a
ফাইল ছবি
পিসিআর ল্যাব টেস্টের মাধ্যমে মাত্র ৪ মিনিটেই করোনা পরীক্ষার সঠিক ফলাফল পাওয়া যাবে বলে দাবি করেছে চীনের সাংহাইয়ের ফুডান বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। কোভিড প্যাথোজেন নামে ডাকা হচ্ছে এই পরীক্ষাকে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সোমবার (৭ ফেব্রুয়ারি) সাময়িকী নেচার বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে প্রকাশিত একটি প্রকাশনা পর্যালোচনায় গবেষক দল বলেছেন, একটি সমন্বিত ও হালকা প্রোটোটাইপ ডিভাইসে সার্স-কভ-২ শনাক্তে একটি ইলেক্ট্রমেকানিক্যাল বায়োসেনসর প্রয়োগ করা হয়েছে। এতে মাত্র ৪ মিনিটেরও কম সময়ের মধ্যে আরএনএ ভাইরাস শনাক্ত করা হয়েছে।
তারা আরও জানায়, কোভিড-১৯ ল্যাব পরীক্ষায় যে পরিমাণ সময় খরচ হয়, তা কমিয়ে আনতে পারবে নতুন এই পরীক্ষার মাধ্যমে। সোয়াব থেকে জিনগত উপকরণ বিশ্লেষণে এতে মাইক্রোইলেকট্রনিক্স ব্যবহার করা হয়েছে।
মহামারি পরীক্ষায় চীনা গবেষকদের এই পদ্ধতি দ্রুত, সহজসাধ্য, অতি স্পর্শকাতর ও বহনযোগ্য। সাংহাইয়ের করোনায় আক্রান্ত ৩৩ অধিবাসীর নমুনা নিয়ে এই পদ্ধতির পরীক্ষা করা হয়েছে। পাশাপাশি তাদের নমুনার পিসিআর পরীক্ষাও করা হয়েছে।
পিসিআর পরীক্ষার মতোই নতুন এই পদ্ধতিতে দ্রুততম সময়ের মধ্যে ফলাফল পাওয়া গেছে। গবেষণায় আরও ৫৪ ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়েছে, যাদের করোনা না থাকলেও জ্বর ও ইনফ্লুয়েঞ্জা ছিল। এতে কোনো ভুল ফলাফল আসেনি।
৬০তম ফার্মেসী কাউন্সিল সার্টিফিকেট রেজি. কোর্স ৯ এপ্রিল পরীক্ষার স্থগিত নোটিশ
কোভিড-১৯ পরিস্থিতিতে অনিবার্য কারণে বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল কর্তৃক পরিচালিত ৬০তম ফার্মেসী সার্টিফিকেট রেজি. কোর্সের অনুষ্ঠিতব্য পরীক্ষার তারিখ ০৯ এপ্রিল ২০২১ অবশেষে স্থগিত ঘোষণা করা হয়েছে। (নোটিশটি সংযুক্ত)
সারাদেশে ফার্মেসী কোর্সের শিক্ষার্থীরা গভীর উদ্বেগ-উৎকন্ঠায় থাকার পর ০৪ এপ্রিল ২০২১ইং তারিখ সম্বলিত নোটিশটি প্রদান করা হয়। যদিও শিক্ষার্থীরা উক্ত তারিখে বিকাল পর্যন্ত প্রবেশপত্র সংগ্রহকালে কোন ধরণের নোটিশ পাননি বলে অভিযোগ করেন।
তবে প্রবেশপত্র বিতরণকালে মাহমুদ আলম নামে একজন অফিস স্টাফ তিনি তার মোবাইল নম্বর শিক্ষার্থীদের প্রদান করে পরবর্তীতে যোগাযোগ করার কথা বলে অনেককে আশ্বস্থ করেন।
উল্লেখ্য, গত ৩ এপ্রিল শনিবার সরকারীভাবে দেশে লকডাউন সংক্রান্ত পরিপত্র ঘোষণা করা হয় যে, আগামী ৫ এপ্রিল সোমবার থেকে ১ সপ্তাহের জন্য লকডাউন শুরু হবে এবং তা আরও বাড়ার সম্ভাবনা আছে। ফলে দেশে সব ধরণের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হলেও বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল পরীক্ষা স্থগিতের ব্যাপারে গড়িমসি করেন বলে শিক্ষার্থীরা অভিযোগ করেন।
গণমাধ্যমের দ্বারা শিক্ষার্থীরা বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলের নিকট অনুরোধ জানান যে, পরবর্তীতে স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা যেন কমপক্ষে ২ সপ্তাহ আগে প্রদান করা হয়। কারন তাদের পরীক্ষা প্রস্তুতির পাশাপাশি অধিকাংশ শিক্ষার্থী তাদের কেন্দ্র থেকে বাসা বা বাড়ি অনেক দূরে। তারা এটাও দাবি করেন, বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল অফিসে সংরক্ষিত প্রত্যেক শিক্ষার্থীর মোবাইলে যেন ফোন ও ম্যাসেজ প্রদান করা হয়।
[বি.দ্র. ২০২০-২১ ছাত্র/ছাত্রীরা গুরত্বপূর্ণ তথ্য জানতে/জানাতে নিম্নের লিংকগুলোতে সংযুক্ত থাকুন: ফেজবুক পেজ: https://www.facebook.com এবং https://www.facebook.com/profile.php?id=100011160244099
ফার্মাসিস্ট গ্রুপ পেজ: Pharmacist-c-Students-Forum-102024211981313]
ফাইল ছবি
মুক্তসংবাদ প্রতিদিন ডেস্কঃ ঢাকা মহানগর উত্তরে আমিনুল হককে আহ্বায়ক ও মোস্তফা জামানকে সদস্য সচিব করে ঢাকা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর, ফেরদৌসী আহমেদ মিষ্টি, আব্দুর রাজ্জাক (দপ্তর)।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
এদিকে, ঢাকা মহানগর উত্তর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ছাড়াও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ও সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
এ ছাড়া বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে মৌলভীবাজার জেলা, সুনামগঞ্জ জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা, কুষ্টিয়া জেলা, ময়ময়নসিংহ দক্ষিণ জেলা ও শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। সূত্র: বিডি প্রতিদিন