টু, শরফ উদ্দীন সোহরাওয়ার্দী, মো. মোশারেফ হোসেন, মোঃ হাবিবুল হক সিদ্দিকী, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আবুল কালাম আজাদ, সিনিয়র যুগ্ম মহাসচিব এ.এস.এম তুহিন, রফিকুল ইসলাম রুনু, যুগ্ম মহাসচিব এম.এম ইব্রাহীম খলিল, অর্থ সচিব মো. নাসিম, সাংগঠনিক সচিব মুহাম্মদ আলমগীর হোসেন হেলাল, শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম, সহ শিক্ষা সচিব আব্দুস সালাম, মোঃ আলী আকবর সহ সারাদেশ থেকে জেলা ও বিভাগীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ধর্ম বিষয়ক সচিব মুফতি নাছির উদ্দিন।
ছবি: শেখ হাসিনা
নিউজ ডেস্কঃ ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৩ মামলায় ২১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বৃহস্পতিবার সকাল সাড় ১১টার পর এ রায় ঘোষণা করেন। তিনি জানান, তিন মামলায় অপরাধ প্রমাণিত হওয়ায় ৭ বছর করে ২১ বছরের কারাদণ্ড দেওয়া হল। সাজা একটার পর একটা কার্যকর হবে।
এর আগে, ২৩ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে এই ৩ মামলায় রায় ঘোষণার জন্য ২৭ নভেম্বর দিন ধার্য করেন।
এই তিন মামলায় শুরু থেকে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল পলাতক রয়েছেন। রাজউক-এর সাবেক সদস্য খুরশীদ আলম কারাগারে রয়েছেন। শেখ হাসিনা তিন মামলার আসামি। জয় ও পুতুল পৃথক এক মামলার আসামি।
ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত ১৪ জানুয়ারি শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে একটি মামলা করে দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন। তদন্ত শেষে গত ১০ মার্চ ১২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। সূত্র: বিডি প্রতিদিন