a
ফাইল ছবি
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচনে সভাপতি পদে বাসসের উপ-প্রধান বার্তা সম্পাদক ওমর ফারুক ও মহাসচিব পদে নাগরিক টিভির বার্তা প্রধান দীপ আজাদ নির্বাচিত হয়েছেন।
গতকাল শনিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবসহ সারাদেশে ১০টি ভোটকেন্দ্রে বিরতিহীনভাবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একযোগে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে ওমর ফারুক পেয়েছেন এক হাজার ২১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু জাফর সূর্য পেয়েছেন ৭৫৩ ভোট। আর আবদুল জলিল ভূঁইয়া পেয়েছেন ৪৮৯ ভোট।
এ ছাড়া মহাসচিব পদে নির্বাচিত দীপ আজাদ পেয়েছেন এক হাজার ৬১৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লায়েকুজ্জামান পেয়েছেন ৪৯৩ ভোট আর আবদুল মজিদ পেয়েছেন ৩৩০ ভোট।
নির্বাচনের পর ভোটগণনা শেষে জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তন মঞ্চে রাত সাড়ে ১০ টায় ফল ঘোষণা করেন বিএফইউজে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বাংলাদেশ জার্নালের সম্পাদক শাহজাহান সরদার।
ঢাকা বিভাগে অন্যান্য পদে বিজয়ীরা হলেন সহসভাপতি পদে মধূসুদন মন্ডল (৪২৭), যুগ্ম মহাসচিব পদে শেখ মামুনুর রশীদ (৫২৮), কোষাধ্যক্ষ পদে খায়রুজ্জামান কামাল(১০৩৭), দফতর সম্পাদক পদে সেবিকা রানী (৬০৬) নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী কমিটির সদস্য হয়েছেন উম্মুল ওয়ারা সুইটি (১০২২), ড. উৎপল কুমার সরকার(৬৫১), নূরে জান্নাত আখতার সীমা (৬৪২) ও শেখ নাজমুল হক সৈকত (৬০৪)।
এছাড়া ঢাকা বিভাগে নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন থেকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হয়েছেন আফজাল হোসেন পন্টি ও হাসানুজ্জামান শামীম।
ছবিঃ মুক্তসংবাদ প্রতিদিন
নিজস্ব প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিনঃ বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বাসকপ)-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সিনিয়র সাংবাদিক এটিএম মমতাজুল করিম সভাপতি, কবির আহম্মেদ কার্যকরী সভাপতি, ছালেহ আহম্মেদ সাধারণ সম্পাদক ও সুজন দে কে সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক করে করে ৩৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। ৩ নভেম্বর রবিবার রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি, অধ্যাপক খোরশেদ আলম, মো: নজরুল ইসলাম বাঙ্গালী, মো: দেলোয়ার হোসেন ও ইব্রাহীম খলিল। যুগ্ন সাধারণ সম্পাদক, কে এম নেয়ামুল আহসান, জামিল উদ্দিন, ছানা উল্লা, মোহাম্মদ উল্ল্যাহ শামীম।
সংগঠনিক সম্পাদক,মলয় নাথ, সহ সাংগঠনিক সম্পাদক, মো: মনসুর রহমান পাশা ও জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক মো: আমজাদ হোসেন সজল, সহ প্রচার সম্পাদক মো: ফেরদৌস, অর্থ সম্পাদক ঝর্ণা বিশ্বাস, দপ্তর সম্পাদক, মো: শামীম হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, সাইফুল আলম, শ্রমিক কল্যান সম্পাদক, রবিউল আলম রবি, আইন সম্পাদক, এডভোকেট আ. হক চাষী, শিক্ষা বিষয়ক সম্পাদক, আনোয়ার হোসেন মিলন, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক, আবুল হোসেন ভুইয়া, সমাজকল্যান সম্পাদক, মো: দোলোয়ার হোসেন, ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক মমতা পারভীন, তথ্য ও গবেষণা সম্পাদক, জহিরুল ইসলাম সিরাজ, কার্যকরী সদস্য, রফিক চৌধুরী, শরিফ উদ্দিন, শহিদুল ইসলাম, আলী আকবর, মো: আরাফাত মিঞা, শাহীন আলম, লাভলী বেগম নুপুর ও মো: রাজু মিয়া।
নবনির্বাচিত সভাপতি এটিএম মমতাজুল করিম বলেন, সাংবাদিকদের কল্যাণ, নিরাপত্তা ও পেশাগত মর্যাদা রক্ষায় বাসকপ সবসময় কাজ করে যাবে । সাধারণ সম্পাদক ছালেহ আহম্মেদ বলেন, নতুন কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে, যেন সাংবাদিক সমাজের ন্যায্য দাবি বাস্তবায়িত হয়।
সংগৃহীত ছবি
তোমারই আমি
এম.এস প্রিন্স
সজনী, ফাগুন বলিল কড়া নাড়া দিয়ে-
অপেক্ষায় আছি তোমার পানে হাত বাড়িয়ে।
জবাবে বলে আমি তাঁকে দিয়েছি বিদায়-
"যদি পরাই, মালা পরাবো সজনীর গলায়।"
বিদায় কালে ছিলো কত, লাবণ্য মুখ তাঁর
না আছে, সে কথা বলার বালাই আমার।
যাইবার কালে তবু আশায় গিয়াছে বলে
যদি পারো মুখ ফিরে তাকিও কোনো ছলে।
কিভাবে তাকাবো, আমি আশায় জাল বুনে
তোমার পরশ খুঁজি পৃথিবীর স্তনে।
না জানি তুমি আজ কোথায় কিভাবে
কোন লামা-দেবশ্রীর ভিলা সাজাও ভবে?
আমি আছি, আজও সেই আগেরি মত
যত শোক, যত দুখ আরও আছে যত ক্ষত
ভুলে থাকি, সেই গান সেই চিঠি-কবিতা পড়ে
আলিঙ্গনে মাতিয়া পাণি ভরি আঁধার নীড়ে।
মনে কি পড়ে তোমার বলা সেই কথা!
"দুঃখের কারণ হলে খাবো বাপও মায়ের মাথা।"
আমি তাই মেনে পাখির মত ডানা মেলে
নদীর মত লতার মত গতিচোখ খোলে
নিজেকে দেখিতে লাগি তোমার নূরে
এ যে কত সুখ কত শান্তি জগৎ-সংসারে
নানা ভঙ্গে অঙ্গে অঙ্গে ভাবের মূর্তি জাগায়ে
ইচ্ছে মত বলেছ দিয়েছ শিখায়ে
সুমধুর সম্বোধনে- "তুমি আমার।"
এর থেকে শ্রেষ্ঠ বাক্য শুনিনি জগতে আর।
সঘন পত্রপল্লব ছায়ার মত আমি স্বপনে
সৌন্দর্যের পৃথিবী এঁটে চলেছি আনমনে।
শাড়ি কেমন কেমন বেণী চলনবলন
গেঁথেছি তাতে আরও যত তোমার সৃজন
ভাবি-নাই কভু তাই হবে জীবনের কাল
থেমে গেছে জীবন, নেই জীবনের হাল।
একা, আমি একা আজ পৃথিবী আঁধার
ভাবি তবু ফিরে এসে বলবে- তুমি আমার।
আমি সেই সুখে সেই গানে সেই সুমধুরে
বরণ করে নিবো - নয়নে নয়ন ফিরে
সবুজ সবুজের ছায়
মিশে রব ছবি হব তুমি আমি পৃথিবীর নায়।