a
ফাইল ছবি
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারে একদিনের জন্য নিষিদ্ধ হয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে দেশটির নির্বাচন কমিশন।
সোমবার (১২ এপ্রিল) এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। মুসলিম ভোট নিয়ে মন্তব্য এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহের আহ্বান জানানোর অভিযোগ আনা হয়েছে তৃণমূল কংগ্রেস নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।
মমতা এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ভারতের নির্বাচন কমিশনের অগণতান্ত্রিক ও অসাংবিধানিক সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমি আগামীকাল (মঙ্গলবার) দুপুর ১২ টা থেকে কলকাতার গান্ধী মূর্তিতে ধর্নাতে বসব।
এই তৃণমূল নেত্রীকে একদিনের জন্য নির্বাচনী প্রচারে নিষিদ্ধ রাখার আদেশ দেন বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার সুনিল অরোরা। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বের শেষ দিনে এই আদেশ দেন। মঙ্গলবার (১৩ এপ্রিল) রাত আটটা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
ভারত সীমান্তবর্তী মিয়ানমারে থান্টলাং শহরে দেশটির সামরিক বাহিনীর সঙ্গে গেরিলাদের সঙ্গে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রচণ্ড গোলাগুলিতে শহরের বহুসংখ্যক ঘরবাড়িতে আগুন ধরে যায়।এতে শহরে বসবাসকারী প্রায় অর্ধেক লোক পালিয়ে গেছে।
সালাই থাং নামে একজন কমিউনিটি লিডার জানিয়েছেন, সেনাবাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষে অন্তত চারজন বেসামরিক নাগরিক নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
সালাই থাং-সহ উদ্বাস্তু হওয়া লোকজন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন সংস্থা। অনেক লোকজন ভারতের মিজোরাম রাজ্যে আশ্রয় নিয়েছেন। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, উদ্বাস্তু হয়ে যাওয়া লোকজন মারাত্মকভাবে খাদ্য ও আশ্রয়ের সংকটে ভুগছে।
গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সুচির নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করার পর দেশটি মারাত্মক সংকটের মাঝে চলছে। সেনাবাহিনীর সঙ্গে থেমে থেমে সংঘর্ষে এ পর্যন্ত কয়েকশ মানুষের মৃত্যু হয়েছে।
সংগৃহীত ছবি
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সকলকে মাস্ক পরা নিশ্চিত করতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) চিঠি দিয়েছে সরকার। শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই নির্দেশনা প্রদান করা হয়।
এতে বলা হয়, সম্প্রতি করোনা সংক্রমণের হার এবং মৃত্যুর হার তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে। সংক্রমণের হার রোধের জন্য সর্বক্ষেত্রে সকলের মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করা প্রয়োজন।
এমতাবস্থায় সবাইকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি পালন করার বিষয়টি মনিটরিং তদারকিতে বিভাগীয় কমিশনার, ডিসি ও ইউএনওদের নির্দেশ প্রদান করা হয়েছে।
কিছুদিন সংক্রমণ পরিস্থিতি নিম্নগামী থেকে চলতি সপ্তাহে হঠাৎ বৃদ্ধি পাওয়ায় দেশে আবারও আতঙ্ক তৈরি হয়েছে।
শনিবার স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ১৪ জনের শরীরে এবং মারা গেছেন ১২ জন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৫২৭ জন এবং শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ৫৬ হাজার ২৩৬ জন।