a করোনায় (১১জুলাই) মৃত্যু ২৩০, শনাক্ত ১১৮৭৪ এবং সুস্থ ৬৩৬২
ঢাকা মঙ্গলবার, ৫ ফাল্গুন ১৪৩২, ১৭ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

করোনায় (১১জুলাই) মৃত্যু ২৩০, শনাক্ত ১১৮৭৪ এবং সুস্থ ৬৩৬২


স্বাস্থ্য ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ১১ জুলাই, ২০২১, ০৬:২৩
করোনাভাইরাসের সর্বশেষ তথ্য

ফাইল ছবি


গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ২৩০ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ৪১৯ জন।
 
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১১৮৭৪ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ১০ লাখ ২১ হাজার ১৮৯ জন।
 
আজ রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬৩৬২ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৭৪ হাজার ৫০১ জন।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুর পাশাপাশি শনাক্তেও নতুন রেকর্ড সৃষ্টি হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৯ হাজার ৮৬০ জনের। পরীক্ষা করা হয়েছে ৪০ হাজার ১৫টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৯ দশমিক ৬৭ শতাংশ। 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

করোনায় (১৩জুলাই) মৃত্যু ২০৩, শনাক্ত ১২১৯৮ এবং সুস্থ ৭৬৪৬


স্বাস্থ্য ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১, ০৬:০৮
করোনাভাইরাসের সর্বশেষ তথ্য

করোনাভাইরাস

 
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ২০৩ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ৮৪২ জন।
 
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১২,১৯৮ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ১০ লাখ ৪৭ হাজার ১৫৫ জন।
 
আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৭৬৪৬ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৮৯ হাজার ১৬৭ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৩ হাজার ৬৩১ জনের। পরীক্ষা করা হয়েছে ৪১ হাজার ৭৫৫টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৯ দশমিক ২১ শতাংশ। 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

অন্তর্বাস না পরেই ফটো শুট করে ঝড় তুললেন নুসরাত!


আন্তর্জাতিক ডেস্ক:
সোমবার, ২৯ মার্চ, ২০২১, ১১:২৭
অন্তর্বাস না পরেই ফটো শুট করে ঝড় তুললেন নুসরাত!

ফাইল ছবি

নুসরাত জাহান টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ। তিনি অন্তর্বাস না পরেই বোল্ড ফটো শুট করেছেন। তার সেসব ছবি প্রকাশ্যে আসতেই নেটজনতার আশালীন আক্রমণ করেন।

নুসরাতের ছবিতে চোখ বুলালে দেখা যাচ্ছে যে, আকাশি রঙের ডিজাইনার লং স্কার্ট ও হলুদ জ্যাকেটে আকর্ষণীয় পোজ দিয়েছেন। খোলা চুলে তাকে উদাসীন লাগছে। ছবিগুলো দেখে সমালোচনায় মেতে উঠেন নেটাগরিকরা। তবে প্রিয় নায়িকার এমন সাহসী ফটোশুটে প্রশংসাও করেছেন তার অনেক অনুরাগীরা।
 
তবে কোন ধরণের ট্রোলডকে পাত্তা দেন না নুসরাত। তাই এ ধরণের আক্রমণের কোন জবাব দেননি তিনি। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নুসরাত। সূত্র- জি নিউজ

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - স্বাস্থ্য