a ইয়েমেনে সরকার বাহিনী ও হুতি বিদ্রোহীদের সংঘর্ষে নিহত ৬৫
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

ইয়েমেনে সরকার বাহিনী ও হুতি বিদ্রোহীদের সংঘর্ষে নিহত ৬৫


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শুক্রবার, ০৩ সেপ্টেম্বর, ২০২১, ০৯:০৫
ইয়েমেনে সরকার বাহিনী ও হুতি বিদ্রোহীদের সংঘর্ষে নিহত ৬৫

ফাইল ছবি

ইয়েমেনের মারিব শহরে দেশটির সরকার-সমর্থিত বাহিনীর সদস্যদের সঙ্গে হুতি বিদ্রোহীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৬৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দেশটির এক সামরিক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে এ খবর জানায়।

গত ৪৮ ঘণ্টায় সংঘর্ষে সরকার-সমর্থিত বাহিনীর ২২ সদস্য নিহত হন। আহত হন আরও ৫০ জন। অন্যদিকে হুতি বিদ্রোহীদের ৪৩ জন সদস্য নিহত হয়েছে।

গত রবিবার ইয়েমেনের আল-আনাদ সামরিক ঘাঁটিতে হুতি বিদ্রোহীদের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি নেতৃত্বাধীন জোটের অন্তত ৩০ সেনা নিহত এবং ৬০ জন আহত হয়।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

বীরের সংবর্ধনা পাচ্ছেন ইমরান খানকে বাঁচানো সেই যুবক


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শুক্রবার, ০৪ নভেম্বর, ২০২২, ০৮:২১
বীরের সংবর্ধনা পাচ্ছেন ইমরান খানকে বাঁচানো সেই যুবক

ফাইল ছবি

ইমরান খানকে বৃহস্পতিবার নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন তিরিশ বছর বয়সের এক যুবক, নাম ইবতিসাম।

ইমরানের ওপর যখন গুলি চালানো হচ্ছিল, তখন হামলাকারীর ঠিক পেছনেই ছিলেন তিনি।

ঠিক সময়ে হামলাকারী যুবকের বন্দুক ধরা হাতটি টেনে নেন তিনি। লক্ষ্যভ্রষ্ট হয়ে ছয় রাউন্ড গুলি, যা হয়তো ইমরানের বুকে লাগতে পারত।

তবে তা না লেগে গুলি এসে লাগে ইমরানের পায়ে। জখম হলেও এ যাত্রায় প্রাণে বেঁচে যান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। খবর জিওটিভির।

হামলা করার মুহূর্তের একটি ছবি বন্দি হয়েছে সিসিটিভি ক্যামেরায়। সেখানে বন্দুক হাতে দেখা যাচ্ছে হামলাকারীকে। তবে তার বন্দুকটির নল আকাশের দিকে তাক করা।

কারণ পেছন থেকে তার বন্দুক ধরা হাতটি টেনে ধরেছেন ওই যুবক। তার পরনে লাল-সাদা-নীল একটি টি-শার্ট।  তাকে জাপটে না ধরলে ইমরান খানের সঙ্গে আরও অনেকেরই প্রাণ যেতে পারত। সেই পরিণামের কথা ভেবেই ওই যুবককে নায়কের আসনে বসিয়েছেন অনেকেই। সূত্র: যুগান্তর

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

জনকল্যাণমুখী প্রকল্প নিয়ে আসুন, এখন মেগা প্রজেক্ট নয়: প্রধানমন্ত্রী


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
মঙ্গলবার, ০৮ নভেম্বর, ২০২২, ০৯:০৭
জনকল্যাণমুখী প্রকল্প নিয়ে আসুন, এখন মেগা প্রজেক্ট নয় প্রধানমন্ত্রী

ফাইল ছবি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ক্ষুদ্র, গ্রামীণ বা জনকল্যাণমুখী প্রকল্প নিয়ে আসতে বলেছেন।

মঙ্গলবার (৮ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সভাপতিতে তিনি এসব নির্দেশনা দেন।

সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, মেগা প্রজেক্ট করা যাবে না, তবে ক্ষুদ্র, গ্রামীণ প্রকল্প বা কল্যাণমুখী প্রকল্পে কোনো আপস করা যাবে না।’

একনেক সভাপতি শেখ হাসিনা যে কোনো বড় প্রকল্প গ্রহণের ক্ষেত্রে পুঙ্খানুপুঙ্খ সম্ভাব্যতা যাচাইয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

তিনি দেশের সর্বত্র অনাবাদি জমি চিহ্নিত করে চাষের জন্য প্রস্তুত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

‘প্রধানমন্ত্রী বলেছেন, উৎপাদন বাড়াতে হবে। এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না’ উদ্ধৃতি দিয়ে মান্নান বলেন, প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ সচিবকে জেলা প্রশাসকদের সহায়তায় অনাবাদি জমি চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রী চলমান বিশ্ব মন্দার মধ্যে সবাইকে মিতব্যয়ী হতে এবং অপচয় বন্ধ করতে বলেছেন। সূত্র : ইউএনবি

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক