a
ফাইল ছবি
স্কুল থেকে পালিয়ে শিক্ষার্থীরা ঘুরছিল লেকের পাড়ে। কেউ আড্ডা দিচ্ছিল, কেউ গায়ে হাওয়া লাগাচ্ছিল। অনেকে ঝালমুড়ি খাচ্ছিল। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হাতিরঝিলের আদলে গড়ে উঠা ডিএনডি লেকে শিক্ষার্থীদের এমন পদচারণা ও আড্ডাস্থলে হানা দেয় সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ কর্মকর্তা।
তারা শিক্ষার্থীদের বুঝিয়ে বলেন, স্কুল সময়ে বাইরে ঘোরাঘুরি না করা, এ সময়ে তারা যেন থাকে নিজ নিজ প্রতিষ্ঠানে।
মঙ্গলবার (৭ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমানের নেতৃত্বে ডিএনডি লেকে এ অভিযান পরিচালনা করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান বলেন, স্কুল-কলেজের ইউনিফর্ম পরিহিত যেসব শিক্ষার্থীকে ঘোরাঘুরি করতে দেখেছি, তাদের ডেকে এনে স্কুল-কলেজের সময় ক্লাস ফাঁকি দিয়ে লেকে ঘুরাঘুরি করতে নিষেধ করি। তাদের এটাও বলি যে, ঘুরতে হলে বিকালে পরিবারের লোকজন নিয়ে আসতে হবে। যেসব শিক্ষার্থীর চুলের বাহারি কাটিং ও রং করতে দেখি, তাদের সেলুনে গিয়ে সেগুলো ঠিক করতে বলি। নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে সুন্দর জীবন গড়ে দেশসেবায় অনুপ্রাণিত করি শিক্ষার্থীদের।
তিনি আরও বলেন, ভবিষ্যতে যদি আবারো তাদের স্কুল-কলেজের সময়ে লেকে ঘোরাঘুরি করতে দেখি তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রথমবারের জন্য তাদের বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেয় পুলিশ এবং তারা আরো অনুরোধ করেন যেন প্রতিটি অভিভাবক ও প্রতিষ্ঠানের প্রধানগণ এসব বিষয়ে বিশেষ নজর রাখেন। সূত্র: যুগান্তর
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম
সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নারায়ণগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলমের এর বরাত দিয়ে হেফাজতে ইসলাম নেতা মামুনুল হক’কে নিয়ে একটি বিবৃতি প্রচার করা হয়েছে।
এ ঘটনায় সোমবার দুপুরে এক বিবৃতি দিয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম জানিয়েছেন, প্রকৃতপক্ষে তিনি এ ধরণের কোন বিবৃতি দেননি। সংশ্লিষ্ট সকলকে এ ধরণের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেন।
তিনি গণমাধ্যমকে জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে কে বা কারা এসব বিভ্রান্তি ছড়াচ্ছে, তা আমার জানা নেই। তবে আমরা তাদেরকে চিহ্নিত করার কাজ শুরু করেছি। তিনি আরও বলেন, সাধারণ মানুষ যেন এরকম বিভ্রান্তিকর তথ্য যাচাই না করে মন্তব্য বা শেয়ার করা থেকে বিরত থাকতে অনুরোধ করেন।
এ প্রসঙ্গে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ফেসবুক পেজে সোমবার দুপরে বিবৃতিটি পোস্ট করে প্রতিবাদ জানানো হয়েছে।
উল্লেখ্য, রবিবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলমের নাম দিয়ে একটি মিথ্যা বিবৃতি ছড়িয়ে দেয়া হচ্ছিল।
ফাইল ছবি
বিশ্বকাপের ঠিক আগে বড় দুঃসংবাদ বাংলাদেশ দলের জন্য। ফুটবল খেলতে গিয়ে পায়ে চোট পেয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। এজন্য আজ খেলছেন না শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে।
সাকিবের বদলে প্রস্তুতি ম্যাচটিতে টস করতে নামেন মেহেদী হাসান মিরাজ। মাঠের অধিনায়কত্বও তিনিই করছেন। যদিও সাকিবের চোট নিয়ে বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি।
নির্ভরযোগ্য সূত্রে শোনা যাচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগের দিন বাঁ পায়ের গোড়ালিতে ব্যথা পান সাকিব। তার পা ফুলে গেছে। এমন হলে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচেও শঙ্কায় থাকবেন তিনি।
শুক্রবার গোহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। এরপর পহেলা অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি খেলবে টাইগাররা।
৭ অক্টোবর আফগানিস্তান ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। তার আগেই বাংলাদেশ দলের জন্য সাকিবকে ঘিরে দুঃসংবাদ এলো। এতে শঙ্কা তৈরি হয়েছে বিশ্বকাপে সাকিব খেলবে কি-না? সূত্র: বিডি প্রতিদিন