a আজ রাতে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া মুখোমুখি
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

আজ রাতে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া মুখোমুখি


ক্রীড়া ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২, ০১:০৩
আজ রাতে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া মুখোমুখি

ফাইল ছবি

কাতার বিশ্বকাপের ফাইনালে আজ মঙ্গলবার কাতারের লুসাইল স্টেডিয়ামে লুকা মডরিচদের বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা। বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

পরিসংখ্যান অনুযায়ী, পাঁচবারের মুখোমুখি দেখায় সমানে সমান দল দুটি। লে আলবিসেলেস্তেদের দুই জয়ের বিপরীতে ক্রোয়াটরাও জিতেছে দুটি ম্যাচ, ড্র হয়েছে একটি ম্যাচ।

জানা যাক, আর্জেন্টিনা-ক্রোয়েশিয়ার মুখোমুখি দেখায় কেমন ছিল তাদের কৌশল-

আর্জেন্টিনার কৌশল: ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনা খানিকটা ছড়িয়ে-ছিটিয়ে একাদশ সাজায়। গত কয়েক বছরের পরিসংখ্যান বলছে, ব্যাকলাইনে চারজন রেখে মাঝমাঠ তিনজন আবার কখনও চারজনকে নিয়ে ফরমেশন সাজানো হয়। সর্বশেষ পাঁচ ম্যাচে দুই দলের হেড টু হেড ম্যাচ বিশ্নেষণ করলে দেখা যায়, আর্জেন্টিনা ক্রোয়েশিয়াকে আটকাতে শুরুতে বলের পজেশনটা ঠিক রাখে। এরপর দ্রুত আক্রমণ শানায়। লং পাসে খেলতে কমই দেখা যায় তাদের। মাঝমাঠ থেকে দুই উইং বা ডি বক্সের ভেতরে জটলা ভেঙে সাফল্য পেতে চায়।

ক্রোয়েশিয়া কৌশল: বল দখলে রাখার প্রতি বেশি মন নেই তাদের। মাঝমাঠে বলটা কিছুক্ষণ আটকে লং শটে বা কাউন্টার অ্যাটাকে রক্ষণ ভাঙতে চায়। সে ক্ষেত্রে আগের ম্যাচগুলোতে দেখা যায়, আর্জেন্টিনার গোলমুখে তেমন একটা শট না নিতে পারলেও অল্প শটেও দারুণ সফল দলটি। আর ম্যাচের লিড নেওয়ার পর রক্ষণ দেয়ালে নতুন কোনো সেনানী যোগ করে না। উল্টো পিছিয়ে থাকা আর্জেন্টিনার ওপর আক্রমণের চাপ বাড়িয়ে দেয়। যেটা ক্রোয়েশিয়ার ভয়ংকর একটা রূপ। সূত্র: সমকাল

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ফ্রান্সকে জেতালেন গ্রিজম্যান


ক্রীড়া ডেস্ক:
বৃহস্পতিবার, ০১ এপ্রিল, ২০২১, ১১:৩৩
বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ফ্রান্সকে জেতালেন গ্রিজম্যান

ফাইল ছবি

বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে আঁতোয়া গ্রিজম্যানের গোলে জয় পেয়ে যায় ফ্রান্স। বুধবার রাতে সারায়েভোয় ‘ডি’ গ্রুপের খেলায় শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেললেও ফ্রান্সকে একটিমাত্র গোলেই সন্তুষ্ট থাকতে হয়।

ফ্রান্সের বিরুদ্ধে যথেষ্ট সুযোগ পেলেও বসনিয়ার খেলোয়াড়রা সুযোগ কাজে লাগাতে পারেননি। বিশেষ করে, হুগো লরিসকে ফাঁকি দিতে পারেনি স্বাগতিকরা। 

অবশেষে দ্বিতীয়ার্ধে ৬০তম মিনিটে গ্রিজম্যান গোলে ব্যবধান ঘটান। আদ্রিওঁ রাবিওর ক্রসে মার্কারকে এড়িয়ে দারুণ হেডে কাছের পোস্ট দিয়ে জালে ঢুকে দেন এই ফরোয়ার্ড। এতে ১-০ ব্যবধানে জয় পেয়েছে ফ্রান্স। 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

তালেবান জনপ্রিয় অভিনেতা খাসা জাওয়ানকে হত্যার কথা স্বীকার (ভিডিও)


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শনিবার, ৩১ জুলাই, ২০২১, ১০:০৫
তালেবান জনপ্রিয় অভিনেতা খাসা জাওয়ানকে হত্যার কথা স্বীকার

ফাইল ছবি: তালেবানের হাতে নিহত আফগানিস্তানের কৌতুক অভিনেতা খাসা জাওয়ান

আফগানিস্তানের জনপ্রিয় কৌতুক অভিনেতা খাসা জাওয়ানকে হত্যার কথা স্বীকার করেছে তালেবান মুখপাত্র। একই সঙ্গে এই হত্যাকাণ্ডের তদন্ত করে জড়িতদের বিচারের ঘোষণাও দিয়েছে তারা। বিখ্যাত কমেডিয়ান নজর মুহাম্মদকে ধরে নিয়ে যাওয়ার একটি ভিডিও ভাইরাল হওয়ার পরই তারা স্বীকার করে।

ভিডিওতে দেখা যায়, নজর মুহাম্মদকে অস্ত্রের মুখে গাড়িতে তুলেছেন দুজন ব্যক্তি। গাড়িতে বসেও তিনি তালেবানদের নিয়ে কৌতুক করছিলেন। এ সময় পাশ থেকে বন্দুক হাতে এক ব্যক্তি তার গালে পরপর চড় মারেন।

তালেবানের মুখপাত্র জাহিবুল্লাহ মুজাহিদ গাড়িতে নজরের সাথে থাকা ওই দুই ব্যক্তিকে তালেবানের সদস্য হিসেবে চিহ্নিত করেছেন।

গত সপ্তাহে বিখ্যাত কমেডিয়ান নজর মুহাম্মদকে কান্দাহারের নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয় বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল। হত্যাকাণ্ডের পেছনে তালেবানের হাত রয়েছে বলে দাবি করেছিল তার পরিবার। 

তবে তালেবান সে সময় এ অভিযোগ অস্বীকার করেছিল বলে স্থানীয় গণমাধ্যম তোলো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে। কিন্তু নজর মুহাম্মদকে ধরে নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি স্বীকার করতে বাধ্য হয় তালেবান মুখপাত্র।

তালেবানের মুখপাত্র জানিয়েছেন, নজর মুহাম্মদকে ধরার সময় ভিডিওতে থাকা ওই দুই সদস্যকে তালেবানের নিজস্ব আদালতে বিচারের মুখোমুখি করা হবে।

ভিডিও লিংকঃ lkDeElgPfRw

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়