a
করোনাভাইরাস
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৬৯ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৬৪৪ জন।
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১৭৩৯ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৭ লাখ ৬৩ হাজার ৬৮২ জন।
আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩৮৩৪ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৬ লাখ ৯১ হাজার ১৬২ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন।
করোনাভাইরাস
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৮৫ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ৭৮৭ জন।
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৫৭২৭ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৮ লাখ ৬৬ হাজার ৮৭৭ জন।
আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩১৬৮ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৯১ হাজার ৫৫৩ জন।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২০.২৭ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ২৮ হাজার ২৫৬টি।
সংগৃহীত ছবি
আফগানিস্তানের কান্দাহার বিমানবন্দরে রকেট হামলা করেছে তালেবান। শনিবার রাতে এই হামলা চালানো হয়। আজ রবিবার তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বার্তা সংস্থা রয়টার্সকে এই হামলার কথা নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘কান্দাহার বিমানবন্দরকে লক্ষ্য করে আমরা হামলা করেছি। কারণ শত্রুরা আমাদের ওপর বিমান হামলা চালানোর জন্য এটিকে কেন্দ্র হিসেবে ব্যবহার করে আসছে।’
বিমানবন্দরটির প্রধান মাসুদ পশতুন বলেন, শনিবার রাতে বিমানবন্দরকে লক্ষ্য করে তিনটি রকেট ছোড়া হয়। এর মধ্যে দুটি রকেট বিমানবন্দরের রানওয়েতে এসে পড়েছে। এ কারণে এই বিমানবন্দর থেকে সব ফ্লাইট বাতিল করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত রানওয়ে মেরামতের কাজ চলছে বলে জানান কান্দাহার বিমানবন্দরের প্রধান। আজ দিনের শেষ ভাগে বিমানবন্দরের কার্যক্রম আবার শুরু হতে পারে বলে আশা প্রকাশ করছে কর্তৃপক্ষ।