a ইউক্রেনের বিচ্ছিন্ন অঞ্চল লুহানস্ক ‘সম্পূর্ণ স্বাধীন’ বলে দাবি করেছে রাশিয়া
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

ইউক্রেনের বিচ্ছিন্ন অঞ্চল লুহানস্ক ‘সম্পূর্ণ স্বাধীন’ বলে দাবি করেছে রাশিয়া


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ০৩ জুলাই, ২০২২, ০৮:১৭
ইউক্রেনের বিচ্ছিন্ন অঞ্চল লুহানস্ক ‘সম্পূর্ণ স্বাধীন’ বলে দাবি করেছে রাশিয়া

ফাইল ছবি

ইউক্রেনের বিচ্ছিন্ন অঞ্চল লুহানস্ক ‘সম্পূর্ণ মুক্ত’ বলে ঘোষণা দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শইগু।

এর আগে লুহানস্কের শেষ বড় ঘাঁটি লিসিচানস্ক শহরের পতন ঘটতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ। তিনি বলেন, গত কয়েকদিন ধরে দোনবাসের কৌশলগত শহরটি দখল নিতে সর্বশক্তি প্রয়োগ করেছে রুশ বাহিনী।

ওলেক্সি আরেস্টোভিচ আরও বলেন, তারা সিভারস্কি দোনেতস্ক নদী অতিক্রম করেছে এবং উত্তর দিক থেকে শহরের দিকে আসছে। এটা বড় ধরনের একটা হুমকি। আগামী এক অথবা দুই দিনের মধ্যে বিষয়গুলো আরও স্পষ্ট হয়ে উঠবে। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

এরদোগানকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট ঘোষণা


আন্তর্জাতিক ডেস্ক: মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ২৯ মে, ২০২৩, ১২:৪১
এরদোগানকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট ঘোষণা

ফাইল ছবি: রিসেপ তাইয়েপ এরদোগান

দ্বিতীয় দফা ভোটে রিসেপ তাইয়েপ এরদোগানকে আনুষ্ঠানিকভাবে তুরস্কের প্রেসিডেন্ট ঘোষণা করেছে দেশটির সুপ্রিম ইলেকশন কাউন্সিল। কাউন্সিলের চেয়ারম্যান আহমেদ ইয়েনের আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে বলেছেন, এরদোগান ৫২.১৪ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। 

তিনি বলেছেন, ‌‘যদিও প্রেসিডেন্ট প্রার্থীদের এখনও সব ভোট সিস্টেমে প্রবেশ করেনি। তবে তাতে ফলের কোনো পরিবর্তন হবে না।’ এখন পর্যন্ত ৯৯.৪৩ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। সেখানে এরদোয়ানের নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারগলু পেয়েছেন ৪৭.৮৬ শতাংশ ভোট।

এমতাবস্থায় টানা তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন এরদোয়ান। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

করোনায় (২৫মে) মৃত্যু ৪০, শনাক্ত ১৬৭৫ এবং সুস্থ ১২৭৯


স্বাস্থ্য ডেস্ক:
মঙ্গলবার, ২৫ মে, ২০২১, ০৫:৩৮
করোনাভাইরাসের সর্বশেষ তথ্য

করোনাভাইরাস

            
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৪০ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৪৪১ জন।
 
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১৬৭৫ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৭ লাখ ৯২ হাজার ১৯৬ জন।
 
আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১২৭৯ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩২ হাজার ৮১০ জন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক