a চিকিৎসকরা নাচলেন রোগীদের আত্মবিশ্বাস বাড়াতে
ঢাকা সোমবার, ৬ বৈশাখ ১৪৩৩, ২০ এপ্রিল, ২০২৬
https://www.msprotidin.com website logo

চিকিৎসকরা নাচলেন রোগীদের আত্মবিশ্বাস বাড়াতে


এমএস.প্রতিদিন ডেস্ক:
বুধবার, ২৮ এপ্রিল, ২০২১, ১২:৩৪
চিকিৎসকরা নাচলেন রোগীদের আত্মবিশ্বাস বাড়াতে

ফাইল ছবি

মহামারীর করোনার প্রভাবে বিশ্বে স্থবিরতা বিরাজ করছে। দেশ-বিদেশ কোথাও নেই এতটুকুন স্বস্তি। করোনার এই সময়ে মানুষের আত্মবিশ্বাস বাড়াতে হাসপাতালেই নাচলেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) চিকিৎসকরা। ভিডিওটি এরইমধ্যে ভাইরাল হয়েছে এবং প্রশংসাও কুড়িয়েছে সর্ব মহলে।

নাচের পারফরম্যান্সে ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. কৃপা বিশ্বাস, ডা. শাশ্বত চন্দন ও ডা. আনিকা হোসেন খান।

রোগীদের আত্মবিশ্বাস বাড়াতে ও চিকিৎসকদের একঘেঁয়েমি দূর করতে সোমবার (২৬ এপ্রিল) ডা. শাশ্বত চন্দন তার ফেসবুক অ্যাকাউন্টে Surgeons' Dance for inspiring the doctors treating Covid-19 attacked patients এই শিরোনামে পোস্ট করেন। লন্ডন প্রবাসী গায়ক মুজা এর ‘নয়া দামান’ গানটির সাথে ডেন্স করেন তারা।

এর আগে ভারতের কেরালায় একজন হিন্দু ও মুসলিম মেডিকেল শিক্ষার্থী নাচের ভিডিও ভাইরাল হয় সারাবিশ্বে। ঢাকা মেডিকেলের এই ভিডিও ইতিবাচক হিসেবে নিয়ে কমেন্ট শেয়ার করছেন দেশ-বিদেশের চিকিৎসকসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

করোনায় (২৬ মার্চ) মৃত্যু ৩৩, শনাক্ত ৩৭৩৭, সুস্থ ২০৫৭


স্বাস্থ্য ডেস্ক:
শুক্রবার, ২৬ মার্চ, ২০২১, ০৬:৩৪
করোনাভাইরাসের সর্বশেষ তথ্য

ফাইল ফটো: করোনাভাইরাস

গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৩৩ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৮৩০ জন।

এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৩৭৩৭ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৫ লাখ ৮৮ হাজার ১৩২ জন।

আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২০৫৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৫ লাখ ৩১ হাজার ৯৫১ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

সুপ্রিম কোর্টে নিরাপত্তা বাড়ছে


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
শুক্রবার, ২৭ মে, ২০২২, ০৯:১১
সুপ্রিম কোর্টে নিরাপত্তা বাড়ছে

ফাইল ছবি

সুপ্রিম কোর্টের নিরাপত্তা আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্রদল-ছাত্রলীগের মধ্যে রক্তক্ষয়ী ধাওয়া-পাল্টা ধাওয়ার পর গতকাল বৃহস্পতিবার জরুরি বৈঠক করে এ সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিচারপতি, আইনজীবী, বিচারপ্রার্থী ও আদালত সংশ্নিষ্টরা যেন নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে উচ্চ আদালতে প্রবেশ করতে পারেন, বিষয়টি মাথায় রেখে গৃহীত সিদ্ধান্তে বলা হয়, রোববার থেকে নিরাপত্তা আরও জোরদার করা হবে।

বৈঠকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বজলুর রহমান, পুলিশের রমনা অঞ্চলের ডিসি, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারসহ সংশ্নিষ্টরা উপস্থিত ছিলেন। এদিন দুপুরের দিকে সুপ্রিম কোর্টের ভেতরে আইনজীবী সমিতি ভবনের সামনে ছাত্রদল ও ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া, মারামারি ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। উভয়পক্ষের মারামারিতে এক আইনজীবীর গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় বিএনপিপন্থি আইনজীবীরা তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ করেন।

বৈঠকের পর আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান জানান, সব গেটে আনাগোনা নিয়ন্ত্রণ করা হবে। বিচারপ্রার্থী, আইনজীবীরা যাতে সুপ্রিম কোর্টে নির্বিঘ্নে, স্বাচ্ছন্দ্যে আসতে পারেন সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।  সূত্র: সমকাল

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - স্বাস্থ্য