a নিজেকে আরো পরিশ্রমী হিসেবে তুলে ধরবোঃ সালমান খান
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

নিজেকে আরো পরিশ্রমী হিসেবে তুলে ধরবোঃ সালমান খান


বিনোদন ডেস্ক:
মঙ্গলবার, ১৮ মে, ২০২১, ১১:৫০
নিজেকে আরো পরিশ্রমী হিসেবে তুলে ধরবোঃ সালমান খান

ফাইল ছবি । সালমান খান

ভারতীয় মুভি ইন্ড্রাস্ট্রিতে সালমান খানের ছবি বলতেই বক্স অফিসে হিট। এবারের ঈদে মুক্তি পাওয়া নতুন ছবি ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’র মুখ থুবড়ে পড়েছে এই অবস্থার পরেই অন্যরকম তথ্য জানালেন সালমান খান নিজে। বললেন- বর্তমান এই প্রজন্মে টাইগার শ্রফ, বরুণ ধাওয়ানরা আছেন, আমাকে আরও পরিশ্রম করতে হবে। নিজে যত পরিশ্রম করবেন ততই সাফল্য আসবে বলে মন্তব্য করেছেন ভাইজান।

এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে লেখা হয়েছে, ভাইজান বলেছেন , “আমার বয়স এখন ৫৫-৫৬। কিন্তু ১৪-১৫ বছরে বয়সে আমি যা করতাম এখন আমি তাই করছি। এই প্রজন্মে টাইগার শ্রফ, বরুণ ধাওয়ান,রণবীর সিং, আয়ুষ শর্মারা আছেন। তাদের সাথে টিকে থাকতে হলে আমাকে আরো পরিশ্রমী হতে হবে”

সালমান বিশ্বাস করেন পরিশ্রমের বিকল্প নেই। পরিশ্রমের দাম দর্শকরা দিবেন বলে আশাবাদী এই সুপারস্টার। । ‘রাধে ছবি মুক্তির পরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ট্রল ও মিমের শিকার হচ্ছে তিনি । ছবি মুক্তির পর মাপকাঠি  নির্ণয়ে মাত্র ১.৭রেটিং অর্জন করেছে রাধে।

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com

আরও পড়ুন

মাহিয়া মাহি জানালেন তার বিচ্ছেদের কারণ


বিনোদন ডেস্ক:
রবিবার, ২৩ মে, ২০২১, ১১:৫৩
মাহিয়া মাহি জানালেন তার বিচ্ছেদের কারণ

ফাইল ছবি

 

ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন।গতকাল শনিবার স্বামী মাহমুদ পারভেজ অপুর সঙ্গে বিচ্ছেদের খবর জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। 

সংসার ভাঙার কারণ ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ না করলেও গণমাধ্যমে এ নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। বেশ কিছুদিন ধরেই দুজন আলাদা থাকছেন। মাহিয়া জানিয়েছেন ব্যক্তিগত কিছু বিষয়ের বোঝাপড়া না হওয়ায় সম্প্রতি তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।

মাহি বলেন, মানুষের জীবনে অনেক কিছুই ঘটে। অনেক কিছু ভাগ্যের ওপর নির্ভর করে।এইটুকু বলব, আমি অপুকে সম্মান করি। আমাদের মধ্যে ব্যক্তিগত বোঝাপড়া নিয়ে কিছু বিষয়ে সমস্যা ছিল। যেটা হয় তো আমাদের সম্পর্ক টিকতে দিল না। এছাড়া আরও কিছু বিষয় ছিল। 

‘তবে আপনাদের কাছে অনুরোধ, তার ও আমার কোনো অসম্মান হোক তেমন কিছু চাইনা।’

২০১৬ সালের ২৫ মে সিলেটের মাহমুদ পারভেজ অপুর সঙ্গে বিয়ে হয় মাহিয়া মাহির।আগামী পরশু তাদের পঞ্চম বিবাহবার্ষিকী।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

মুক্তসংবাদ প্রতিদিনে (নিউজ পোর্টালে) নিয়োগ চলছে


এমএস.প্রতিদিন ডেস্ক:
বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১, ০৪:০৯
মুক্তসংবাদ প্রতিদিনে (নিউজ পোর্টালে) নিয়োগ চলছে

নিয়োগ বিজ্ঞপ্তি-মার্চ, ২০২১

মুক্তসংবাদ প্রতিদিন নিউজ পোর্টালে দেশব্যাপী (জেলা, উপজেলা ও ক্যাম্পাস) পর্যায়ে নিয়োগ চলছে। অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।

ছবিসহ জীবন বৃত্তান্ত (সিভি) অনলাইনে পাঠাতে হবে। ইমেইল: msprotidin@gmail.com; মোবাইল নাম্বার: ০১৯১১৬৮০৮৭৪

আবেদনকারীর অবশ্যই পালনীয় -
# কর্মরত জেলা ও উপজেলার স্থায়ী বাসিন্ধা হতে হবে।
# অফিসের নিদের্শে বিভিন্ন জায়গায় ভ্রমণের মানসিকতা থাকতে হবে।
# অন্য কোন অনলাইন পত্রিকায় কাজ করা যাবে না।
# কপি নিউজ করা যাবে না।
# দুনী‌তির সংবা‌দে যথাযথ প্রমাণ পাঠাতে হবে।
# রাষ্ট্রদ্রোহী ও স্বাধীনতাবিরোধী নিউজ করা যাবে না।
# কোন রাজনৈতিক দলের সদস্য হওয়া যাবে না।
# সাংবাদিক পরিচয় দিয়ে অ‌ফিস আদাল‌তে দালালি করা যা‌বে না।
# নিয়োগের পরে প্রতিনিধি গ্রুপে সংযুক্ত করা হবে এবং সুবিধা-অসুবিধা আলোচনা 
   সাপেক্ষে নির্ধারণ করা হবে।

সরাসরি যোগাযোগ: ১৪ পুরানা পল্টন, ৯মতলা, মতিঝিল, ঢাকা-১০০০

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - বিনোদন