a ইনস্টাগ্রামে মুছে ফেলা ছবি ফেরত পাওয়ার নিয়ম
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

ইনস্টাগ্রামে মুছে ফেলা ছবি ফেরত পাওয়ার নিয়ম


হানিফ, মুক্তসংবাদ প্রতিদিন:
বুধবার, ২৮ এপ্রিল, ২০২১, ০৮:০৬
ইনস্টাগ্রামে মুছে ফেলা ছবি ফেরত পাওয়ার নিয়ম

ফাইল ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে বাংলাদেশ সহ পৃথিবীতে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে ইনস্টাগ্রাম। বিশেষ করে সেলিব্রেটিদের এই মাধ্যমটি বেশি ব্যবহার করতে দেখা যায়, মাঝে মাঝেই শোনা যায় কারো না কারো আইডি হ্যাক হয়ে গিয়েছে বা ভুলবশত নিজের একাউন্ট এর সব ছবি ডিলেট করে দিয়েছে। সে কথা চিন্তা করেই বিশেষ এক সুবিধা নিয়ে আসলো ইনস্টগ্রাম। ইনস্টাগ্রাম তাদের অ্যাপে এইবার নিয়ে আসলো নতুন একটা ফিচার  যার মাধ্যমে সহজেই মুছে ফেলা ছবি আবার ফিরিয়ে আনা যাবে।

বিশেষ করে হ্যাক হয়ে যাওয়া অ্যাকাউন্ট এর সকল ছবি হ্যাকার ডিলিট করে দেয় কিন্তু যখন অ্যাকাউন্ট উদ্ধার করা হয় তখন সেই পুরনো ছবি ফিরে পাওয়া যায় না।

মাঝে মাঝে আমরা নিজেরাও ভুল করে আমাদের একাউন্টের ছবি ডিলিট করে থাকি। এই সমস্যা সমাধানের জন্যই ইনস্টাগ্রাম এই নতুন ফিচার যুক্ত করেছেন। নতুন সংস্করণ থেকে অ্যাকাউন্ট করলে রিসেন্টলি ডিলিটেড’ নামের নতুন একটি ফোল্ডারে জমা হবে ডিলিট করা ছবি সেখান থেকেই চিরতরে মুছে ফেলা যাবে অথবা পুনরুদ্ধার (রিস্টোর) করা যাবে।

যা সাধারণত ডেস্কটপ,ল্যাপটপের রিসাইকেল বিনের মতো কাজ করবে। কিন্তু এই সুবিধা নিতে হলে অবশ্যই পাসওয়ার্ড লাগবে। 

ছবি, ভিডিও, রিল, আইজিটিভি ভিডিও থেকে স্টোরিজ পর্যন্ত সব ধরনের কাজে ব্যবহার করা যাবে এই ফিচার। এই ফাইল গুলো ৩০ দিন পর্যন্ত রিসেন্টলি ডিলিটেড নামের ফোল্ডারে জমা থাকবে।

এই ফিচার ব্যাবহার করার জন্য যেতে হবে হবে সেটিংস > অ্যাকাউন্ট > রিসেন্টলি ডিলিটেড অপশনে।

অনেক চিন্তাভাবনার পর অবশেষে এই সুবিধাটি গ্রাহকদের দেয়া হচ্ছে। ইনস্টাগ্রাম এক ব্লগ পোস্টে জানিয়েছেন ‘আমরা জানি, হ্যাকার অ্যাকাউন্টের অ্যাকসেস পেয়ে গেলে কখনো কখনো অ্যাকাউন্টের ছবি সহ বিভিন্ন ডকুমেন্ট ডিলিট করে ফেলেন। তাই যেন সবার প্রিয় মূহুর্তের ছবিগুলো যেন হারিয়ে না যায় সে পরিকল্পনা থেকেই এই ফিচার যুক্ত করা। 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আজ বিএফইউজে'র নির্বাচন


খোরশেদ, মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক:
শনিবার, ২৩ অক্টোবর, ২০২১, ১০:১২
আজ বিএফইউজে'র নির্বাচন

ফাইল ছবি

আজ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাচন। শনিবার সকাল ৯টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এ ভোটগ্রহণ শুরু হয়েছে। ঢাকাসহ সারাদেশে ১০টি ভোটকেন্দ্রে বিরতিহীনভাবে বিকাল ৫টা পর্যন্ত একযোগে ভোটগ্রহণ চলবে।

নির্বাচনে সভাপতি পদে তিনজন ও মহাসচিব পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল জলিল ভূঁইয়া, আবু জাফর সূর্য ও ওমর ফারুক। 

অপরদিকে মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল মজিদ, দীপ আজাদ ও লায়েকুজ্জামান। এছাড়া কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন খায়রুজ্জামান কামাল, নজরুল কবির ও মোহাম্মদ আবু সাঈদ। 

সভাপতি, মহাসচিব ও কোষাধ্যক্ষ এ তিন পদ পদ ছাড়াও এবারের নির্বাচনে ঢাকা থেকে সহসভাপতি পদে পাঁচজন, যুগ্ম মহাসচিব পদে চারজন, দপ্তর সম্পাদক পদে ছয়জন ও নির্বাহী পরিষদ সদস্য পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়াও বাকি নয়টি ইউনিট থেকে সহসভাপতি, যুগ্ম মহাসচিব, নির্বাহী সদস্য পদে লড়ছেন প্রার্থীরা। এরমধ্যে কিছু পদে কয়েক জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

ইসরাইল তিন ফ্রন্টে হামলা চালিয়ে যাচ্ছে


এমএস.প্রতিদিন ডেস্ক:
শনিবার, ১৫ মে, ২০২১, ০৯:২৮
ইসরাইল তিন ফ্রন্টে হামলা চালিয়ে যাচ্ছে

ফাইল ছবি

 

ইসরাইলি বাহিনী এখন তিন ফ্রন্টে হামলা চালিয়ে যাচ্ছে। আর গাজার পাশাপাশি এখন ফিলিস্তিন অধ্যুষিত পশ্চিম তীরেও হতাহত হচ্ছে। গাজার মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩০ বেশি। পশ্চিম তীরে মারা গেছে ১১ জন। লেবাননে এক হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছে। অপরদিকে ইসরাইলে মারা গেছে অন্তত সাতজন।

যুদ্ধ বন্ধের এখন পর্যন্ত কোনো ইঙ্গিত এখনো পাওয়া যাচ্ছে না। আর ফিলিস্তিনি বিক্ষোভকারীরা এখন অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন স্থানে ইসরাইলি সৈন্যদের সাথে লড়াই করে যাচ্ছে। এসব যুদ্ধে অন্তত ১১ জন নিহত হয়েছেন।
 
ইসরাইলি যুদ্ধ বিমানগুলো আজ শনিবার ভোরেও গাজার বিভিন্ন আবাসিক স্থানগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। আর হামাস ও অন্যান্য সংগঠন রকেট নিক্ষেপ করে যাচ্ছে।

গাজায় অন্তত ১৩২ জন নিহত হয়েছে। এদের মধ্যে ৩২ শিশু ও ২১ নারী রয়েছে। আহত হয়েছে ৯৫০ জন। এর আগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লড়াই চালিয়ে যাওয়ার ঘোঘণা দিয়েছেন। সূত্র : ডেইলি মেইল

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - গণমাধ্যম