a লাল সবুজের বাংলাদেশে- ফকির আজাদ
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

লাল সবুজের বাংলাদেশে- ফকির আজাদ


মুক্তসংবাদ প্রতিদিন:
বৃহস্পতিবার, ০৬ মে, ২০২১, ১১:৫৪
লাল সবুজের বাংলাদেশে

সংগৃহীত ছবি

"লাল সবুজের বাংলাদেশে"

আকাশ তলে       সাগর জলে 
    পানকৌড়িরা গল্প করে, 
টিনের চালে         গাছের ডালে
     ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে।
নূপুর পায়ে             ডিঙ্গি নায়ে
    বউ চলছে বাপের বাড়ি, 
বরের সাথে            কালকে রাতে
   সে দিয়েছে ভীষণ আড়ি।
সবুজ বনে             রাঙ্গা কনে
         কদম ফুলের মেয়ে,
কে গো তুমি            গগন চুমি
      আসছো এমন ধেয়ে।
মেঘের রাজা          বাদ্যি বাজা
         কদম ফুলের বিয়ে,
দোয়েল পাখি         মেলরে আঁখি
        নাচবে এবার টিয়ে।
রাখাল ছেলে          কাউকে পেলে
          গল্প করে মিষ্টি হেসে,
পথের ধারে              হৃদয় কাড়ে
       লাল সবুজের বাংলাদেশে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

তোমাকে ভালোবাসার জন্য


নিউজ ডেস্ক:
শনিবার, ০৩ এপ্রিল, ২০২১, ০১:৫৪
তোমাকে ভালোবাসার জন্য

প্রতিকী ছবি

তোমাকে ভালোবাসার জন্য, 
আমি রঞ্জিত কোন দিবস খুঁজি না,
কারনে-অকারনেই তোমাকে ভালোবাসি,
লাগে  না কোন কারণ তোমাকে ভালোবাসতে
ভালোবাসাকে আমি নিলামে তুলি না,
দিবসের দোহাই দিয়ে। 
আমার প্রতিটা স্পন্দনেই যেনো তুমি, তুমিই। 
কারন আমি ৯০ এর দশকের প্রেমিকা
আধুনিকার নামে কোন নোংরামি  ছিলো না...
মাসে দুটো চিঠি,
তোমার  নিজের হাতে তৈরি সবুজ খামে
আমার বাবার ঠিকানায়, খামের কোনে বিশেষ চিহ্নে,
ডাকপিয়নকে ঘুষ দিয়ে নিজের চিঠি চেয়ে নেয়া 
খামটা হাতে নিয়ে বুকের মাঝে চেপে ধরা, নাকে নিয়ে গন্ধ নেয়া,
এর পর উওর দেয়ার পালা, কি লিখবো ভাবনায় কাটে বেলা
লেখায় বানান ভুল হলে সাজা অবধারিত 
মাসে দুটো চিঠি, ছয় মাস অপেক্ষার পর তোমার দেখা  
বছরে একবার, সবার চোঁখ ফাঁকি দিয়ে হলে গিয়ে  ছবি দেখা, নায়িকার বিরহে চোঁখের জলে ভাসা। 
এর পর লজ্জায় তোমার  চোঁখে  চোঁখ মেলাতে না পারা
কারন আমি ৯০ এর দশকের প্রেমিকা 
চায়ের কাপের উষ্ণতায় প্রতিটি চুমুকে তোমাকে অনুভব  করি
তোমাকে ভালোবাসার জন্য রঞ্জিত আয়োজনের
অপেক্ষা কখনও করিনি,
আমার বিশ্বাসটা ছিলো ইন্দ্রিয় আখিঁতে 
তোমাতে নয়!
ছিলো না কোন অঢেল চাওয়া  পাওয়া 
এক মুঠো রেশমি চুড়িঁতেই ছিলাম খুশি, 
তাতেই খুঁজে  পেতাম বিশুদ্ধ  ভালোবাসা 
চুড়ির রিনিঝিনি শব্দে খুঁজে  পেতাম  তোমাকে
কারন আমি ৯০ এর দশকের প্রেমিকা 
আধুনিকতার নামে নোংরামি থেকে দূরে থেকে-ই
ভালোবেসেছি তোমায়।
৯০ এর দশকের প্রেমিকা,
  গুল বাহার

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

কোরআন আবমাননার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল


এমএস.প্রতিদিন ডেস্ক:
মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ১০:১৩
Get collect

ফাইল ফটো:

ভারতে কোরআন অবমাননার প্রতিবাদে রাজধানীর কুড়িলে বিশাল এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মঙ্গলবার সকাল ৮টায় প্রগতি সরণির বসুন্ধরা গেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কুড়িল বিশ্বরোড এলাকায় গিয়ে শেষ হয়।

সেখানে তারা সংক্ষিপ্ত একটি সমাবেশে বলেন, ভারতের সুপ্রিমকোর্টে পবিত্র কোরআন শরিফ সংশোধনের দাবিতে মামলা দায়েরকারী ওয়াসিম রিজভিকে গ্রেফতার করা হোক। ওয়াসিম রিজভির ছবি পদদলিত করার পাশাপাশি পোস্টারে আগুন দিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানদের মতো বাংলাদেশেও বিক্ষোভ চলছে।   

ভারতের উত্তরপ্রদেশ শিয়া ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান রিজভির অভিযোগ করে বলেন, কোরআন শরিফের ২৬টি আয়াতে নাকি সন্ত্রাসবাদকে উৎসাহিত করা হয়েছে। তাই সেগুলোকে সরিয়ে দেওয়ার দাবি জানান।  

ওয়াসিম রিজভির ওই আবেদন বাতিল চেয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের মহাসচিব মাওলানা মাহমুদ দরিয়াবাদী।

তিনি বলেন, ‘বিগত ১৪০০ বছর ধরে পবিত্র কোরআন শরিফ অবিকৃত অবস্থায় রয়েছে। এই ঐশী গ্রন্থের একটি শব্দও পরিবর্তন করার অপচেষ্টা কেউ করেনি। কোরআন শরিফের কোনো আয়াতেই সহিংসতাকে সমর্থন করা না।

ভারতের শিয়া পার্সোনাল ল’ বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে— কোরআনের প্রত্যেকটি আয়াত চিরন্তন সত্য। এর সত্যতা নিয়ে কোনো বিতর্ক চলতে পারে না। প্রখ্যাত শিয়া আলেম মাওলানা কালবে জাওয়াদ তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘ভারতের আইনশৃঙ্খলা খারাপ করার জন্য এবং মুসলিমদের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য ওই চেষ্টা নিন্দনীয়। 

ওয়াসিম রিজভির বিরুদ্ধে অন্যসব বিষয়ে গুরুতর অভিযোগ রয়েছে। কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের হাত থেকে রক্ষা পেতে তিনি এই পদক্ষেপ গ্রহণ করে থাকতে পারেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - ফেসবুক পাতা থেকে

সর্বোচ্চ পঠিত - ফেসবুক পাতা থেকে

ফেসবুক পাতা থেকে এর সব খবর