a ‘বাংলাদেশের বাজপাখি হয়ে আমি মুগ্ধ’
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

‘বাংলাদেশের বাজপাখি হয়ে আমি মুগ্ধ’


ক্রীড়া ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ০৪ জুলাই, ২০২৩, ১২:২১
‘বাংলাদেশের বাজপাখি হয়ে আমি মুগ্ধ’

ফাইল ছবি

১১ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা কাছ থেকে দেখা না হলেও অল্প যে কজনকে দেখেছেন, তাতেই মুগ্ধ এমিলিয়ানো মার্তিনেজ। 

ঢাকায় সংক্ষিপ্ত সফর শেষে সোমবার বিকালে কলকাতার বিমান ধরার আগে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার সামাজিক যোগাযোগমাধ্যমে জানালেন, ভবিষ্যতে তিনি আবার বাংলাদেশে আসতে চান।

বাংলাদেশে হৃদয়ের একটি অংশ রেখে যাচ্ছেন জানিয়ে ইনস্টাগ্রাম বার্তায় মার্তিনেজ লিখেছেন, ‘নেক্সট ভেঞ্চার্স ও ফান্ডেডনেক্সটের সঙ্গে সম্পৃক্ততায় বাংলাদেশে অসাধারণ এক সফর কাটালাম। এখানকার মানুষ, তাদের ভালোবাসা, যত্ন এবং অতুলনীয় আতিথেয়তায় আমার হৃদয় সত্যিই বিগলিত। নিকট ভবিষ্যতে এই সুন্দর দেশটিতে আবারও আসতে চাই। 

প্রধানমন্ত্রীর কার্যালয়, পুলিশ, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং আরও অনেকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, যাদের নামও হয়তো জানি না, কিন্তু তাদের প্রয়াসও কম গুরুত্বপূর্ণ নয়। বাংলাদেশের সঙ্গে আমার যে বিশেষ বন্ধনের জন্ম হলো, তা গড়ে তোলায় আপনাদের সবার ভূমিকা আছে। পরের সফরের আগপর্যন্ত আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তবে হৃদয়ের একটি অংশ এদেশে রেখে যাচ্ছি। বাংলাদেশের বাজপাখি হয়ে আমি মুগ্ধ।’ সূত্র: যুগান্তর

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ফ্রান্সকে জেতালেন গ্রিজম্যান


ক্রীড়া ডেস্ক:
বৃহস্পতিবার, ০১ এপ্রিল, ২০২১, ১১:৩৩
বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ফ্রান্সকে জেতালেন গ্রিজম্যান

ফাইল ছবি

বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে আঁতোয়া গ্রিজম্যানের গোলে জয় পেয়ে যায় ফ্রান্স। বুধবার রাতে সারায়েভোয় ‘ডি’ গ্রুপের খেলায় শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেললেও ফ্রান্সকে একটিমাত্র গোলেই সন্তুষ্ট থাকতে হয়।

ফ্রান্সের বিরুদ্ধে যথেষ্ট সুযোগ পেলেও বসনিয়ার খেলোয়াড়রা সুযোগ কাজে লাগাতে পারেননি। বিশেষ করে, হুগো লরিসকে ফাঁকি দিতে পারেনি স্বাগতিকরা। 

অবশেষে দ্বিতীয়ার্ধে ৬০তম মিনিটে গ্রিজম্যান গোলে ব্যবধান ঘটান। আদ্রিওঁ রাবিওর ক্রসে মার্কারকে এড়িয়ে দারুণ হেডে কাছের পোস্ট দিয়ে জালে ঢুকে দেন এই ফরোয়ার্ড। এতে ১-০ ব্যবধানে জয় পেয়েছে ফ্রান্স। 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আসামিদের সঙ্গে সেলফি, বাউফল থানার বিতর্কিত ওসি ক্লোজড


এমএস.প্রতিদিন ডেস্ক:
মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১, ১০:৩২
আসামিদের সঙ্গে সেলফি, বাউফল থানার বিতর্কিত ওসি ক্লোজড

ফাইল ছবি

বাউফল থানার বিতর্কিত ওসি মোস্তাফিজুর রহমানকে ক্লোজ করা হয়েছে। আসামিদের সঙ্গে সেলফি তোলার অপরাধে মঙ্গলবার তাকে ক্লোজ করে পটুয়াখালী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহফুজুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। ওসি মোস্তাফিজুর রহমান গত বছরের (২০২০ সালে) ফেব্রুয়ারি মাসে বাউফল থানায় যোগদান করেন। তাকে ক্লোজ করার খবরে নানা মহলে স্বস্তি প্রকাশ করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ওসি মোস্তাফিজুর রহমান বাউফল থানায় যোগদানের পর থেকেই নানান কর্মকাণ্ডে বিতর্কিত হয়ে উঠেন। তিনি যোগদানের কয়েক দিন পর বাউফল থানার সামনে যুবলীগ নেতা তাপস খুন হন। এর কয়েক দিন পর কেশবপুর ইউনিয়নে সরকারি দলের দুই পক্ষের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ইমন তালুকদার ও তার চাচাতো ভাই ইশাত তালুকদার খুন হন।

এসব খুনের ঘটনার আগের দিন একপক্ষ অপরপক্ষের ওপর হামলা করে। ঘটনাটি লিখিতভাবে ওসি মোস্তাফিজুর রহমানকে জানানো হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি। যার ফলে পরদিন ওই জোড়া খুনের ঘটনা ঘটে।

এছাড়াও তার বিরুদ্ধে পৌর শহরে সরকারি দলের একটি পক্ষকে মদদ দেয়ার অভিযোগ রয়েছে। যে কারণে বাউফলে সরকারি দলের দুইপক্ষের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। তিনি যোগদান করার পর পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি ও খুনসহ আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটতে থাকে।

গত কয়েক দিন আগে ওসি মোস্তাফিজুর রহমান দ্রুতবিচার আইনে দায়েরকৃত মামলাসহ একাধিক মামলার আসামিদের সঙ্গে সেলফি তুলে বিভিন্ন পত্রিকার শিরোনাম হন। এ ঘটনায় তার বিরুদ্ধে তদন্ত শেষে বিভাগীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়।

এদিকে ক্লোজ হওয়ার পর ওসি মোস্তাফিজুর রহমান তার ফেসবুক পেজে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন- বাউফল থানায় যোগদানের পর অনেক অভিজ্ঞতা হয়েছে। পরবর্তী কর্মস্থলে এসব অভিজ্ঞতা কাজে লাগাতে চেষ্টা করব।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়