a আজ ২৬শে মার্চ, মহান স্বধীনতা দিবস
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

আজ ২৬শে মার্চ, মহান স্বধীনতা দিবস


নিউজ ডেস্ক:
শুক্রবার, ২৬ মার্চ, ২০২১, ০৪:৫৫
আজ ২৬শে মার্চ, মহান স্বধীনতা দিবস

সংগৃহীত ছবি

আজ ২৬শে মার্চ, মহান স্বধীনতা দিবস। যে ত্রিশ লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা ও এক নতুন সত্ত্বায় ভূষিত আমাদের এই জন্মভূমি বাংলাদেশ, তাঁদের আত্মার মাগফিরাত কামনা করি এবং উনাদের জন্য রইল গভীর শ্রদ্ধা। কিন্তু কথায় আছে, "স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা আরও কঠিন।"

তাই দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দেশের জন্য ভালো কিছু করার দৃঢ় প্রত্যয় থাকা এবং দেশ ও দশের কল্যাণে কাজ করে যাওয়া হোক আজকের দিনের অঙ্গীকার। এই দেশের একজন নাগরিক হিসেবে আমি গর্বিত। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা....।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত চলচ্চিত্রগুলোর মধ্যে সেরা দশটি চলচ্চিত্রের নাম ও সেগুলোর লিঙ্ক দেওয়া হলো। আশা করি, মুক্তিকামী ও দেশপ্রেমিক জনগণ চলচ্চিত্রগুলো দেখে  দেশ ও  জনগণের প্রতি দায়িত্ব সম্পর্কে আরও সচেতন হবেন।  (সিনেমাগুলো দেখার জন্য অনুরোধ রইল)

1. "Stop Genocide (1971)" Movie Link ???? https://youtu.be/eIK_mi-SJT4
2. "ওরা এগারো জন (1972)" Movie Link ???? https://youtu.be/onNXCzLaSGI
3. "অরুণোদয়ের অগ্নিস্বাক্ষী (1972)" Movie Link ???? https://youtu.be/UXGVi0SSLgg
4. "আগুনের পরশমণি (1974)" Movie Link ???? https://youtu.be/N2_ZAY34Lc8
5. "মুক্তির গান (1995)" Movie 
Part 1 Link ???? https://youtu.be/ajwuK_x_4EE
Part 2 Link ???? https://youtu.be/rBck3fERsLo
Part 4 Link ???? https://youtu.be/4Z-6L9xHo5w
Part 5 Link ???? https://youtu.be/GxnvCEnDZ9c
Part 6 Link ???? https://youtu.be/xuiDd2jBLKc
Part 7 Link ???? https://youtu.be/coV-tVojWaQ
Part 8 Link ???? https://youtu.be/390jvgPBIAA
Part 9 Link ???? https://youtu.be/cpwnO5x9GNE
6. "হাঙর নদী গ্রেনেড (1997)" Movie Link ???? https://youtu.be/wtzpLldG6Ec
7. "জয়যাত্রা (2004)" 
Movie Link ???? https://youtu.be/qptsKjKFMak
8. "শ্যামল ছায়া (2005)"
Movie Link ???? https://youtu.be/ph3qk73ywbQ
9. আমার বন্ধু রাশেদ (2011)
Movie Link ???? https://youtu.be/h0mtjRp573w
10. গেরিলা (2011)
Movie Link ???? https://youtu.be/7QHR16rEt3E

সিফাত, বার্তা সম্পাদক, মুক্তসংবাদ প্রতিদিন
------সংগৃহীত ফেসবুক পাতা থেকে

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

এক টুকরো আমি


মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ০৮ মার্চ, ২০২১, ১১:৪০
এক টুকরো আমি

ফাইল ফটো: মুক্তা দাশ

- মুক্তা দাশ 
আমার মতো করে কিছু চাওয়ার অধিকার হারিয়েছি!                         
বহু বছর হলো ... 
সেই যে,, যেদিন শাঁখার শেকলে হাত বেঁধেছি, 
যেদিন সিঁদুরে লাল রাজটীকা কপালে এঁকেছি, 
যেদিন মাতৃত্বের স্বীকৃতি স্বরূপ সিঁথিতে 
        সিঁদুর  রাঙিয়েছি ! 
গোত্রান্তরিত হয়ে নাম লিখিয়েছি নতুন গোত্রে। 
নিজের মতো করে তোমাকে পাবার আশা 
কেবলি দুরাশা...!  অভ্যস্ত হয়ে গেছি 
তোমার মতো করে তোমাকে পেতে। 
আমার সব আমিগুলো গঙ্গার ঘাটে বিসর্জনের আরতীতে প্রতিনিয়ত ব্যতিব্যস্ত। 
তবুও অবশিষ্ট আছে  আজও, 
     "এক টুকরো আমি।"
ভাঙা আয়নায়
কাচের টুকরোর  মতোন...!! "আমি"। 
তাতানো রোদের আলো ঠিকরে পরে 
টুকরো টুকরো আয়নার পরে, 
সকাল সন্ধ্যা আমি নিজেকে দেখি  
কাঁচ ভাঙা আয়নার প্রতিবিম্বের গভীরে। 
দ্যুতি ছড়ায় টুকরো টুকরো ভাঙা " আমি "! 
 সম্পুর্ণ নতুন আমি হয়ে উঠার স্বপ্ন
মাথাচাড়া দিয়ে ওঠে... 
পরক্ষণেই মিলিয়ে যায়,   খোলা জানালায় 
 লোহার শিকে মোড়া খড়কুটো জীবনে। 
স্নান সেড়ে  সিঁদুরে সিঁথি রাঙাই , 
কপালে এঁকে দিই রক্তাক্ত  রাজটীকা 
স্বচ্ছ জলের পরে মুখোমুখি হই নিজের 
রাতের সব অন্ধকার ...! 
মুছে দেই ভোরের আলোয়। 
আনমনে স্বপ্নের জাল বুনি 
আমার "আমি" হয়ে পথচলার ।।

........... ফেসবুক থেকে সংগৃহীত

মুক্তসংবাদ প্রতিদিন / এম কে আলম

আরও পড়ুন

ডাক বিভাগ নগদের ৫১ শতাংশ মালিকানা নিচ্ছে


এমএস.প্রতিদিন ডেস্ক:
বুধবার, ২৪ মার্চ, ২০২১, ০৬:৪৩
ডাক বিভাগ নগদের ৫১ শতাংশ মালিকানা নিচ্ছে

ফাইল ফটো

ডিজিটাল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ‘নগদ’-এর ৫১ শতাংশ মালিকানা নিচ্ছে ডাক বিভাগ। বাকি ৪৯ শতাংশ শেয়ার থাকবে বেসরকারি খাতের ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে। এর মধ্যে বিদেশি অংশগ্রহণও থাকবে। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় নগদের উদ্যোক্তা ও কর্মকর্তারা এ তথ্য জানান।

এতদিন ডাক বিভাগে নাম কোম্পানিটি ব্যবহার করছে কীভাবে এমন প্রশ্নের উত্তরে তারা বলেন, এত দিন নগদের মুনাফার ৫১ শতাংশ পেত ডাক বিভাগ। তবে মালিকানা ও পরিচালনায় কোনো অংশগ্রহণ ছিল না। 

অনুষ্ঠানে নগদের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ বলেন, সরকার নগদের ৫১ শতাংশ শেয়ার নেবে। এ জন্য প্রক্রিয়া শুরু হয়েছে। আইন মন্ত্রণালয়ে যাচাই-বাছাইয়ের অপেক্ষায় আছে। সব প্রক্রিয়া শেষে বাংলাদেশ ব্যাংক থেকে চূড়ান্ত অনুমোদন পাবে নগদ।

নগদের শেয়ার সোনালী ব্যাংক কিনছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সোনালী ব্যাংক যে প্রস্তাব দিয়েছে, তা গ্রহণযোগ্য হয়নি। সোনালী ব্যাংক যে বিনিয়োগ করতে চেয়েছে, তা অনেক কম। তিনি জানান, যখন ৮০ কোটি লেনদেন ছিল, তখন নগদের ভ্যালুয়েশন ছিল প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকা। এখন লেনদেন ৪০০ কোটি টাকা, ভ্যালুয়েশনও পাঁচ গুণ বেড়েছে।

নগদের প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ বলেন, নগদের গ্রাহক ও লেনদেনে সাম্প্রতিক সময়ে বড় প্রবৃদ্ধি হয়েছে। গত নভেম্বরে গ্রাহক ছিল ২ কোটি, এখন তা বেড়ে হয়েছে ৩ কোটি ৮০ লাখ। লেনদেনও ১৫০ কোটি থেকে ৪০০ কোটি টাকায় উন্নীত হয়েছে। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস বাজারে নগদের শেয়ার ৩০ থেকে ৩৫ শতাংশ।

সাম্প্রতিক বিজ্ঞাপন বিতর্ক নিয়ে তিনি বলেন, প্রতিযোগী কোনো কোম্পানিকে ঘায়েল করার জন্য নয়। নতুনত্বের অংশ হিসেবে ‘ব’তে বেকুব ও ‘ন’তে নগদের বিজ্ঞাপন করা হয়েছে।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের জন্য আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাব্যবস্থাপক জাকির হোসেন নুর, নগদের অন্যতম মালিক ও সাপ্লাইচেইন ম্যানেজমেন্ট অ্যাডভাইজার নিয়াজ মোর্শেদ এলিট, নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম প্রমুখ।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - ফেসবুক পাতা থেকে

সর্বোচ্চ পঠিত - ফেসবুক পাতা থেকে

ফেসবুক পাতা থেকে এর সব খবর