a
সুস্থ হয়ে মোটরসাইকেলই বাড়ি ফিরছেন সেই মা
করোনামুক্ত হয়ে করে বাড়ি ফিরেছেন নলছিটির সেই সহকারি শিক্ষিকা রেহানা পারভীন। শুক্রবার দুপুরে তার ছেলের মোটরসাইকেলেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের সামনে থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন।
ঝালকাঠী কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার জিয়াউল হাসান টিটু বলেন, মাকে নিয়ে তাদের এই বাড়ি ফেরাকে জীবনের শ্রেষ্ঠ বিজয় উল্লেখ করে তিনি জানান, ৬দিন মুমূর্ষু মাকে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রেখে পুরোপুরি সুস্থ করে বাড়ি ফিরেছেন। এখন আমার মা সম্পূর্ণ সুস্থ।
আমার কাছে এটি পরম সৌভাগ্যের ও আনন্দের বিষয় যে, চরম সংকটকালীন সময়ে যে মোটরসাইকেলে করে আমার মাকে অসুস্থ অবস্থায় নিয়ে গিয়েছিলাম, আবার সেই মোটরসাইকেলেই মাকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় বাড়িতে ফিরেছি।
১৭ এপ্রিল তার মা রেহানা পারভীনের অক্সিজেন সেচুরেশন ৭০ অবস্থায় নিজ শরীরে ৮ লিটার মাত্রার চলমান ২০ কেজি ওজনের অক্সিজেন সিলিন্ডার বেঁধে যে বাইকে করে মাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। শুক্রবার মমতাময়ী মায়ের ফুসফুসে অক্সিজেন সেচুরেশন ৯৬ নিয়ে বাড়ি ফিরে এসেছি একই বাইকে।
এর আগে এ্যাম্বুলেন্স এবং কোনো যানবাহন না পেয়ে অক্সিজেন শরীরের সাথে বেঁধে মুমূর্ষ ও করোনা আক্রান্ত মা রেহানা পারভীনের মুখে অক্সিজেন মাস্ক দিয়ে মোটরসাইকেলে করে গত ১৭ এপ্রিল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করানো হয়। সেসময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট তৌহিদ টুটুল ছবি তুলে তার ফেসবুকে পোস্ট করলে সেটি ভাইরাল হয়।
ছবি-মুক্তসংবাদ প্রতিদিনঃ ৪ নং আওনা ইউনিয়ন পরিষদের নতুন চেয়ারম্যান মিনারা আশরাফ
বিশেষ প্রতিনিধি, সরিষাবাড়িঃ আজ ১০ নভেম্বর ২০২৪ ইং সরিষাবাড়ি ৪ নং আওনা ইউনিয়ন পরিষদের নতুন চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব ভার গ্রহন করেন জনাবা মিনারা আশরাফ। ৪ নং ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা পর্বের পর অত্র ইউনিয়নের চেয়ারম্যান দায়িত্বভার গ্রহণ করেন এবং তিনি সর্বদায় তার নির্বাচনী এলাকার মানুষের পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র ইউনিয়ন বিএনপির সভাপতি সুরুজ মিয়া, সিনিয়র সহ সভাপতি কামাল মাহামুদ তরফদার, সহ সভাপতি মনিরুজ্জামান মাছুম, সাংগঠনিক সম্পাদক মুঞ্জরুল মোর্শেদ শিমুল, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম হাই, যুবদলের সভাপতি আল আমিনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন যুবদলের সহ সভাপতি আব্দুল খালেক।
বক্তারা অত্র ইউনিয়ন পরিষদ যাতে মনোনীত চেয়ারম্যান ভালোভাবে এলাকায় সেবামুলক কাজ করতে পারে, সকলে সহযোগিতা হাত বাড়ানোর গুরুত্ব আরোপ করেন।
নিজ দ্বায়িত্ব গ্রহনের আগে নতুন চেয়ারম্যান জামালপুর জেলা বিএনপির সভাপতি জনাব ফরিদুল কবীর তালুকদার শামীম সাহেবের কাছে দোয়া চান এবং সততা ও নিষ্ঠার সাথে দুর্নীতির উর্দ্ধে উঠে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ফাইল ছবি
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২৮ রানে হেরেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের দেওয়া ১৭১ রানের লক্ষ্যের জবাবে ১৬ ওভারে ৭ উইকেটে ১৪২ রান করে টাইগাররা। মঙ্গলবার দুই দফায় বৃষ্টি হানা দেওয়ায় ব্ল্যাক ক্যাপদের ইনিংস ১৭.৫ ওভারে ৫ উইকেটে ১৭৩ রান থাকতে সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা। পরে বৃষ্টি আইনে ১৬ ওভারে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৭১ রান।
২৫ বলে ফিফটি করে ম্যাচের রঙ পাল্টে দিয়েছিলেন সৌম্য। তার ব্যাটিংয়ে এক সময় জয়ের আশাও করে বাংলাদেশ। কিন্তু ৫১ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি।
এছাড়া ওপেনার নাঈম শেখ ৩৫ বলে ৩৮ রান সঙ্গী করে আউট হন। এরপর বাংলাদেশের আর কেউ তেমন রানের দেখা পায়নি।
এর আগে দারুণ বোলিংয়ে ১১১ রানের মধ্যে কিউইদের ৫ উইকেট তুলে নিলেও গ্লেন ফিলিপস আর ড্যারেল মিচেলকে আটকাতে পারেননি বাংলাদেশি বোলাররা। ফিলিপস ৩১ বলে ৫৮ আর মিচেল ১৬ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশের হয়ে বল হাতে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন মেহেদী। একটি করে উইকেট নিয়েছেন সাইফউদ্দিন, তাসকিন ও শরিফুল।
নিউজিল্যান্ডের হয়ে ২টি করে উইকেট পান টিম সাউদি, হামিশ বেনেট ও অ্যাডাম মিলনে। এক উইকেট নিয়েছেন গ্লেন ফিলিপস। সেই সঙ্গে ৩১ বলে ৫ চার ও ২ ছয়ে অপরাজিত ৫৮ রানের ইনিংস খেলে ম্যাচ সেরাও হয়েছেন তিনি। সূত্র:বিডিপ্রতিদিন