a মরণঘাতী সময়
ঢাকা মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩৩, ২১ এপ্রিল, ২০২৬
https://www.msprotidin.com website logo

মরণঘাতী সময়


ফেসবুক ডেস্ক: মুক্তসংবাদ প্রতিদিন
শনিবার, ১৮ জুন, ২০২২, ০২:২৮
মরণঘাতী  সময়

ছবি: মুক্তা দাশ

মরণঘাতী  সময়
মু্ক্তা দাশ

একটা সময় ছিল
কোনটা সুখ আর কোনটা অসুখ  ঠিকঠাক মতই হয়তো বুঝতাম ।  
দিনে দিনে বয়স বেড়েছে , অনেকগুলো বছরের সীমানা পেরিয়ে এসেছি
এখন বেলা প্রায় শেষ  !
সূর্য  অস্ত যাবার প্রস্তুতি চলছে দেহের প্রতিটি কোষে কোষে ।
নীড়ের পাখি নীড়হারা হওয়ার ভয়ে মুখ থুবড়ে জবুথবু ,
তবুও কি আকাশে ডানা মেলে না !?  মেলে তো ।
উড়ে যায়, উড়ে উড়ে যায়  নীলিমায়!
দিনশেষে  ঘরে ফিরতেই হয়,, ফিরে আসে ইচ্ছায় কিংবা অনিচ্ছায় !  ফিরতে তাকে হয় ই ।
পরিনত সময়ের নিয়মে এখন বুঝে উঠতে খুব কষ্ট হয়
কোনটা সুখ  আর কোনটা অসুখ  !?
ঝাপসা চোখে সুখে অসুখ খুঁজে পাই , আর
অসুখে কেবলি সুখ হাতড়ে বেড়াই ।
যোগ বিয়োগের নিয়মগুলো বেমালুম পাল্টে গেছে !
শরৎবাবু বেঁচে থাকলে  ,  দেবদাস আর পার্বতীকে
সময়ের ছাঁচে নতুন ভার্চুয়াল রূপে সাজাতো।
 নতুন আয়নায় আমি কেবলি সেকেলে আমাকে দেখি ,
লালন করি সময় অনুপযোগী অনুভব!
অনুভূতিগুলো কেমন ভোঁতা হয়ে গেছে ,
পোড় খেতে খেতে পুড়তেই ভালোবাসে, স্বেচ্ছায় ।
 পোড়া মনে পুড়তেও যে সুখ আছে ..!
 মরণঘাতী অসুখে  ই  চরম সুখ ।
ক'জন ই বা পায় এমন সুখ ।।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

— আজীবন নিমজ্জিত — 


ফেসবুক ডেস্ক:
বুধবার, ১৯ মে, ২০২১, ০৮:৩৫
আজীবন নিমজ্জিত

মোসলেমা পারভীন

  আজীবন নিমজ্জিত

তুমি আমার সামনে থেকে
       সব সুন্দর মুছে দিতে পারো,
       সরিয়ে নিতে পারো সুন্দর,
       ঢেকে দিতে পারো আঁধারে,
তবু আমার দুচোখ খুঁজে নেবে সুন্দর।
সুন্দরকে দেখার যে চোখ, 
              যে মন ও মনন,
সে আমারই থেকে যাবে আজীবন—
অন্ধ বধির তো হয় মন, 
            দৃষ্টি কিংবা শ্রবণ নয়।
যে মন যে চোখ চিরকাল 
        খুঁজে ফেরে সুন্দর 
সে আঁধারেও সুন্দরের দেখা পায়!
আঁধারের সৌন্দর্য তো 
              কেড়ে নেয়া যায়না!
অতল আঁধারে ডুবে দেখেছো কোনদিন?
চেয়ে দেখেছো কি কখনও, কোন সুন্দর 
                     লুকানো সেখানে?
ভালোবাসা সুন্দর,
    ভালোবেসে সুন্দরকে খুঁজে দেখেছো কখনও?
সৃষ্টি সুন্দর, ভালোবাসাই সৃষ্টি,
          ভালোবাসায় সুন্দরের সৃষ্টি।
যে চোখে, যে মনে ভালোবাসা থাকেনা
    সে চোখে, সে মনে সুন্দর অপসৃয়মান।
মমতার আর্দ্রতা ছাড়া
          কোন সুন্দর সৃষ্ট হয়নি কোনদিন!
আমার পৃথিবী চিরকাল সুন্দর, 
     আমার আকাশ চিরকাল কথা কয়।
মানুষ যখন মুখ ফিরিয়ে নিয়েছে
         আমার আদিগন্ত আকাশ,
             আমার সুষ্ময় পৃথিবী
আর্দ্রতায় স্নিগ্ধ করে রেখেছে আমাকে।
আমি আজীবন নিমজ্জমান
         অন্তঃহীন সুন্দরের সমুদ্রে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

শেখ হাসিনাকে ৩ মামলায় ২১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত


আরাফাত, বিশেষ প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ০১:০৮
শেখ হাসিনাকে ৩ মামলায় ২১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত

ছবি: শেখ হাসিনা


নিউজ ডেস্কঃ ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৩ মামলায় ২১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বৃহস্পতিবার সকাল সাড় ১১টার পর এ রায় ঘোষণা করেন। তিনি জানান, তিন মামলায় অপরাধ প্রমাণিত হওয়ায় ৭ বছর করে ২১ বছরের কারাদণ্ড দেওয়া হল। সাজা একটার পর একটা কার্যকর হবে।
 
এর আগে, ২৩ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে এই ৩ মামলায় রায় ঘোষণার জন্য ২৭ নভেম্বর দিন ধার্য করেন।

এই তিন মামলায় শুরু থেকে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল পলাতক রয়েছেন। রাজউক-এর সাবেক সদস্য খুরশীদ আলম কারাগারে রয়েছেন। শেখ হাসিনা তিন মামলার আসামি। জয় ও পুতুল পৃথক এক মামলার আসামি।

ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত ১৪ জানুয়ারি শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে একটি মামলা করে দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন। তদন্ত শেষে গত ১০ মার্চ ১২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - ফেসবুক পাতা থেকে

সর্বোচ্চ পঠিত - ফেসবুক পাতা থেকে

ফেসবুক পাতা থেকে এর সব খবর