a নিষেধাজ্ঞার আদেশ দেয়া হয়েছে, লকডাউন নয়- মন্ত্রিপরিষদ সচিব
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

নিষেধাজ্ঞার আদেশ দেয়া হয়েছে, লকডাউন নয়- মন্ত্রিপরিষদ সচিব


এমএস.প্রতিদিন ডেস্ক:
সোমবার, ০৫ এপ্রিল, ২০২১, ০৭:৪০
নিষেধাজ্ঞার আদেশ দেয়া হয়েছে, লকডাউন নয়- মন্ত্রিপরিষদ সচিব

ফাইল ছবি

করোনার দ্বিতীয় সংক্রমণ রোধে ৭ দিনের সরকারি নির্দেশনা দেয়া হয়েছে লকডাউন নয়, এটি কঠোর নিষেধাজ্ঞা বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে দুপুরে ব্রিফিং করে সোমবার (৫ এপ্রিল) এ কথা জানান তিনি।

মন্ত্রিপরিষদ সচিব জানান, করোনা সংক্রমণ ঠেকাতে ৭ দিনের যে নিষেধাজ্ঞার আদেশ দেয়া হয়েছে তা লকডাউন নয়।

তিনি বলেন, ‘নিষেধাজ্ঞা বলেছি, আমরা লকডাউন ঠিক বলি নাই। আমরা বলে দিয়েছি অফিস-আদালত যত কম লোক দিয়ে অফিস চালাতে পারে। তবে দেখি আমরা ৭ দিন পর কী অবস্থা হয়। এরপর বৃহস্পতিবার আবার সিদ্ধান্ত নিব।’

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

মুভমেন্ট পাস ছাড়াই চলাচল করতে পারবেন যারা


এমএস.প্রতিদিন ডেস্ক:
বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১, ০৯:০৫
মুভমেন্ট পাস ছাড়াই চলাচল করতে পারবেন যারা

সারাদেশে চলছে দ্বিতীয় লগডাউন। সংক্রমণ পরিস্থিতি ঠেকাতে মানা হচ্ছে চলাচলে নানান বিধিনিষেধ। এরই প্রেক্ষিতে পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, বিধি-নিষেধের আওতামুক্ত ব্যক্তি কারা ও প্রতিষ্ঠান কোনগুলো। তাদের চলাচলে মুভমেন্ট পাস প্রয়োজন নেই। শুধু পরিচয়পত্র প্রদর্শন করে কর্মস্থলে আসা-যাওয়া করতে পারবেন নির্দ্বিধায়।

চলমান লকডাউনের বিধিনিষেধের আওতামুক্ত:

১. ডাক্তার

২. নার্স

৩. মেডিকেল স্টাফ

৪. কোভিড টিকা/চিকিৎসার সঙ্গে জড়িত ব্যক্তি/স্টাফ

৫. ব্যাংকার

৬. ব্যাংকের অন্যান্য স্টাফ

৭. সাংবাদিক

৮. গণমাধ্যমের ক্যামেরাম্যান

৯. টেলিফোন/ইন্টারনেট সেবাকর্মী

১০. বেসরকারি নিরাপত্তাকর্মী

১১. জরুরি সেবার সঙ্গে জড়িত কর্মকর্তা/কর্মচারী

১২. অফিসগামী সরকারি কর্মকর্তা

১৩. শিল্পকারখানা/গার্মেন্টস উৎপাদনে জড়িত কর্মী/কর্মকর্তা

১৪. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য

১৫. ফায়ার সার্ভিস

১৬. ডাকসেবা

১৭. বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানির সঙ্গে জড়িত ব্যক্তি/কর্মকর্তা

১৮. বন্দরসংশ্লিষ্ট ব্যক্তি/কর্মকর্তা

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

বিশ্ববিদ্যালয়গুলো ২৭ সেপ্টেম্বরের পর খুলছে


এমএস.প্রতিদিন ডেস্ক:
মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১, ০৩:২১
বিশ্ববিদ্যালয়গুলো ২৭ সেপ্টেম্বরের পর খুলছে

ফাইল ছবি

দেশের সব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর করোনাভাইরাস প্রতিরোধী টিকার জন্য রেজিস্ট্রেশন আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের একাডেমিক কাউন্সিলের অনুমোদন নিয়ে পাঠদান কার্যক্রম শুরু ও আবাসিক হল খুলতে পারবে।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে বৈঠক থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ১২ সেপ্টেম্বর থেকে দেশের স্কুল-কলেজগুলো খুলে দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সারাদেশে একযোগে শুরু হয়েছে পাঠদান কর্মসূচি।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আইন