a ফেনিতে বৃষ্টির জন্যে নামাজ, নামাজ শেষ হতেই বৃষ্টি শুরু!
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

ফেনিতে বৃষ্টির জন্যে নামাজ, নামাজ শেষ হতেই বৃষ্টি শুরু!


হানিফ, মুক্তসংবাদ প্রতিদিন:
শনিবার, ০১ মে, ২০২১, ১১:১৭
ফেনিতে বৃষ্টির জন্যে নামাজ, নামাজ শেষ হতেই বৃষ্টি শুরু

ফাইল ছবি

বৃষ্টির অভাবে যখন চারিদিক ফেটে চৌচির মানুষ এক ফোটা পানির জন্য হাহাকার করছে। এই গ্রীষ্মের দুপুরে রোদের তাপমাত্রার কারনে অসহনীয় হয়ে পড়ছে মানুষের জীবন। সে উদ্দেশ্যে একটু বৃষ্টির জন্য ফেনিতে আল্লাহর কাছে দোয়া করে নামাজ আদায় করা হয়েছে।

গতকাল ৩০ এপ্রিল  শুক্রবার জুমার নামাজের পর দোয়া অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন মুফতি মোহাম্মদ আলী। নামাজের ভিডিও  ইতোমধ্যে সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়। নামাজের আগে তিনি মুসল্লিদের উদ্দেশ্যে বয়ানে বলেন, বৃষ্টির জন্য নামাজ ঈদের নামাজের মতই হবে দুই রকাত, নামাজ শেষে মুনাজাত হবে। কিন্তু অবাক করা বিষয় হলো নামাজ ও মুনাজাত শেষে দেখা যায় মুসল্লিরা খুশিতে তাকবির দিচ্ছেন। 

কারন তাদের দোয়া মনে হয় আল্লাহ তায়ালা সাথে সাথেই কবুল করেছেন, বৃষ্টি ইতিমধ্যে চলে এসেছে। ভিডিওতে এক মুসল্লি বলেন, আমরা কিছুক্ষণ আগে বৃষ্টির জন্য নামাজ পড়লাম, আর এখন নামাজ শেষ হতেই আমরা বৃষ্টিতে ভিজতেছি, আলহামদুলিল্লাহ।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

হারানো ইমনকে মায়ের কাছে ফিরিয়ে দিলো ছাত্রলীগ কর্মী


নিজস্ব প্রতিবেদক, মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ২৫ জুলাই, ২০২২, ১১:৩৮
হারানো ইমনকে মায়ের কাছে ফিরিয়ে দিলো ছাত্রলীগ কর্মী

ছবি:মুক্তসংবাদ প্রতিদিন

দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া সাবান ফ্যাক্টরি গলির একটি ভাড়া বাসায় মায়ের সাথে থাকেন ১১ বছরের মোঃ ইমন নামের এক মাদ্রাসার ছাত্র। ২৫ জুলাই(সোমবার) সকালে মা ও মামার সাথে রাগ করে চুনকুটিয়া এলাকা থেকে শরিয়তপুর যাওয়ার উদ্দেশ্যে হাটতে হাটতে কমলাপুর রেলস্টেশনে চলে আসে সে। রেলস্টেশন থেকে শরিয়তপুর যাওয়ার কোন ট্রেন না থাকায়  কমলাপুর স্টেশনের পাশে এক বাইক মেকানিকের দোকানে এসে ক্ষুধা লাগছে বলে কান্না করতে থাকে। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ হবীবুল্লাহ কলেজ শাখার সাধারণ সম্পাদক সৈকত চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক
বি এম এম আদিল ভূঁইয়া।

তারা ইমনের কাছ থেকে তার নাম ঠিকানা ও কেন এখানে এসেছে সব তথ্য সংগ্রহ করে। তারপর কেরানীগঞ্জ বাসিন্দা হাবীবুল্লাহ বাহার কলেজ ছাত্রলীগের সদস্য বাদল রহমান তুন্নার সহযোগিতায় ইমনকে তার অসুস্থ মায়ের কাছে পৌছে দিয়ে আসেন। এসময়ে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকত চৌধুরী ইমনের পড়াশোনার যাবতীয় দায়িত্ব নেন এবং ইমনকে যেন তার পরিবার ভালো মত দেখভাল করেন খেয়াল রাখেন ও কোন সমস্যা হলে সৈকত চৌধুরীকে জানানোর কথা বলে আসেন।

সেসময় সেখানে আরো উপস্থিত ছিলেন হাবীবুল্লাহ বাহার কলেজ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবির আসাদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃসাত্তার মজুমদার ও কার্যকারি সদস্য এনামূল হাসান।

হারানো সন্তানকে ফিরে পেয়ে ইমনের মা অশ্রুসিক্ত হয়ে হাবীবুল্লাহ বাহার কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দদের ধন্যবাদ ও প্রাণ ভরে দোয়া করেন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

লা লিগার শীর্ষস্থানে রিয়াল মাদ্রিদ


মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ০৩ জানুয়ারী, ২০২১, ০৬:০০
La Liga_Reyal Madrid

ফাইল ফটো

লা লিগার চলতি মৌসুমে সেল্তা ভিগোকে ২-০ গোলে পরাজিত করে শীর্ষস্থান দখল করেছে রিয়াল মাদ্রিদ। এর আগে শীর্ষ স্থান ছিলো অ্যাতলেটিকোর দখলে।

নিজেদের মাঠে সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরুতে এগিয়ে যায় রিয়াল। মার্কো আসানসিওর পাস থেকে ষষ্ঠ মিনিটে প্রতিপক্ষের জালে বল জড়ান লুকাস ভাসকুয়েস।

প্রথম গোল হজম করে ম্যাচে ফিরতে চেষ্টা করেছিলো সেল্তা ভিগো। কিন্তু কাজের কাজ করতে পারেনি তারা। প্রথমার্ধে এই ব্যবধানের সমতা আনতে পারেনি তারা।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ৫৩তম মিনিটে আসানসিওকে দিয়ে করান দলের দ্বিতীয় গোল। শেষ পযর্ন্ত এই ব্যবধান ধরে রেখে তিন পয়েন্ট আদায় করে নেয় জিজুর শিষ্যরা।  

সিংহাসনে বসা রিয়ালের পয়েন্ট ১৭ ম্যাচে ৩৬। তবে তাদের চেয়ে ৩ ম্যাচ কম খেলে ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে অ্যাতলেটিকো।

মুক্তসংবাদ প্রতিদিন / এম এ
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - সারাদেশ