a করোনায় (২৯জুন) মৃত্যু ১১২, শনাক্ত ৭৬৬৬ এবং সুস্থ ৪০২৭
ঢাকা মঙ্গলবার, ৫ ফাল্গুন ১৪৩২, ১৭ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

করোনায় (২৯জুন) মৃত্যু ১১২, শনাক্ত ৭৬৬৬ এবং সুস্থ ৪০২৭


স্বাস্থ্য ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ২৯ জুন, ২০২১, ০৭:৫১
করোনাভাইরাসের সর্বশেষ তথ্য

করোনাভাইরাস

গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১১২ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৪ হাজার ৩৮৮ জন।
 
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৭৬৬৬ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৯ লাখ ৪ হাজার ৪৩৬ জন।
 
আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪০২৭ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ১১ হাজার ৭০০ জন।
 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

করোনায় (২৩ মার্চ) মৃত্যু ১৮, শনাক্ত ৩৫৫৪, সুস্থ ১৮৩৫


স্বাস্থ্য ডেস্ক:
মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১, ০৬:২৯
করোনাভাইরাসের সর্বশেষ তথ্য

ফাইল ফটো: করোনাভাইরাস

গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১৮ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৭৩৮ জন।

এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৩৫৫৪ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৫ লাখ ৭৭ হাজার ২৪১ জন।

আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৮৩৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৫ লাখ ২৫ হাজার ৯৯৪ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন।
 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে আইনি নোটিশ


এমএস.প্রতিদিন ডেস্ক:
বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৪৬
দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে আইনি নোটিশ

ফাইল ছবি

করোনা মহামারি নির্মূল না হওয়া পর্যন্ত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়েছে। 

গত ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিবসহ ছয়জনকে এ নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে সাতদিনের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত বাতিল করে বিজ্ঞপ্তি প্রকাশ ও প্রচার করার অনুরোধ করা হয়েছে। অন্যথায় এ বিষয়ে প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - স্বাস্থ্য