a
করোনাভাইরাস
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৩৫ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ১৮১ জন।
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১,১৯০ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৪১ হাজার ৩০০ জন।
আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১,৬৪৫ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯৮ হাজার ৬৫৪ জন।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৬৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৬ দশমিক ০৫ শতাংশ।
ফাইল ছবি
চিনির বদলে ব্যবহৃত ইরিথ্রিটল গ্রহণে রক্ত জমাট বাঁধা, স্ট্রোক, হার্ট অ্যাটাক এবং মৃত্যুও হতে পারে বলে গবেষণায় জানা গেছে।
সোমবার ‘ন্যাচার মেডিসিন’ জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয় বলে জানায় মার্কিন গণমাধ্যম সিএনএন।
গবেষণা প্রতিবেদনের প্রধান লেখক ড. স্ট্যানলি হ্যাজেন বলেন, রক্তে ইরিথ্রিটল থাকলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি দ্বিগুণ হয়ে যাবে। সেটি তখন ডায়াবেটিসের মতো হার্ট অ্যাটাকের শক্তিশালী ঝুঁকির কারণ হিসেবে দেখা দেয়।
ড. স্ট্যানলি হ্যাজেন যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ড ক্লিনিক লার্নার রিসার্চ ইনস্টিটিউটের সেন্টার ফর কার্ডিওভাসকুলার ডায়াগনস্টিকস অ্যান্ড প্রিভেনশনের পরিচালক। নতুন গবেষণা প্রতিবেদন বলছে, ডায়াবেটিস থাকলে যেমন ঝুঁকি বেশি থাকে, তেমনি রক্তে সর্বোচ্চ মাত্রায় ইরিথ্রিটল থাকলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকিও দ্বিগুণ হয়ে যায়।
গবেষণা প্রতিবেদনে উপস্থাপিত বাড়তি ল্যাব পরীক্ষা ও প্রাণীর দেহে পরীক্ষা-নিরীক্ষার তথ্য অনুযায়ী, ইরিথ্রিটল রক্তের প্লাটিলেট সহজে জমে যেতে সাহায্য করে। রক্ত জমাট বাঁধলে তা হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। সূত্র: যুগান্তর
ফাইল ছবি: মার্কিন উপসহকারী মন্ত্রী মিরা রেজনিক
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নবম নিরাপত্তা সংলাপে অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক সামরিকবিষয়ক ব্যুরোর উপসহকারী মন্ত্রী মিরা রেজনিক।
আজ সোমবার (৪ সেপ্টেম্বর) এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
টুইট বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক-সামরিক বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিরা রেজনিককে স্বাগতম। তিনি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপাক্ষিক নিরাপত্তা সংলাপের জন্য ঢাকায় এসেছেন।
এতে আরও বলা হয়, ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে মুক্ত, অবারিত এবং শান্তিপূর্ণ রাখা নিয়ে একই ধরনের দৃষ্টিভঙ্গি যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল আঞ্চলিক উন্নয়ন, মানবাধিকার, নিরাপত্তা সহায়তা এবং সন্ত্রাসবাদ দমন নিয়ে আলোচনা হবে। সূত্র: ইত্তেফাক