a
ফাইল ছবি
বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী নতুন একটি জাহাজ আটক করেছে জার্মানি। ২৩ আগস্ট জার্মানির ব্রেমেন বন্দরে জাহাজটিকে আটক করা হয়। আটক জাহাজটির নাম এমটি বাংলার অগ্রদূত।
সেখানকার কর্তৃপক্ষ বলছে, জাহাজটিতে ২৭টি ত্রুটি শনাক্ত করেছে জার্মানির পোর্ট স্টেট কন্ট্রোল বা পিএসসি।
ইউরোপিয়ান মেরিটাইম সেফটি এজেন্সির ওয়েবসাইটের তথ্য বলছে, জাহাজটি রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি)। এটি তেল পরিবহনকারী জাহাজ।
এ ঘটনায় গেল বৃহস্পতিবার (২৬ আগস্ট) বাংলাদেশের নিবন্ধনকারী কর্তৃপক্ষ নৌ বাণিজ্য কার্যালয় থেকে একটি আদেশ জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, অসংখ্য ত্রুটি নিয়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ আটকের ঘটনা উদ্বেগের বিষয়। জাহাজের নাম উল্লেখ না করে সেখানে আরও বলা হয়, বেশিরভাগ ত্রুটিই জাহাজ ব্যবস্থাপনা ও পরিচালনা সম্পর্কিত। এটি দুর্বল ব্যবস্থাপনা ও পরিচালনার প্রতিফলন। বারবার এ ধরনের ঘটনার কারণে যাতে ওই সব অঞ্চলে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ কালো তালিকাভুক্ত না হয়, সে জন্য কঠোরভাবে নিয়মকানুন অনুসরণ করতে হবে।
জানা গেছে, এই জাহাজটি সময় ভিত্তিতে ভাড়া দেওয়া সিঙ্গাপুরের একটি কোম্পানির কাছে। জাহাজটিতে কর্মরত রয়েছেন বাংলাদেশি নাবিকেরা।
আদেশ জারির বিষয়ে নৌ বাণিজ্য কার্যালয়ের মুখ্য কর্মকর্তা ক্যাপ্টেন গিয়াস উদ্দিন গণমাধ্যমকে বলেন, বাংলাদেশে নিবন্ধিত সমুদ্রগামী জাহাজগুলো যাতে আন্তর্জাতিক নিয়মকানুন প্রতিপালন করে, বহির্বিশ্বে যেন বাংলাদেশের সম্মান ক্ষুণ্ন না হয়, সে জন্যই এই পরামর্শ দেওয়া হয়েছে।
জাহাজটির নির্মাণ সংক্রান্ত কোনো ত্রুটি নেই দাবি করে বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কমোডর সুমন মাহমুদ বলেন, করোনার কারণে কাগজপত্র হালনাগাদ করা হয়নি। তাই সমস্যা হয়েছে। এখন হালনাগাদ করা হয়েছে। জাহাজটি বন্দর ত্যাগের অনুমতি পাবে শিগগিরই। সূত্র: যুগান্তর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা /ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা সংক্রমণের এই দুর্যোগ সময়ে দেশব্যাপী সাংবাদিকদের সহযোগিতার জন্য ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’কে ১০ কোটি টাকা প্রদান করেছেন। আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এ বার্তায় এ তথ্য জানান।
এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা সংক্রমণের এই দুঃসময়ে দেশব্যাপী সাংবাদিকদের সহযোগিতার জন্য ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’কে ১০ কোটি টাকা প্রদান করেন।
ফাইল ছবি
মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করেছে রাশিয়া। রাশিয়ার অভিযোগ, জাপান সাগরে তাদের জলসীমা অতিক্রম করে অনুপ্রবেশের চেষ্টা করছিল মার্কিন যুদ্ধজাহাজ। চীন ও রাশিয়ার যৌথ সেনা মহড়ার সময়ই এই অনুপ্রবেশের ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ অস্বীকার করেছে।
রাশিয়া দাবি করে, জলসীমা অতিক্রম করে মার্কিন যুদ্ধজাহাজ ভিতরে ঢুকে পড়ার সঙ্গে সঙ্গেই তাদের বার বার হুঁশিয়ারি দেওয়া হয় ফিরে যেতে। কিন্তু মার্কিন যুদ্ধজাহাজটি এরপরও এলাকা ছাড়েনি। তখন রাশিয়ার যুদ্ধজাহাজ সেটির পিছু নেয়। শেষে মার্কিন যুদ্ধজাহাজটি নিজের অভিমুখ বদলে রুশদের এলাকা ত্যাগ করে অন্যদিকে চলে যায়।
এদিকে মার্কিন নৌবাহিনীর তরফে রাশিয়ার এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। এক বিবৃতিতে আমেরিকার তরফ থেকে জানানো হয়েছে, তারা জাপান সাগরে রুটিন টহল দিচ্ছিল। সেই সময় চাফি নামের ওই যুদ্ধজাহাজটিকে দেখেই রাশিয়ার যুদ্ধজাহাজটি সেদিকে এগিয়ে আসে।
এমনকি, সেটি মার্কিন জাহাজটির ৬৫ গজের মধ্যে চলে এসেছিল। কিন্তু শেষ পর্যন্ত কোনও সমস্যা হয়নি।
একথা জানিয়ে আমেরিকার তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে জারি করা বিবৃতি ভিত্তিহীন। দুই যুদ্ধজাহাজের মধ্যে কোনও টক্কর হয়নি। আমেরিকা আন্তর্জাতিক আইন মেনেই সর্বদা আকাশপথে, জলপথে সর্বত্র বিচরণ করে থাকে।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন ক্ষমতায় আসার পর আরও তিক্ত হয়েছে আমেরিকা ও রাশিয়ার সম্পর্ক। আবারও তুঙ্গে উঠেছে দুই মহাশক্তির ঠান্ডা লড়াই। একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলতে দেখা গেছে দুটি দেশকে।
রাশিয়ার সাইবার হানার বিরুদ্ধে সর্বদায় সরব মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আমেরিকার প্রেসিডেন্সিয়াল নির্বাচনে নাক গলানো ও তার দেশে সাইবার হামলাসহ একাধিক শত্রুতাপূর্ণ কার্যকলাপ চালানোর অভিযোগে রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছিল আমেরিকা। অপরদিকে পাল্টা অভিযোগ করতে দেখা দেখা গেছে রাশিয়াকেও। সূত্র- জাপান টাইমস।