a কুয়াশাচ্ছন্ন ঠান্ডার সকালেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

কুয়াশাচ্ছন্ন ঠান্ডার সকালেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’


স্বাস্থ্য ডেস্ক: মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪, ১২:৩০
কুয়াশাচ্ছন্ন ঠান্ডার সকালেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

ফাইল ছবি

আজও বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় রাজধানী ঢাকার অবস্থান ৪ নম্বরে দেখা গেছে। সকাল ১০টা ১০ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিলো ১৯৮, যা বাতাসের মানকে ‘অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করে।

ঢাকায় আজ সকাল থেকেই কুয়াশার সঙ্গে শীতের তীব্রতা বেড়েছে অনেক, সূর্য্যেরও দেখা নেই। এমন অবস্থাতে ধুলাবালি-ধোঁয়া কম থাকার পরও ঢাকার বাতাস স্বাস্থ্যের জন্য ঝুঁকি বাড়াচ্ছে।

একই সময়ে ২৭২ স্কোর নিয়য়ে তালিকায় প্রথম স্থানে আছে ভারতের শহর কোলকাতা। এই শহরের বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’। ২২৩ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে আছে পাকিস্তানের করাচি।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউএয়ার দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে। বাতাসের মান প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকে। সে অনুযায়ী আইকিউ এয়ারের সূচক আপডেট হতে থাকে।১৫১-২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়।

এছাড়া ২০১-৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ ও ৩০১-৪০০ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। সূত্র: ইত্তেফাক

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

করোনায় (২৪ মার্চ) মৃত্যু ২৫, শনাক্ত ৩৫৬৭, সুস্থ ১৯১৫


স্বাস্থ্য ডেস্ক:
বুধবার, ২৪ মার্চ, ২০২১, ০৪:৩৪
করোনাভাইরাসের সর্বশেষ তথ্য

ফাইল ফটো: করোনাভাইরাস

গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ২৫ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৭৬৩ জন।

এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৩৫৬৭ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৫ লাখ ৮০ হাজার ৮০৮ জন।

আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৯১৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৫ লাখ ২৯ হাজার ৯০৯ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ব্রাজিলিয়ানরা ফাইনালে আর্জেন্টিনাকেই সমর্থন দিচ্ছে


ক্রীড়া ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২, ০৬:১৯
ব্রাজিলিয়ানরা ফাইনালে আর্জেন্টিনাকেই সমর্থন দিচ্ছে

ফাইল ছবি

জোসে আর্নাল্দো দো সান্তোস জুনিয়র কাতারে এসেছিলেন ব্রাজিল ষষ্ঠ শিরোপা জয় করবে সেই স্বপ্ন নিয়ে। তবে এবারও হয়নি, কোয়ার্টার ফাইনালেই ব্রাজিল বাদ পড়েছে।

তাই এবার লিওনেল মেসির আর্জেন্টিনার সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন এই ব্রাজিলিয়ান। তিনি বলেন, ‘ফুটবল সমর্থক হিসেবে আমি মনে করি আর্জেন্টিনা শিরোপার দাবিদার।’
কোনো রকম লজ্জা বা দ্বিধা ছাড়াই আর্জেন্টিনার জার্সি পরে সাও পাওলোর রাস্তায় ঘুরছে ব্রাজিলিয়ানরা। সান্তোস বলেন,‘আর্জেন্টিনা তাদের দল ও জাতীয় দল নিয়ে বেশ আশাবাদী।’

যদিও ব্রাজিলিয়ান ইন্সটিটিউ অব রিসার্চ এন্ড ডাটা অ্যানালাইসিসের জরিপে দেখা গেছে ৩৩ শতাংশ ব্রাজিলিয়ান চায় আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক।

আলেক্সান্দ্রে কালদাস নামের এক ব্রাজিলিয়ান বলেছেন, ‘ব্রাজিল বাদ পড়ার পর আমি আর্জেন্টিনার সমর্থন শুরু করি কারণ, আমার দেখা সেরা খেলোয়াড় মেসি। সে এখন দারুণ পর্যায়ে আছে এবং সেকারণেই হয়তো তিনি শিরোপা জয় করবেন।’

এই ব্রাজিলিয়ান আরও বলেছেন, তার ছেলে মেসিকে খুব ভালোবাসে। সে মেসি জন্য পাগল। তাই ছেলের জন্যও তিনি মেসিকে ভালোবাসেন। এমনকি স্প্যানিশ শিখেছেন মেসির অটোগ্রাফ চাইবেন বলে।

মেসির শেষ বিশ্বকাপ বলে আরও অনেক ব্রাজিলিয়ান চায় মেসিই এই মুকুট মাথায় পরুক। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - স্বাস্থ্য