a আমার সারাবেলা
ঢাকা রবিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৫ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

আমার সারাবেলা


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২, ০৮:৪২
আমার সারাবেলা

ফাইল ছবি: মুক্তা দাশ

আমার সারাবেলা

অবসরে যাবার বয়স এখনো অনেকটা দুর ।
বাপের বাড়ির গোত্র ঝেড়ে- মুছে
এই তো সেদিন সবে বিয়ের পিড়িতে বসা হলো...
দিন যেতে না যেতেই  তিন তিনটে ছানাপোনা।
হেঁসেল আর ছানাপোনাদের স্কুল কলেজের
গন্ডি পেরোতেই পঞ্চাশটা বছর কেটে গেলো
জীবন থেকে।
অবসরে যাবার বয়স এখনো অনেকটা দুর...!
একাকিত্ব কাটাতে ঘরে আমদানি হলো পোষ্য..
নাম কুকি --- আমার সারাবেলার সঙ্গী !
অবসরে যাবার বয়স এখনো অনেকটা দুর...
সংসারে মেয়েদের আবার অবসর কি !!?
রান্না - বান্না ঘরকন্যা
সংসারে মেয়েদের অবসরে যেতে  নেই !
সকালের সূর্যোদয়ে গনগনে গরম উনুন আর
রাতের হেঁসেল গুছানো..  এ আর এমন কি কাজ !
অবসরে যাবার বয়স এখনো অনেক দুর...!
হঠাৎই হয়তো ডাক পড়বে, ফুরাবে সব পুতুলখেলা !
চন্দন কাঠের গন্ধে না হয় গায়ে মাখবো আগুনখেলা !!
সেদিন আমি, সত্যি  সত্যি ই ! অবসরে  যাবো...
এপারের খেলা শেষে ওপারের নৌকায় উঠবো ।।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

মামুনুল হকের ভাগ্নে দ্বিতীয় বিয়ে নিয়ে যা বললেন


এমএস.প্রতিদিন ডেস্ক:
শনিবার, ০৩ এপ্রিল, ২০২১, ১১:৩৯
মামুনুল হকের ভাগ্নে দ্বিতীয় বিয়ে নিয়ে যা বললেন

ফাইল ছবি

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে কথা বলেছেন তার ভাগ্নে মাওলানা এহসানুল হক। তিনি বলেছেন, আমার শ্রদ্ধেয় মামা আল্লামা মামুনুল হককে তার দ্বিতীয় স্ত্রী (আমার মামী)সহ নারায়ণগঞ্জের আওয়ামী সন্ত্রাসীরা রিসোর্টে আক্রমণ করেছে।

তিনি জানান, এ বিয়ে কোনো লুকোচুরির বিষয় নয়। এটি পারিবারিকভাবে সম্পন্ন হয়েছে।
 
শনিবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে মামুনুল হকের বিয়ে নিয়ে রাজধানীর জামিয়া রহমানিয়ার শিক্ষক মাওলানা এহসানুল হক বলেন, ‘শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের পরিবারের সদস্যরা আজ নির্বাক, স্তম্ভিত ও বাকরুদ্ধ। আমরা মজলুম ইয়া আল্লাহ। একজন আলেম তার স্ত্রীকে নিয়ে ঘুরতে গেলেও দুশমনদের হাতে এভাবে হেনস্তা হতে হবে? 

ইয়া আল্লাহ, তুমি আমাদের পরিবারের ওপর রহম করো। আমার সম্মানিত মামাকে হেফাজত করো। একজন আলিমের পাঞ্জাবি ছিঁড়ে আমাদের কলিজা ছিঁড়ে দিলো ওরা। যারা এমন হয়রানি করলো তাদের বিচার চাই। তুমি সব দেখছো আল্লাহ।’

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

প্রধান উপদেষ্টা ড. ইউনুস সব রাজনৈতিক দলের সাথে ঐক্যের ডাক দিলেন


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ১১:৫৭
প্রধান উপদেষ্টা ড ইউনুস সব রাজনৈতিক দলের সাথে ঐক্যের ডাক দিলেন

ফাইল ছবি: প্রধান উপদেষ্টা ড ইউনুস

নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস জাতীয় ঐক্যের ডাক দিতে রাজনৈতিক দল ও ধর্মীয় নেতাদের সঙ্গে আজ বিকালে বৈঠকে বসবেন। গতকাল মঙ্গলবার বিকালে রাজধানীর ফরেইন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক অনুষ্ঠিত হবে আগামীকাল বিকাল ৪টায়। পরের দিন তিনি বসবেন বিভিন্ন ধর্মীয় দলের ধর্মীয় সাথে। এসবের উদ্দেশ্য হচ্ছে ঐক্যের ডাক দেওয়া।

গতকাল মঙ্গলবার ছাত্র নেতাদের সঙ্গেও এসব বিষয়ে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনুস।

গত ২ ডিসেম্বর, সোমবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালায় দেশটির একদল উগ্রবাদী হিন্দুত্ববাদী জনতা। এ সময় তারা বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন ধরিয়ে দেয় বলে বিভিন্ন সংবাদপত্রের মাধ্যম গোটা বিশ্ব পর্যবেক্ষণ করে। ভারত–বাংলাদেশের মধ্যে এমন কূটনৈতিক সম্পর্ক স্বাধীনতার ৫৩ বছরে ঘটেনি।

এ ঘটনায় সোমবারই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে অভিযোগ করা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আইনশৃঙ্খলা বাহিনী আশানুরূপ তৎপরতা দেখায়নি।

তবে, ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামীতে দেশটিতে থাকা বাংলাদেশের হাইকমিশন, ডেপুটি হাইকমিশন ও সহকারী হাইকমিশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। সূত্র: যুগান্তর

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - ফেসবুক পাতা থেকে

সর্বোচ্চ পঠিত - ফেসবুক পাতা থেকে

ফেসবুক পাতা থেকে এর সব খবর