a আজ মডার্নার দ্বিতীয় ডোজের টিকাদান শুরু
ঢাকা বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২, ১৮ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

আজ মডার্নার দ্বিতীয় ডোজের টিকাদান শুরু


স্বাস্থ্য ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ আগষ্ট, ২০২১, ১০:৪৮
আজ মডার্নার দ্বিতীয় ডোজের টিকাদান শুরু

সংগৃহীত ছবি

আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) থেকে বন্ধ হচ্ছে করোনাভাইরাস প্রতিরোধী মডার্নার টিকার প্রথম ডোজ দেওয়া। একই সঙ্গে আজ থেকেই দ্বিতীয় ডোজ টিকা দেওয়া শুরু হবে। গণমাধ্যমকে এমনটিই জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

গত মঙ্গলবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ আগস্টের পর সারাদেশে মডার্নার টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ এবং দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে।

তবে, যেসব স্থানে উক্ত টিকার প্রথম ডোজ উদ্বৃত্ত রয়েছে, সেসব স্থানে দ্রুত প্রথম ডোজ দেওয়ার কাজ সম্পন্ন করে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করতে হবে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।

এই নির্দেশনাটি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার খুরশীদ আলমের অনুমোদনক্রমে সারাদেশের সিভিল সার্জন, হাসপাতাল পরিচালক, টিকা কেন্দ্রসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলেও জানানো হয়।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আওয়ামী লীগ খুন-গুমের রাজনীতিতে বিশ্বাস করে না: কাদের


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
বৃহস্পতিবার, ৩১ আগষ্ট, ২০২৩, ০৬:০৯
আওয়ামী লীগ খুন-গুমের রাজনীতিতে বিশ্বাস করে না: কাদের

ফাইল ছবি: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ হত্যা-খুন-গুমের রাজনীতিতে বিশ্বাস করে না। বরং আওয়ামী লীগই বার বার হত্যা-ক্যু-খুন-গুম ও ষড়যন্ত্রের অপরাজনীতির নির্মম শিকার হয়েছে।

তিনি বলেন, ‘গুম নিয়ে বিএনপি মিথ্যা বয়ান তৈরির মধ্য দিয়ে সরকারের ওপর দোষ চাপিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে রাজনৈতিক ফায়দা লুটার অপতৎপরতা চালাচ্ছে। অথচ তাদের গুমের নাটকের নেপথ্যের আখ্যান আজ দেশবাসীর অজানা নয়।’

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি নেতৃবৃন্দ গুম নিয়ে দীর্ঘদিন ধরে যে বানোয়াট বক্তব্য প্রদান করছে, তা বাস্তবতাবিবর্জিত ও ভিত্তিহীন। বিদেশি বন্ধু ও প্রতিনিধিদের করুণা লাভের আশায় বিএনপি নেতৃবৃন্দ ধারাবাকিভাবে গুম-খুন নিয়ে মিথ্যাচার করে যাচ্ছে। বিএনপির অর্ন্তদ্বন্দ্ব ও কোন্দলের ফলে যেসব গুম ও খুনের ঘটনা ঘটেছে, সেটার দায় তারা সরকারের উপর চাপানোর অপচেষ্টা চালাচ্ছে।’

ওবায়দুল কাদের বলেন, চট্টগ্রামের বিএনপি নেতা জামাল উদ্দিন নিখোঁজ হওয়ার পর তার দায় সরকারের উপর চাপানো হয়েছিল কিন্তু পরবর্তীতে দেখা গেছে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বেই জামাল উদ্দিন নিজ দলের নেতাকর্মীদের দ্বারা গুমের শিকার হয়েছিল। যা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

তিনি বলেন, ‘একইভাবে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ নিখোঁজ হওয়ার পর তার দায়ভারও সরকারের উপর চাপানোর অপচেষ্টা চালানো হয়। পরবর্তীতে দেখা যায় তিনি ভারতে আত্মগোপনে ছিলেন। এমনকী বিএনপি নেতা ইলিয়াস আলীর গুমের ঘটনায় বিএনপির এক সিনিয়র নেতা তার বক্তব্যে বলেছেন, ইলিয়াস আলীকে বিএনপির লোকজনই গুম করেছে। যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ও প্রকাশিত হয়েছে।’

ওবায়দুল কাদের বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিসংবাদিত নেতৃত্বে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সীমাহীন ত্যাগ ও সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রেখে পাহাড় সমান প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে উন্নয়ন-অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

তিনি বলেন, উন্নত-সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের মধ্য দিয়ে  আগামী প্রজন্মের জন্য একটি সুখি-সমৃদ্ধশালী নিরাপদ, শান্তিপূর্ণ ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় আমরা বদ্ধপরিকর। যেখানে সাংবিধানিক বিধান অনুযায়ী সকল নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠিত ও সুসংহত হবে। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে এতিমদের ইফতার ও দোয়া মাহফিল


সাইফুল আলম, বিশেষ প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ০১১:২১
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে এতিমদের ইফতার ও দোয়া মাহফিল

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন


 

সাইফুল আলম, ঢাকা:  সিয়াম সাধনার পবিত্র এই মাসে দুস্থ এবং এতিমদের সাথে নিয়ে একটি বিশেষ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি। যেখানে অংশগ্রহণকারীরা দুস্থ ও এতিম শিশুদের সঙ্গে মিলিত হয়ে ইফতার করেছেন এবং তাদের জন্য দোয়া করেছেন। এই অনুষ্ঠানটি বিশেষভাবে দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষদের সহায়তা প্রদানে গুরুত্ব আরোপ করে, যাতে তারা রমজান মাসের পবিত্রতা ও আনন্দ অনুভব করতে পারে।

গতকাল ১৫ মার্চ ২০২৫ ইং (১৪ ই রমাদান), শনিবার, মিরপুর ১২ (রমজান নেসা সুপার মার্কেটের (৪র্থ তলায়) "দ্যা গোল্ডেন সান চাইনিজ রেস্টুরেন্টে" এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান জনাব ড. এল .এম কামরুজ্জামান। তিনি তার বক্তব্যে রমজান মাসের গুরুত্ব এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের প্রতি সহানুভূতি ও সহায়তা প্রদানের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, "আমাদের সমাজের প্রতিটি মানুষকে একে অপরের পাশে দাঁড়াতে হবে। এই ইফতার মাহফিলের মাধ্যমে আমরা আশা করি, সমাজের দুঃখী ও সুবিধাবঞ্চিত মানুষরা কিছুটা শান্তি ও ভালোবাসা অনুভব করবেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব জনাব জয়নুল আবেদীন জয়। এছাড়াও সংগঠনের ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ, মনিরুল ইসলাম, হামিদুল ইসলাম মিন্টু, শরফ উদ্দীন সোহরাওয়ার্দী, মো. মোশারেফ হোসেন, মোঃ হাবিবুল হক সিদ্দিকী, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আবুল কালাম আজাদ, সিনিয়র যুগ্ম মহাসচিব এ.এস.এম তুহিন, রফিকুল ইসলাম রুনু, যুগ্ম মহাসচিব এম.এম ইব্রাহীম খলিল, অর্থ সচিব মো. নাসিম, সাংগঠনিক সচিব মুহাম্মদ আলমগীর হোসেন হেলাল, শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম, সহ শিক্ষা সচিব আব্দুস সালাম, মোঃ আলী আকবর সহ সারাদেশ থেকে জেলা ও বিভাগীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ধর্ম বিষয়ক সচিব মুফতি নাছির উদ্দিন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - জাতীয়