a
করোনাভাইরাস
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৩৮ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৩৪৮ জন।
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১০২৮ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৭ লাখ ৮৭ হাজার ৭২৬ জন।
আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৭৫৯ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৭ লাখ ২৯ হাজার ৭৯৮ জন।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ২৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ৮.৪১ শতাংশ।
ফাইল ছবি
আগামী ২৫ মে থেকে চীনের টিকার প্রথম ডোজ শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক সভায় তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, আমরা রাশিয়া, চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সঙ্গে কথা বলেছি ভ্যাকসিনের ব্যাপারে। আবার দ্বিতীয় ডোজের জন্য ভারত, যুক্তরাজ্যের সঙ্গে কথা চলছে।
মাননীয় প্রধানমন্ত্রী নিজেও চেষ্টা করে যাচ্ছেন। ভারতের কাছে আমাদের অর্ডার আছে ৩ কোটি, আর পেয়েছি ৭০ লাখ। তাই দ্বিতীয় টিকার ডোজ নিয়ে আমরা চিন্তিত।
তিনি বলেন, যে কোনো ভ্যাকসিন তৈরি করতে হলে ওষুধ প্রশাসনের আবেদন লাগে। যারা আবেদন করে, তাদের নানান বিষয় যাচাই-বাছাই করতে হয়। আমাদের সিদ্ধান্ত হচ্ছে ক্রয়ও করব, প্রয়োজনে উৎপাদন করব।
যাদের উৎপাদনের সক্ষমতা আছে তাদের এগিয়ে আসতে হবে। তাদের আবেদন দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সে রকম কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের কাছে প্রতিবেদন আসলে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। টিকা ক্রয় করার চেষ্টা থাকবে, তাহলে তাড়াতাড়ি হবে। টিকা তৈরি করলে দীর্ঘসময় লাগবে। উৎপাদন করলেও পাঁচ-ছয় মাসের আগে করা সম্ভব হবেনা।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া এবং স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আলী নূর উপস্থিত ছিলেন।
ফাইল ছবি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে সাম্প্রদায়িক সম্পর্ক বিনষ্ট হয়েছে সুনামগঞ্জের শাল্লা থানায়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এই হামলা বিএনপি করেছে। তাহলে ধরা পড়লো কে?
প্রথম আসামি যিনি গ্রেফতার হলেন তিনি তো যুবলীগ নেতা স্বাধীন মেম্বার। আর আপনারা বলছেন এই হামলার ঘটনা বিএনপি ঘটিয়েছে। আসলে সমস্যাটা হচ্ছে কী, বিএনপি ছাড়া ওদের মুখে আর কোনো কথা বের হয় না। সারাক্ষণ বিএনপি'র বিরুদ্ধে অভিযোগ করতে থাকে।
বুধবার জাতীয় প্রেসক্লাবে ৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের উদ্যোগে স্বৈরাচার এরশাদ কর্তৃক অবৈধভাবে ক্ষমতা দখলের কালো দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, আমিতো বলেছি একটি নিরপেক্ষ তদন্ত করে দেখুন, জরিপ করে দেখুন। হিন্দু সম্প্রদায়ের ভাইদের কত জমি, কত বাড়ি কারা দখল করে আছে। দেখবেন বেশিরভাগই আওয়ামী লীগ দখল করে আছে। আওয়ামী লীগ সবসময় সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি ও সম্প্রীতি বিনষ্ট করেছে।
তিনি বলেন, আমরা বার-বার বলছি রোহিঙ্গা সমস্যা সমাধান করতে হবে। এতটুকু জায়গার মধ্যে ১২ লাখ লোককে রাখা তাদের ভরণ-পোষণ দেয়া তাদের সুন্দরভাবে রাখা সম্ভব নয়। আপনারা সমাধান করছেন না। আপনারা এটাকে ব্যাবহার করার চেষ্টা করছেন। আপনাদের এসব উদ্যোগ নেয়ার বিষয় আজও দৃশ্যমান নয়।