a ইংলিশদের বোলিং তোপে বিদ্ধস্ত বাংলাদেশ
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

ইংলিশদের বোলিং তোপে বিদ্ধস্ত বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ০২ মার্চ, ২০২৩, ১০:০৩
ইংলিশদের বোলিং তোপে বিদ্ধস্ত বাংলাদেশ

ফাইল ছবি

তাসকিন-তাইজুলের ব্যাটে ২০০ রানের গণ্ডি পাড়ি দিলেও বাংলাদেশ খেলতে পারেনি পুরো ৫০ ওভার; ২০৯ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা। ব্যাট হাতে ভরসা হয়ে উঠতে পারেননি অভিজ্ঞ কেউ, জ্বলে উঠতে পারেননি তরুণরাও। সবার থেকে বিপরীত ছিলেন শুধু নাজমুল হোসেন শান্ত, ক্যারিয়ারের প্রথম অর্ধশতক দেখা পেয়েছেন ইংলিশদের বিরুদ্ধে।

বুধবার টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা আশানুরূপ হয়নি বাংলাদেশের। হতাশ করেছেন লিটন দাস, শুরু থেকে অস্বস্তিতে থাকা লিটন আউট হন ১৫ বলে এক ছক্কায় মাত্র ৭ রান নিয়ে। তবে অধিনায়ক তামিম ইকবালের সম্মুখ নেতৃত্বে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ।

কিন্তু আশা জাগিয়েও নিরাশ করেছেন তামিম, পাওয়ার প্লের শেষ ওভারে মার্ক উডের বলে স্ট্যাম্প ভেঙেছে তার; আউট হবার আগে করেন ৩২ বলে ২৩ রান। তবুও পাওয়ার প্লেতে ৫৪ রান তোলে বাংলাদেশ। রান আরো বেশি হতে পারতো; তবে বাধা হয়ে দাঁড়িয়েছে ডট বল। অবিশ্বাস্যভাবে পাওয়ার প্লের ১০ ওভারেই ৪৬টি ডট বল খেলেছে বাংলাদেশ।

পরের অধ্যায়টা নাজমুল হোসেন শান্তের, চার নাম্বারে নামা মুশফিকুর রহিমের সাথে মিলে সামাল দিতে থাকেন দলের চাহিদা। দু’জনে মিলে গড়েন ৪৪ রানের জুটি। তবে অতিরিক্ত ডট বল খেলার চাপ থেকে বের হতে গিয়ে উইকেট বিলিয়ে আসেন মুশফিক, ৩৪ বলে ১৭ রানে আউট হন তিনি।

পাঁচ নাম্বারে সাকিব আল হাসান আসেন মাঠে। তবে তার সাথে শান্তর জুটিটা জমে ওঠেনি। ১১ রানের জুটি ভাঙে সাকিব ১২ বলে ৮ রান করে আউট হলে। ভরসার প্রতিদান দিতে ব্যর্থ হন বিশ্বসেরা অলরাউন্ডার। দলীয় রান তখন ৪ উইকেটে ১০৬ । সেখান থেকে মাহমুদউল্লাহকে সাথে নিয়ে পঞ্চাশোর্ধ্ব রান যোগ করেন শান্ত।

সেই জুটি ভাঙে দলীয় ১৫৯ রানে শান্ত ৫৮ আউট হলে। আউট হবার আগে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম অর্ধশতক স্পর্শ করেন শান্ত, আউট হন ৮২ বলে ৫৮ রান করে। পরের ওভারেই আর মাত্র ৩ রান যোগ করে ফেরেন মাহমুদউল্লাহ রিয়াদও, ৩১ রান করে মার্ক উডের শিকার তিনি।

ত্রাতা হতে পারেনি আফিফ-মিরাজ জুটিও। আফিফ ৯ ও মিরাজ আউট হন ৭ রান করে। দুজনের বিদায়ে দলীয় সংগ্রহ তখন ৪২.৩ ওভারে ৮ উইকেটে ১৮২। তবে ৯ম উইকেট জুটিতে তাসকিন আহমেদ ও তাইজুল ইসলামের ২৮ বলে ২৬ রানের জুটিতে ২০০ রানের গণ্ডি পাড়ি দেয় বাংলাদেশ। ১৪ রান করে আউট হন তাসকিন আহমেদ, ১০ রান আসে তাইজুলের ব্যাটে।

ইংল্যান্ডের হয়ে দুটো করে উইকেট নেন জফরা আর্চার, মার্ক উড, আদিল রাশিদ ও মইন আলি। একটি করে উইকেট নেন উইল জ্যাকস ও ক্রিস উকস। সূত্র: নয়াদিগন্ত

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

১৩২ রানে বাংলাদেশকে হারিয়ে সিরিজ ছিনিয়ে নিল ইংল্যান্ড


ক্রীড়া ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শুক্রবার, ০৩ মার্চ, ২০২৩, ০৭:৫০
১৩২ রানে বাংলাদেশকে হারিয়ে সিরিজ ছিনিয়ে নিল ইংল্যান্ড

ফাইল ছবি

বাংলাদেশের মাটিতে মিরপুর ষ্টেডিয়ামে ১৩২ রানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করলো ই্ংল্যান্ড। গত সাত বছর আগে ২০১৬ সালেও ইংল্যান্ডের কাছে দেশের মাটিতে বাংলাদেশ সিরিজ হেরেছিল।

তাসকিন আউট হওয়ার ঠিক পরের বলেই ফিরলেন তাইজুলও। স্যাম কারেনের বলে কট বিহাইন্ড হয়েছেন তিনি। ৪৪.৪ ওভারে ১৯৪ রান তুলতেই অলআউট বাংলাদেশ। ১৩২ রানের জয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করেছে ইংল্যান্ড। 

আগের দিনের চেয়ে ভালো উইকেটে ইংল্যান্ডের ৩২৬ রানের নাগাল পায়নি বাংলাদেশ। কারেনের প্রথম ওভারেই ২ উইকেট পড়ার পর এক সময় ৯ রানে ৩ উইকেটে পরিণত হয় স্বাগতিকেরা। এরপর থেকে লড়াইটা হয়ে পড়ে অসম। 

সাকিব ও তামিমের জুটিতে সাকিবের ফিফটি রান হলেও তা বেশী দূর এগুতে পারেনি। আগামী ৬ মার্চ চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। যেটি শুধুই আনুষ্ঠানিকতা মাত্র। 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

শি জিনপিং তৃতীয় মেয়াদের জন্য চীনের প্রেসিডেন্ট


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শুক্রবার, ১০ মার্চ, ২০২৩, ১১:৩১
শি জিনপিং তৃতীয় মেয়াদের জন্য চীনের প্রেসিডেন্ট

ফাইল ছবি

চীনের প্রেসিডেন্ট হিসেবে শি জিনপিং তৃতীয় মেয়াদের জন্য সমর্থন প্রাপ্তি নিশ্চিত করেছেন। এর মাধ্যমে তিনি তার বাকি জীবন ক্ষমতায় থাকার পথে থাকার প্রক্রিয়া অব্যাহত রাখলেন।

চীনা ন্যাশনাল পিপলস কংগ্রেসের প্রায় তিন হাজার সদস্য সর্বসম্মতভাবে শিকে প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত করেছে। সংবিধানে পাঁচ বছর করে দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট থাকার বিধানটি প্রত্যাহার করার প্রেক্ষাপটে এবারের এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

অত্যন্ত গোপনীয়ভাবে অনুষ্ঠিত এই নির্বাচনে প্রেসিডেন্ট পদে অন্য কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না বলে জানা গেছে। ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নিযুক্ত এনপিসির ২,৯৫২ জন সদস্য ঘণ্টাখানেকের মধ্যে শিকে ভোট দেন। কেউ তার বিরুদ্ধে ভোট দেননি। শি এছাড়াও দেশের সেন্ট্রাল মিলিটারি কমিশনের চেয়ারম্যান হিসেবেই তৃতীয় মেয়াদে সমর্থন লাভ করেন।

৬৯ বছর বয়স্ক শি ২০১২ সাল থেকে ক্ষমতায় রয়েছেন। মাও সেতুংয়ের পর তিনিই চীনের সবচেয়ে শক্তিশালী নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি যে কোনো সম্ভাব্য চ্যালেঞ্জারকে সরিয়ে দিয়ে তার সমর্থদকের দিয়ে দল ভারী করেন বলে বলা হয়ে থাকে।

তিনি অক্টোবরে তৃতীয়বারের মতো পাঁচ বছর মেয়াদি সাধারণ সম্পাদক হিসেবে সমর্থন আদায় করেন।

এনপিসি নতুন ভাইস প্রেসিডেন্ট হিসেবে হ্যান ঝেং এবং নতুন পার্লামেন্ট চেয়ার হিসেবে ঝাও লেইজিকে নির্বাচিত করা হয়েছে। উভয়েই শির আনুকূল্যপ্রাপ্ত হিসেবে পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটিতে ছিলেন। সূত্র : আল জাজিরা

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বোচ্চ পঠিত - ক্রিকেট

ক্রিকেট এর সব খবর