a
ফাইল ছবি
উয়েফা চ্যাম্পিয়নস লিগে অভিষেকেই ইতিহাস গড়লো শেরিফ তিরাসপল। মলডোভার প্রথম ক্লাব হিসেবে ইউরোপের শীর্ষস্থানীয় প্রতিযোগিতায় নাম লেখায় তারা। ইউরোপের এলিট টুর্নামেন্টে রূপকথা নিয়ে হাজির হয়েছে তারা। প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে খেলতে এসেই শেরিফ ২-০ গোলে হারিয়ে দেয় ইউক্রেনের জায়ান্ট শাখতার দানেৎস্ককে। দ্বিতীয় ম্যাচে আরো বড় চমক নিয়ে হাজির হলো নবাগত দলটি।
মঙ্গলবার রাতে শেরিফ তিরাসপল হারিয়ে দিল টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল দল ও ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে। তাও আবার সান্তিয়াগো বার্নাব্যুতে গিয়ে! মুহুর্মুহু আক্রমণ করে কোনোরকম সমতায় ফিরলেও শেষ রক্ষা হয়নি রিয়াল মাদ্রিদের। অন্তিম সময়ে ফের গোল হজম করে বসে কার্লো আনচেলত্তির দল। শেরিফ জেতে ২-১ গোলে! অবিশ্বাস্যভাবে টানা দুই জয়ে 'ডি' গ্রুপের শীর্ষে এখন শেরিফ তিরাসপল। তিন পয়েন্ট নিয়ে দুইয়ে নেমেছে রিয়াল মাদ্রিদ। এক পয়েন্ট নিয়ে তিন ও চারে আছে যথাক্রমে ইন্টার মিলান ও শাখতার দানেৎস্ক।
কাল রাতে গ্রুপের প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করে দল দুটি। তাতে দুটি দলই গ্রুপপর্ব থেকে ছিটকে যাওয়ার আশঙ্কায় পড়ল। অবশ্য রিয়াল হারলেও ম্যাচজুড়ে দাপট দেখিয়েছে তারা। ৭৫ শতাংশ বল দখলে রেখে ৩১টি শট নিয়েছে। যার ১১টিই ছিল লক্ষ্যে। বিপরীতে, গোলের উদ্দেশ্যে চারটি শট নিয়ে তিনটিই লক্ষ্যে রেখেছে শেরিফ। তাতেই বাজিমাত। স্বপ্নের জয়। শেরিফের এই জয়টিকে টুর্নামেন্টের ইতিহাসে অন্যতম সেরা অঘটন বলে বিবেচনা করা হচ্ছে। প্রতিযোগিতার চলতি আসরের প্রথম ম্যাচে ইন্টার মিলানকে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচজুড়ে একচেটিয়া রাজত্ব করেছে ইতালিয়ান ক্লাবটি।
কিন্তু সৌভাগ্যবশত জিতে যায় রিয়াল। শেরিফ ম্যাচে রিয়াল দেখল মুদ্রার উল্টো পিঠ। এবার শিকারি নয়, আনচেলত্তির দল শিকার হলো রূপকথার শেরিফের কাছে। ম্যাচের ২৫ মিনিটে সান্তিয়াগো বার্নাব্যু স্তব্ধ করে দেয় মলডোভা লিগ চ্যাম্পিয়নরা।
ইয়াসুরবেক ইয়াখশিবোয়েভের গোলে লিড নেয় শেরিফ। ফাঁকায় দাঁড়িয়ে বেশ আরাম করেই হেডে জালে বল জড়ান তিনি। সমতায় ফিরতে মরিয়া রিয়াল সর্বস্ব নিয়ে ঝাঁপিয়ে পড়ে পুঁচকে দলটির ওপর। যদিও গোলের জন্য রিয়ালকে অপেক্ষা করতে হয়েছে ৬৫ মিনিট পর্যন্ত। শেরিফের ডি-বক্সে ভিনিচিয়াস জুনিয়র ফাউল হলে ভিএআরের সহায়তা নিয়ে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পট কিক থেকে গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান করিম বেনজেমা।
এই গোলেই ফরাসি স্ট্রাইকার ছাড়িয়ে গেলেন রিয়াল কিংবদন্তি রাউল গঞ্জালেসকে (৭১)। টুর্নামেন্টে বেনজেমা এখন চতুর্থ সর্বোচ্চ গোলদাতা। সমতায় ফেরা রিয়াল দ্বিতীয় গোলের জন্য আরো মরিয়া হয়ে ওঠে।
কিন্তু শেরিফ গোলরক্ষক আথানাসিয়াদিজ স্বাগকিদের হতাশা বাড়াতে থাকেন। গোলপোস্টের নিচে এদিন অতিমানবীয় পারফর্ম করেছেন তিনি। তার কারণেই গোল মিসের মহড়া বসান বেনজেমা, ভিনিচিয়াস, মডরিচরা। রিয়াল আর দ্বিতীয় গোল পায়নি। বরং ৮৯ মিনিটে ফের গোল হজম করে বসে রিয়াল। গোল করে শেরিফকে বাঁধভাঙা উচ্ছ্বাসে ভাসান সেবাস্তিয়ান থিল। অতিথিরা অবশ্য ৭২ মিনিটেই দ্বিতীয় গোলটা পেতে পারতো। কিন্তু ক্রিশ্চিয়ানোর ক্রস থেকে ব্রুনো যে গোলটা করেছিলেন সেটা বাতিল হয় অফসাইডের ফাঁদে পড়ে।
২৫ বছর বয়সী শেরিফের সেই হতাশা দূর হয়েছে ম্যাচের শেষ সময়ে। নতুন মৌসুমে উড়ন্ত সূচনা করেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু হঠাৎ করেই ছন্দ হারাল লস ব্ল্যাঙ্কোসরা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দুই ম্যাচ ধরে জয়হীন থাকল আনচেলত্তির দল। আগের ম্যাচে লা লিগায় ভিয়ারিয়ালের সঙ্গে ড্র করেছিল রিয়াল। এবার তো শেরিফ রূপকথার কাছেই হার মানতে হলো তাদের। এই হারটা মাদ্রিদ জায়ান্টদের জন্য বড়সড় ধাক্কা হয়েই এলো।
ফাইল ছবি
কাতার বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে নামা ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচটি শেষ পর্যন্ত স্থগিত করা হলো। ম্যাচের পাঁচ মিনিট পার হওয়ার পর কোয়ারেন্টাইন জটিলতার কারণে বন্ধ করা হয় ম্যাচটি।
ম্যাচটি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।
বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত ১টায় ব্রাজিলের ঘরের মাঠ সাও পাওলোয় শুরু হয় ম্যাচটি। কিন্তু খেলা শুরুর পাঁচ মিনিট পর হঠাৎ বন্ধ হয়ে যায়। স্বাস্থ্যের ছাড়পত্র দেওয়া নিয়ে ঝামেলায় শেষ পর্যন্ত মাঠই ছেড়ে চলে গেছেন আর্জেন্টাইন ফুটবলাররা।
খেলা শুরুর আগে বাধা না দিলেও ম্যাচ শুরুর পর তৎপর হন ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তারা। বেশ কিছুক্ষণ আর্জেন্টিনার কোচ ও খেলোয়াড়দের মাঝে তর্ক-বিতর্ক চলে। পরে মাঠ ছেড়ে চলে যান আর্জেন্টিনার ফুটবলাররা। কিছুক্ষণ পর আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি মাঠে ফেরেন। এরপর তিনি বেশ কিছুক্ষণ কথা বলে আবার ড্রেসিং রুমে চলে যান। এরপরই খেলা স্থগিতের ঘোষণা আসে।
গত তিনদিন ধরেই ব্রাজিলে অবস্থান করছিল আর্জেন্টিনা ফুটবল দল। এই সময়ে তারা করেছে অনুশীলনও। কিন্তু ম্যাচ শুরুর পর কেন হঠাৎ ব্রাজিলিয়ান স্বাস্থ্য কর্মকর্তারা তৎপর হলেন সেটা বুঝতে পারছেন না আর্জেন্টিনার কোচ ও সংশ্লিষ্টরা।
ফাইল ছবি
পাঁচ মাসে গড়িয়েছে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ। এসময়ের মধ্যে একাধিক ইউক্রেনীয় শহর দখল করেছে রুশ বাহিনী। সবশেষ সেভেরোদোনেটস্কের পতন ঘটলো। শহরের মেয়র অলেক্সান্ডার স্ট্রিউক দাবি করেছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলের এই শহরটি রুশ সেনারা নিয়ন্ত্রণে নিয়েছেন। খবর আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ সময় ধরে চলা যুদ্ধে রাশিয়ান সেনারা ইউক্রেনের মারিউপোলের পর এবার আরেকটি শহর পুরোপুরি দখলে নিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় ভূমি সংঘাতের কারণে শনিবারও ইউক্রেনের পশ্চিম, উত্তর ও দক্ষিণ অংশে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে।
সেভেরোদোনেটস্কে এক সময় এক লাখের বেশি মানুষ বসবাস ছিল। সেটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গত মাসে মারিউপোল বন্দর দখল করার পর থেকে এই শহর দখলে মস্কোর সবচেয়ে বড় বিজয় বলে ধারণা করা হচ্ছে।
জাতীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে সেভেরোদোনেটস্কের মেয়র অলেক্সান্ডার স্ট্রিউক বলেন, শহরটি এখন রাশিয়ার দখলে। তারা এখন সেখানে তাদের নিজস্ব ব্যবস্থাপনা বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছে। সেভেরোদোনেস্কে কর্তৃপক্ষও নিয়োগ দিয়েছে রাশিয়া।
লুহানস্ক ও দোনেস্ক এই দুই মিলে ডনবাস। লুহানস্কে অবস্থিত সেভেরোদোনেস্ক শহরে গত কয়েক সপ্তাহ ধরে রুশ ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী লড়াই চলছিল। শহরটি দখলে নিতে সর্বশক্তি নিয়ে হামলা চালায় রাশিয়া।
ডনবাসের নিয়ন্ত্রণ মস্কোর জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। কারণ এটির নিয়ন্ত্রণ গ্রহণের ফলে ২০১৪ সালে রাশিয়ার দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে করিডর তৈরি করা সম্ভব হবে। সূত্র: ইত্তেফাক