a বিনা প্রয়োজনে বাইরে বের হয়ে গ্রেফতার হলেন ১৪ জন
ঢাকা মঙ্গলবার, ৫ ফাল্গুন ১৪৩২, ১৭ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

বিনা প্রয়োজনে বাইরে বের হয়ে গ্রেফতার হলেন ১৪ জন


এমএস.প্রতিদিন ডেস্ক:
বৃহস্পতিবার, ০১ জুলাই, ২০২১, ০১:২২
বিনা প্রয়োজনে বাইরে বের হয়ে গ্রেফতার হলেন ১৪ জন

সংগৃহীত ছবি

আজ বৃহস্পতিবার জরুরি প্রয়োজন ছাড়া সড়কে বেরিয়ে আইনশৃংখলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন ১৪ জন।

রাজধানীর রমনা মোহাম্মদপুর ও শাহবাগ এলাকা থেকে বৃহস্পতিবার তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে রমনা বিভাগের পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার হারুন অর রশীদ জানান, ‘অপ্রয়োজনে ঘোরাফেরা করায়’ সকালে রমনা থানার সুগন্ধা মোড় থেকে দুজন এবং শাহবাগ মোড় থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, তাদের বিরুদ্ধে সরকারি আদেশ অমান্য করায় দণ্ডবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার মাহিন ফারাজী গণমাধ্যমকে জানান, তারা এখন পর্যন্ত ১০ জনকে অপ্রয়োজনীয় চলাফেরার অভিযোগে গ্রেফতার করেছে। এর মধ্যে রায়েরবাজার থেকে ৭ জন এবং তিন রাস্তার মোড় থেকে তিনজনকে গ্রেফতার করেছে।

সারা দেশে সাত দিনের সর্বাত্মক লকডাউনের প্রথমদিনে বিধি-নিষেধ মেনে চলা হচ্ছে কিনা তা যাচাই করতে পুলিশের মত র‌্যাবও বিভিন্ন মোড়ে তল্লাশি চৌকি বসিয়েছে।

মাঠে রয়েছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে বিসিএস প্রশাসন ক্যাডারের ১০৬ জন কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জারি করা ২১ দফা নির্দেশনার আদেশে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ বলবৎ থাকবে। এসব বিধিনিষেধ বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সেনাবাহিনীও মাঠে থাকবে।

উল্লেখ্য, সকাল থেকেই পুলিশ-র‌্যাবের পাশাপাশি সেনাসদস্যদেরকেও সড়কে টহল দিতে দেখা গেছে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে সদস্য প্রার্থী হিসেবে দোয়া-প্রার্থী


নিজস্ব প্রতিবেদন:
বৃহস্পতিবার, ০১ এপ্রিল, ২০২১, ১১:১২
বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে সদস্য প্রার্থী হিসেবে দোয়া-প্রার্থী

আইনজীবি মোঃ হেলাল উদ্দিন এডভোকেট

বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে’ ২১-এ সাধারণ আসনে সদস্য পদপ্রার্থী হিসেবে মো: হেলাল উদ্দিন এডভোকেট সকলের দোয়া, আশীর্বাদ ও ভোট প্রার্থনা করেছেন।

গণমাধ্যমের সহিত এক সাক্ষাতে জানতে চাওয়া হয় আপনি দীর্ঘ রাজনীতির পাশাপাশি সফল আইন পেশা থাকাবস্থায় আবার কেন বার কাউন্সিল নির্বাচনে সদস্য প্রার্থী হয়েছেন? উত্তরে জনাব হেলালউদ্দীন বলেন, দীর্ঘদিন রাজনীতির সহিত যুক্ত থাকায় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে পরিচিত ও অনগ্রসর লোকজন আমার নিকট বিভিন্ন মামলাসংক্রান্ত ও অন্যান্য সমস্যা নিয়ে  আসে। আমি আমার সীমিত পরিসরে তাদের সমস্যাগুলো অনেকক্ষেত্রে বিনা পয়সার সমাধান করার চেষ্টা করে থাকি।

তিনি আরও বলেন, বাংলাদেশ বার কাউন্সিলে নির্বাচিত সদস্য হলে আইনজীবিদের সুরক্ষা, আইন অঙ্গণে দুর্ণীতি নির্মুল, বেঞ্চ বারের সম্পর্ক উন্নয়ন, আইন পেশায় নবাগতদের সমস্যা ও বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা ইত্যাদি বিষয়ে কাজ করে যাব ইনশাল্লাহ্।

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

হারিকেন হেনরি আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রে


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ২৩ আগষ্ট, ২০২১, ১০:২৮
হারিকেন হেনরি আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রে

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে আঘাত হেনেছে হারিকেন হেনরি। এই অঞ্চলে এক লাখ ২০ হাজারের বেশি বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। ক্যাটাগরি ওয়ান হারিকেনের শক্তি নিয়ে আঘাত করা হেনরির গতি ছিল ৯৫ কিলোমিটার ঘণ্টায়।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি সোমবার (২৩ আগস্ট) এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, লং আইল্যান্ড এবং দক্ষিণ নিউ ইংল্যান্ড জুড়ে লক্ষ লক্ষ মানুষকে উপকূলীয় ঢেউ, বন্যা এবং উপড়ে পড়া গাছপালার জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে। এছাড়া টেনেসিতে হঠাৎ বন্যায় অন্তত ২১ জন প্রাণ হারিয়েছেন।

ন্যাশভিল থেকে ৯০ কিলোমিটার পশ্চিমে ওয়েভারলি শহরে এবং আশপাশে কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছে। ক্রমবর্ধমান জল বিশাল গাছ উপড়ে ফেলে, ঘরবাড়ি ভেঙে ফেলে এবং গাড়ি ভাসিয়ে দেয়। 

প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষতিগ্রস্তদের জন্য গভীর সমবেদনা প্রকাশ করেছেন এবং বলেছেন যে দুর্যোগ কর্মকর্তারা যেখানে প্রয়োজন সেখানে সহায়তা দেয়া হবে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আইন