a তালেবানের সর্বোচ্চ নেতা আখুন্দজাদা এই প্রথম জনসম্মুখে আসলেন
ঢাকা সোমবার, ৬ বৈশাখ ১৪৩৩, ২০ এপ্রিল, ২০২৬
https://www.msprotidin.com website logo

তালেবানের সর্বোচ্চ নেতা আখুন্দজাদা এই প্রথম জনসম্মুখে আসলেন


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ৩১ অক্টোবর, ২০২১, ১০:৫২
তালেবানের সর্বোচ্চ নেতা আখুন্দজাদা এই প্রথম জনসম্মুখে আসলেন

ফাইল ছবি

প্রথমবারের মতো জনসম্মুখে দেখা গেল তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদাকে। রোববার তালেবান কর্মকর্তাদের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কান্দাহারে জনসম্মুখে ভাষণও দিয়েছেন তিনি। খবর বিবিসির।

পাঁচ বছর আগে তালেবানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর থেকে তাকে কখনই জনসমক্ষে দেখা যায়নি। গত আগস্ট মাসে তালেবান আফগানিস্তানের শাসন ক্ষমতা দখল করার পরও তিনি আড়ালেই থেকে যান। এর ফলে তালেবান সরকারে তার কী ভূমিকা হতে পারে তা নিয়ে জল্পনাকল্পনা শুরু হয়। এমনকি তিনি বেঁচে আছেন কিনা তা নিয়েও গুজব রটেছিল।

কান্দাহারের দারুল উলুম হিকমাহ্ মাদ্রাসায় শনিবার তিনি যে ভাষণ দিয়েছেন তার কোন ছবি বা ভিডিও পাওয়া না পাওয়া গেলেও ১০ মিনিটের ভাষণের একটি অিডও সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায়।

এই ভাষণে, তার মতে অবিশ্বাসীদের বিরুদ্ধে যারা ২০ বছর ধরে লড়াই করেছেন তাদের জন্য প্রার্থনা করেছেন।

২০১৬ সালে তালেবানের তৎকালীন প্রধান মুল্লাহ্ আখতার মনসুর যুক্তরাষ্ট্রের একটি ড্রোন হামলায় নিহত হওয়ার পর হায়বাতুল্লাহ্ আখুনজাদা শীর্ষ নেতা নির্বাচিত হন। তার নির্বাচনটি আল কায়দা নেতা আইমান আল জোয়াহিরিরও সমর্থন দেন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

চীনের ১৯টি যুদ্ধবিমান অনুপ্রবেশ করেছে তাইওয়ানের আকাশসীমায়


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ০৭ সেপ্টেম্বর, ২০২১, ০৯:০৩
চীনের ১৯টি যুদ্ধবিমান অনুপ্রবেশ করেছে তাইওয়ানের আকাশসীমায়

ফাইল ছবি

চারটি এইচ–৬ বোমারু বিমানসহ তাইওয়ানের আকাশসীমায় চীনের ১৯টি যুদ্ধবিমান অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ উঠেছে। রবিবার দেশটির পক্ষ থেকে এই অভিযোগ করা হয়।

তাইওয়ান দাবি করেছে, সেগুলোর মধ্যে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বোমারু বিমানও ছিল। 

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের আকাশসীমায় প্রবেশ করা যুদ্ধবিমানগুলোর মধ্যে চারটি এইচ–৬ বোমারু বিমান ছিল। সেগুলো পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম। এছাড়া, বিমানগুলো সাবমেরিন ধ্বংস করতেও ব্যবহার করা হয়।

চীনা জঙ্গি বিমানগুলো তাইওয়ানের ‘প্রাতাস’ দ্বীপের উত্তর–পূর্ব অঞ্চলের উপর দিয়ে উড়ে যায়। সেগুলোর যাত্রাপথের একটি মানচিত্রও প্রকাশ করেছে তাইওয়ান।

অনুপ্রবেশের পর চীনা যুদ্ধবিমানগুলোকে সতর্ক করতে তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্রগুলো তৈরি রাখা হয়েছিল বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। পাশাপাশি দেশটির কয়েকটি ফাইটার বিমানও পাঠানো হয়।

তবে তাইপের এসব অভিযোগের ব্যাপারে এখনও কোনও মন্তব্য করেনি চীন। তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে বেইজিং। এর আগেও জুনে তাইওয়ানের আকাশসীমায় চীনের ২৮টি সামরিক বিমান অনুপ্রবেশ করেছিল।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ইসরায়েল যুদ্ধে পরাজয়ের প্রথম ধাক্কা মোসাদ প্রধানের চাকরিচ্যুতি


এমএস.প্রতিদিন ডেস্ক:
মঙ্গলবার, ২৫ মে, ২০২১, ০৯:৩৮
ইসরায়েল যুদ্ধে পরাজয়ের প্রথম ধাক্কা মোসাদ প্রধানের চাকরিচ্যুতি

ফাইল ছবি

 

ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানকে বহিস্কার করে তার উপ-প্রধানকে এই পদে নিয়োগ দিয়েছেন। সোমবার রাতে এক ঘোষণায় এমনটাই জানায় নেতানিয়াহুয়। এতে বলা হয়, মোসাদ প্রধান ইয়োসি কোহেনকে সরিয়ে দিয়ে এই সংস্থার উপ প্রধান ডেভিড বার্নিয়াকে সেই পদে স্থলাভিষিক্ত করা হয়।

৫৬ বছর বয়সি বার্নিয়া গত ২৫ বছর যাবত ইসরায়েলের গোয়েন্দা সংস্থা অর্থাৎ মোসাদের প্রধান হয়ে কাজ করে আসছেন। সোমবার রাতে মোসাদের কিছু কর্মকর্তাকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বলেন, ইয়োসি কোহেনকে বরখাস্ত করে তার স্থলাভিষিক্ত করা হয়েছে ডেভিড বার্নিয়াকে।

উল্লেখ্য, গাজা উপত্যকায় ১২ দিনব্যাপী যুদ্ধ শেষে অস্ত্রবিরতি ঘোষণা করা হলে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো এ যুদ্ধে নিজেদের বিজয় ঘোষণা করে এবং হাজার হাজার ফিলিস্তিনি নাগরিক রাস্তায় নেমে বিজয়ের আনন্দ প্রকাশ করেন। 

অন্যদিকে ইহুদিবাদী ইসরায়েলও এ যুদ্ধে বিজয়ের দাবি করলেও সেখানকার কোন নাগরিকক বা সংগঠনকে উল্লাস করতে দেখা যায়নি। সূত্র: পার্সটুডে

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক