a আফগানিস্তানে একের পর এক শক্তিশালী ভূমিকম্প: নিহত ৩২০
ঢাকা রবিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৫ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

আফগানিস্তানে একের পর এক শক্তিশালী ভূমিকম্প: নিহত ৩২০


আন্তর্জাতিক ডেস্ক: মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ০৮ অক্টোবর, ২০২৩, ১০:২৩
আফগানিস্তানে একের পর এক শক্তিশালী ভূমিকম্প: নিহত ৩২০

ফাইল ছবি

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে একের পর এক শক্তিশালী ভূমিকম্পে বহু মানুষের প্রাণহানি হয়েছে। সর্বশেষ জাতিসংঘের তথ্যানুযায়ী, ৩২০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। স্থানীয় তালেবান কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানকে জানিয়েছেন, নিহতের সংখ্যা এর চেয়ে আরও বেশি।

তালেবান কর্মকর্তারাও বলেন, নিহতদের সংখ্যা অনেক। এখনও অনেকে ধ্বংসস্তূপের নিচে রয়েছে। আমরা মানুষকে সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করছি। তবে আমাদের সাহায্যের প্রয়োজন হবে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে উল্লেখযোগ্য হতাহতের সম্ভাবনা রয়েছে। দুর্যোগটি ব্যাপক আকার ধারণ করতে পারে।

ইউএসজিএস ওয়েবসাইটে পোস্ট করা একটি মানচিত্রে আফগানিস্তান অঞ্চলে সাতটি ভূমিকম্পের কথা জানানো হয়েছে। যার মধ্যে রয়েছে হেরাত থেকে ২১.৭ মাইল উত্তর-উত্তর-পশ্চিমে ৫.৯ মাত্রার ভূমিকম্প, জিন্দাজান থেকে ২০.৫ মাইল উত্তর-উত্তর-পূর্বে ৬.৩ মাত্রার ভূমিকম্প এবং হেরাত শহর থেকে প্রায় ২৬ মাইল পশ্চিমে জিন্দাজানের ১৮ মাইল উত্তর-উত্তর-পূর্বে আরেকটি ৬.৩ মাত্রার ভূমিকম্প হয়েছে।

হেরাত প্রদেশে ভূমিকম্পের ফুটেজে দেখা গেছে, গ্রামগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। লোকজন তাদের মৃত প্রিয়জনদের ধ্বংসস্তূপ থেকে বের করে আনছে।

জিন্দাহ জান জেলার বাসিন্দা দাউদ হেরাত থেকে সংবাদমাধ্যমকে বলেন, কয়েক ডজন গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। শত শত মানুষ ধ্বংসস্তূপের নিচে রয়েছে। আমি আমার ৯ জন আত্মীয়ের লাশ হেরাতে নিয়ে গিয়েছি। বহু গ্রামের রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে।

দাউদ আরও বলেন, আমি আপনাদের বলতে পারি, আমার আত্মীয়দের গ্রামে মাত্র ৫০ জন বেঁচে আছেন। আজ সকাল পর্যন্ত সেখানে ৪০০ জনেরও বেশি মানুষ বসবাস করছিল। এখানে একটা বিপর্যয় ঘটছে। সূত্র: ইত্তেফাক

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

বারাদারের কিছুই হয়নি: রয়টার্স


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১, ১০:২৭
বারাদারের কিছুই হয়নি: রয়টার্স

ফাইল ছবি

আফগানিস্তানের উপ-প্রধানমন্ত্রী আবদুল গণি বারাদারকে একটি ভিডিও সাক্ষাৎকারে দেখা গেছে। এটি তালেবানের রাজনৈতিক অফিসের টুইটারে পোস্ট করা হয় বুধবার (১৫ সেপ্টেম্বর)। এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ছড়িয়ে পড়ে, তালেবানের এক অভ্যন্তরীণ সংঘর্ষে আহত হয়েছেন বারাদার। ভিডিওতে তিনি সেই প্রসঙ্গে বলেন, 'এটা সত্য নয়। আমি ঠিক আছি, সুস্থ আছি।' বারাদার আরও বলেন, 'মিডিয়া বলছে, অভ্যন্তরীণ বিরোধ রয়েছে। এটা সত্য নয়, আমাদের মধ্যে কিছু নেই। চিন্তার কিছু নেই।'

এদিকে আফগানিস্তানে ব্যাংক ও গণমাধ্যমের মতো প্রতিষ্ঠানে নারীদের চাকরি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করবে তালেবান। আফগানিস্তানে তালেবানের অন্তর্বর্তী সরকার গঠনের ৭ দিন পর বুধবার (১৫ সেপ্টেম্বর) এমন ঘোষণা দিলেন তালেবানের শীর্ষ নেতা ওয়াহিদুল্লাহ হাশেমি।

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াহিদুল্লাহ হাশেমি বলেন, আফগান নারীদের স্বাধীনভাবে যেকোনো কর্মস্থলে যাওয়ার অনুমতি দেওয়ার ব্যাপারে আন্তর্জাতিক চাপ রয়েছে। তবে চাপ থাকলেও পরিপূর্ণভাবে ইসলামি শরিয়ত ও আইন অনুযায়ী তাদের চলতে হবে। সূত্র: ইত্তেফাক

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

মার্কিন সিনেটর ফিলিস্তিনিদের সহায়তা আটকে দিয়েছে


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১, ০৩:১৪
মার্কিন সিনেটর ফিলিস্তিনিদের সহায়তা আটকে দিয়েছে

সংগৃহীত ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটর জেমস রিশ পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ৫০ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা আটকে দিয়েছেন। এতে গাজা উপত্যকায় ভবন, সড়ক ও নিরাপদ পানি সরবরাহ স্থাপনা নির্মাণ বিলম্বিত হবে। এতে ব্যাপক ভোগান্তিতে পড়বে যুদ্ধবিধ্বস্ত গাজাবাসী।

আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে। গণমাধ্যমটি আরও জানায়, গত মাসে ১১দিন ব্যাপী হামাস-ইসরায়েল যুদ্ধে গাজায় শত শত ভবন ধ্বংস করেছে ইহুদিবাদীদের যুদ্ধবিমান। মিশরের সহায়তায় দুই পক্ষের যুদ্ধবিরতি চুক্তির পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ওই আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছিল।

তবে মার্কিন কংগ্রেসে পাস হওয়া ফিলিস্তিনিদের আর্থিক সহায়তা গত মাসে রিপাবলিকান সিনেটর জেমস রিশ বন্ধের পদক্ষেপ নেন। তিনি দাবি করেন, এই অর্থ হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে যাবে না সেটা আগে নিশ্চিত করতে হবে। উল্লেখ্য, ২০১৮ সালের একটি আইনকে ব্যবহার করে এটি আটকে দিয়েছে সিনেটর জেমস। 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক