a
ফাইল ছবি: তামিম ইকবাল
ড্যাসিং ওপেনার তামিম ইকবালকে বাইরে রেখেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড। ইনজুরির কারণে ১৫ সদস্যের দলে জায়গা হয়নি দেশসেরা ওপেনারের। পিঠের চোটের কারণে এশিয়া কাপেও খেলতে পারেননি তিনি, পরে ছেড়ে দেন নেতৃত্বও।
ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে নাজমুল হোসেন শান্ত যাচ্ছেন সহ-অধিনায়ক হিসেবে। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতেও ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলেন তিনি। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে এসে দীর্ঘদিনের সঙ্গী তামিমকে মিস করার কথা জানায় শান্ত।
তিনি বলেন, ‘দল অনেক ভালো হয়েছে। তামিম ভাইয়ের সঙ্গে অনেক দিন ধরে খেলেছি। বাংলাদেশ দলকে অনেকদিন সার্ভিস দিয়েছেন, হয়তো ভবিষ্যতে আরও দেবেন। অবশ্যই মিস করবো এবং অনেক কিছু শিখেছি।’
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক হন শান্ত, তখন থেকেই ধারাবাহিকতার শুরু তার। এই ব্যাটার জানিয়েছেন, ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়ে তার কাছে জরুরি দলীয় সাফল্য।
তিনি বলেন, ‘আমার মনে হয় যে ব্যাটার হিসেবে আমার দায়িত্ব প্রতিদিন রান করা। স্বপ্নের মতো বলবো না, এরকমই হওয়া উচিত আসলে। এর থেকেও ভালো হওয়া উচিত, ভালো করা সম্ভব। আমি চেষ্টা করেছি আরও উন্নতি করার। আরও কীভাবে লম্বা সময় ধরে ভালো খেলতে পারি।’
‘আমার সর্বোচ্চ রান করা ম্যাটার করে না। আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে খেলি নাই। দল হিসেবে এত ভালো ফল করিনি। ব্যক্তিগত পারফরম্যান্স আমি ব্যক্তিগতভাবে কাউন্ট করি না, আমাদের দলে যারা আছে তারা কেউই করে না। গুরুত্বপূর্ণ হলো ম্যাচ আমরা জিতেছি কি না, দল হিসেবে ভালো করছি কি না।’ সূত্র: বিডি প্রতিদিন
ফাইল ছবি
বছর ঘুরে অফুরন্ত রহমত নিয়ে ফিরে এলো মাগফিরাত ও নাজাতের মাস রমজান। রমজান আসে আমাদের অন্তরজগৎ প্রস্তুত করতে। যেন সেখানে খোদাভীতি জায়গা করে নিতে পারে।
বুধবার (১৪ এপ্রিল) থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। পৃথিবীজুড়ে থাকা মুসলিমদের রমজান মাসের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম , সাকিব আল হাসান ও তামিম ইকবাল।
‘পবিত্র এই রমজান মাসে মহান আল্লাহ যেন সবার কষ্ট কমিয়ে দেন, রহমত নাজিল করেন এবং জীবনকে সমৃদ্ধ করেন। সবাইকে রমজান মোবারক,’ নিজের ফেসবুক পেইজে লেখেন মুশফিক।
তামিম লেখেন, ‘সকলকে পবিত্র রমজানের শুভেচ্ছা। সবাই সুস্থ ও নিরাপদে থাকুন।’
নিজের ফেইসবুক পেইজে সাকিব লেখেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে আমাদের প্রয়োজন ধৈর্য ও সহানুভূতি। একমাত্র আল্লাহ তায়ালা আমাদের এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করার শক্তি দিতে পারেন। আসুন পবিত্র রমজান মাসে আমরা সবাই মিলে আমাদের দেশ ও জনগণের মঙ্গলের জন্য প্রার্থনা করি। সবাইকে রমজানুল মোবারক।’
তিন জনের কেউই অবশ্য এই মুহূর্তে দেশে নেই। বাংলাদেশ দলের সঙ্গে শ্রীলঙ্কায় কোয়ারেন্টিনে আছেন তামিম ও মুশফিক। অন্যদিকে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে ভারতে আছেন সাকিব আল হাসান।
এছাড়া রমজানের শুভেচ্ছা জানালেন, রুবেল হোসেন-তাসকিন আহমেদও। পেসার রুবেল তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখলেন, আলহামদুলিল্লাহ, রমজানের চাঁদ দেখা গিয়েছে সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা।
ছবি: মুক্তসংবাদ প্রতিদিন
সাইফুল আলম, ঢাকা: চাঁদপুরকে আধুনিকতার ছোঁয়ায় রূপান্তরিত করতে ঢাকাস্থ চাঁদপুর সমিতির নতুন কমিটি গঠন হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ উপাধ্যক্ষ নূরুজ্জামান হীরা।
মানবিক চাঁদপুর গঠনের লক্ষ্যে ঢাকায় বসবাসরত চাঁদপুর জেলার বাসিন্দাদের নিয়ে গঠিত ঢাকাস্থ চাঁদপুর সমিতি। আত্নপ্রকাশের পর আহ্বায়ক কমিটি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছে। আজ বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫ইং) সন্ধ্যায় রাজধানীর পল্টনস্থ সীগাল চাইনিজ রেস্ট্রুরেন্টে উৎসবমুখর পরিবেশে নতুন কমিটির আত্মপ্রকাশ ঘটে। এই সময় প্রধান নির্বাচন কমিশনার এসএএম মিজানুর রহমান খান আগামী ২০২৬-২০২৮ মেয়াদের ২১ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে শীর্ষ ৬ পদের নাম ঘোষনা করেন।
এতে ঢাকাস্থ চাঁদপুর সমিতির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ উপাধ্যক্ষ নূরুজ্জামান হীরা।
কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি এবিএম হানিফ মাস্টার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিঃ গাজী আহমেদ উল্লাহ ও অর্থ সম্পাদক মোহাম্মদ হোসেন মিয়া। এ সময় উপস্থিত ছিলেন অপর দুই নির্বাচন কমিশনার মোঃ বোরহান উদ্দিন প্রধান ও হাফেজ মেঃ মোহাসিন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন চাঁদপুর সাংবাদিক ফোরামের সভাপতি শাহরিয়ার পলাশ, টেক্স কর্মকর্তা এএনএম শামিম হাসান, আট উপজেলার গন্যমান্য ব্যাক্তিবর্গ। ঘোষিত কমিটি দ্রুততম সময়ের পূর্নাঙ্গ কমিটি গঠন করে সমিতির কার্যক্রম পরিচালনা করবেন।