a
ফাইল ছবি
ফুটবলে দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবেরূপ নিলো জিদান মিয়ার তার স্বপ্ন ছিল ইউরোপের কোনো দলে খেলার। তার সেই স্বপ্ন পূরণ হতে চলছে। প্রথম বাংলাদেশি হিসেবে লা লিগার দল রায়ো ভায়েকানোর হয়ে খেলার সুযোগ পেয়েছেন ইংল্যান্ডে জন্ম নেয়া বাংলাদেশী বংশোদ্ভূত এই খেলোয়াড়। ইতিমধ্যে দলটির সঙ্গে চুক্তি করেছেন ক্ষিপ্রগতির এই ফুটবলার।
জিদানের খেলার বিষয়টি নিশ্চিত করেছেন তার দল রায়ো ভায়েকানো। ইনস্টাগ্রামে এক পোস্টে তারা জানায়, ‘ লা লিগায় প্রথম বাংলাদেশি হিসেবে জিদান মিয়াকে চুক্তি করতে পেরে আমরা আনন্দিত। চুক্তির আগে রায়ো ভায়েকানোর অ্যাকাডেমি আবাসিকে ২ মাস ছিল জিদান। সেখান থেকে ট্রায়ালে সুযোগ পায়। ট্রায়াল থেকে নির্বাচিত হন।
সত্তরের দশকে লন্ডনে পাড়ি জমান জিদানের বাবা-মা সুফিয়ান মিয়া ও শিপা মিয়া। ২০০১ সালে লন্ডনের নিকটবর্তী শহর কেন্টে জন্মগ্রহন করেন জিদান। তাদের বাংলাদেশের বাড়ি মৌলভীবাজার উপজেলার রাজনগরে। তরুণ এই ফুটবলারের স্বপ্ন ইউরোপের সেরা লিগে খেলার পাশাপাশি পিতৃভূমি বাংলাদেশের হয়ে খেলবেন। বল পায়ে তেজি ভঙ্গি আর দারুণ গতি জিদানকে এগিয়ে দিয়েছে বারবার। দৈহিক ক্ষিপ্রতা, শৃঙ্খলা আর ফুটবলার হয়ে উঠার প্রবল ইচ্ছাশক্তির কারণেই তার এই সাফল্য।
জিদান খেলেছেন যুক্তরাজ্যের বিভিন্ন একাডেমিভিত্তিক টুর্নামেন্টে, খেলেছেন যুক্তরাষ্ট্রের এফসি ডালাস অনূর্ধ ১৫ দলে। বিশ্বের অন্যতম নামী অ্যাথলেটিকস প্রশিক্ষণকেন্দ্র মাইকেল জনসন পারফরম্যান্স সেন্টারে করেছেন অনুশীলন। ২০১৬ সালে এশিয়ান ফুটবল অ্যাওয়ার্ডস আসরে ফুটবলের উদীয়মান তারকা হিসেবে জিদান পান ‘স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ডস’। কখনো বাংলাদেশ জাতীয় দলে ডাক পেলে খেলবেন জিদান মিয়া।
স্পেনের ঘরোয়া ফুটবলের দ্বিতীয় বিভাগ থেকে সর্বোচ্চ আসর লা লিগায় প্রমোশন পাওয়া রায়ো ভায়েকানোর হয়ে সম্প্রতি অনুশীলন করেন জিদান। ট্রায়াল উতরে যাওয়ার পর অবশেষে চুক্তিবদ্ধ হন তিনি।
ফাইল ছবি
আগামী অক্টোবর মাসে কাতার বিশ্বকাপ বাছাইয়ের তিনটি ম্যাচ খেলবে ব্রাজিল। ভেনেজুয়েলা, কলম্বিয়া ও উরুগুয়ের মুখোমুখি হবে তারা। এ জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ তিতে।
ইএসপিএনের খবরে জানা গেছে, আগামী ৭ অক্টোবর ভেনেজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল। ১০ অক্টোবর কলম্বিয়া ও ১৪ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে লড়বে তারা।
আট ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্রাজিল। আর ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা। ১৫ পয়েন্ট নিয়ে উরুগুয়ে তৃতীয় ও ১৩ পয়েন্ট পাওয়া একুয়েডর চতুর্থ স্থানে আছে।
ব্রাজিল দল : গোলরক্ষক:আলিসন, ওয়েভেরতন, এডারসন ।
ডিফেন্ডার: দানিলো, গিলেরমো আরানা, আলেক্স সান্দ্রো, এমেরসন রয়াল, এদের মিলিতাও, লুকাস ভেরিসিমো, মার্কিনিয়োস, থিয়াগো সিলভা ।
মিডফিল্ডার: কাসেমিরো, ফাবিনিয়ো, ফ্রেদ, এদেনিলসন, জেরসন, লুকাস পাকেতা, এভেরতন রিবেইরো ।
ফরোয়ার্ড:নেইমার, আন্তোনি, রাফিনিয়া, ভিনিসিউস জুনিয়র, গাব্রিয়েল জেসুস, মাথেউস কুইয়া, গাবি ।
ছবি: সংগৃহীত
জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা ২৫ পয়সা কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে কিলোমিটারপ্রতি বাসভাড়া ৩ পয়সা কমানোর সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে পুনর্নির্ধারণী কমিটি। সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
ভাড়া কমানোর সুপারিশ অনুমোদন করবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার গণমাধ্যমকে বলেন, ভাড়া কমানোর সুপারিশ আমরা এরইমধ্যে মন্ত্রণালয়ে পাঠিয়েছি। প্রস্তাব অনুমোদন করে মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন প্রকাশের সঙ্গে সঙ্গে নতুন ভাড়া কার্যকর হবে।
বর্তমানে দেশের দূরপাল্লার রুটের জন্য সরকার নির্ধারিত বাস ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১৫ পয়সা। এ ভাড়া কমিয়ে কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা করার প্রস্তাব করা হয়েছে।
ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের বর্তমান ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৪৫ পয়সা। এটা কমিয়ে কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
একইভাবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বর্তমানে মিনিবাসের নির্ধারিত ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৩৫ পয়সা। এ হার কমিয়ে কিলোমিটারপ্রতি ২ টাকা ৩২ পয়সা নির্ধারণের সুপারিশ করেছে বাস ভাড়া পুনর্নির্ধারণী কমিটি।
সাধারন জনগণ এই ধরণের একতরফা সিদ্ধান্তকে তামাশা বলে আখ্যায়িত করেছেন। কারণ হিসেবে তারা বলছেন, বছর বছরে কয়েক দফা তেলের দাম বাড়ার আগে তারা কিলো প্রতি ১/২ টাকা বাড়িয়ে দেয় এবং সরকার যখন তেলের দাম বাড়িয়ে দেয় তারা আবারও তাদের ইচ্ছে মতো বাস ভাড়া বাড়িয়ে তাদের ইচ্ছে মতো ভাড়া নির্ধারণ করে। ফলে প্রতিটি সেক্টরে জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে কয়েক গুণ। বর্তমানে প্রতিটি জিনিস মানুষের ক্রয় সীমানার বাইরে। এমতাবস্থায় ৩ পয়সা বাসের ভাড়া কমিয়ে তারা শায়েস্তা খানের শাসনামল স্বরণ করিয়ে দিয়ে পাবলিকের সঙ্গে তামাশা করছে বলে ভুক্তভোগীরা মনে করেন। সূত্র: বিডি প্রতিদিন