a জুমা-তারাবির বিষয়ে নির্দেশনা দেবে ধর্ম মন্ত্রণালয়
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

জুমা-তারাবির বিষয়ে নির্দেশনা দেবে ধর্ম মন্ত্রণালয়



সোমবার, ১২ এপ্রিল, ২০২১, ০২:৫৪
জুমা-তারাবির বিষয়ে নির্দেশনা দেবে ধর্ম মন্ত্রণালয়

আট দিনের জন্য আগামী ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সোমবার (১২ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয় যে, স্বাস্থ্যবিধি অনুসরণ করে জুমা ও তারাবির নামাজে জমায়েত বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নির্দেশনা জারি করবে।

১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এ লকডাউন চলবে। লকডাউনে জরুরি সেবা ছাড়া, সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বন্ধ থাকবে সব ধরনের পরিবহন (সড়ক, নৌ, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট)। তবে পণ্য পরিবহন, উৎপাদন ব্যবস্থা ও জরুরি সেবাদানের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে চলবে শিল্প কলকারখানা।

আরো পড়ুন: হোটেল-রেস্তোরাঁ ১৩ ঘণ্টা, নিত্যপণ্যের দোকান ৬ ঘণ্টা খোলা

এর আগে, সংক্রমণ দ্রুত বেড়ে যাওয়ায় সরকারের ঘোষণা অনুযায়ী সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারা দেশ কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার।জুমা ও ওয়াক্তের নামাজসহ আসন্ন রমজানে তারাবি নামাজ আদায়ে  এ পরিস্থিতিতে বিশেষ সতর্কতা ও নির্দেশনা জারি করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। নির্দেশনায় বর্তমানে করোনা ভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় দেশের সব মসজিদে জুমা ও ওয়াক্তের নামাজ এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আগে ও পরে গণজমায়েতের ব্যাপারে বিধিনিষেধ আরোপ করা হয়।

আরো পড়ুন: সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

নির্দেশনায় আরও বলা হয় যে, জুমা ও অন্যান্য ওয়াক্তের নামাজ এবং প্রার্থনার আগে ও পরে মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কোনো প্রকার সভা ও সমাবেশ করা যাবে না। মসজিদে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে তারাবিসহ অন্যান্য নামাজ আদায় করতে হবে এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে প্রার্থনা করতে হবে। পরবর্তীতে বুধবার (৭ এপ্রিল) মন্ত্রণালয়ের উপসচিব মো. সাখাওয়াৎ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ২৯ মার্চ তারিখের প্রজ্ঞাপন এবং মন্ত্রিপরিষদ বিভাগের ৪ এপ্রিলের নির্দেশনা মোতাবেক ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ৫ এপ্রিল জারি করা সব নির্দেশনা সংশ্লিষ্ট সবাইকে মেনে চলতে বলা হয়।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

মিয়ানমারের রাষ্ট্রদূতকে আবারও তলব


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ১০:২৪
মিয়ানমারের রাষ্ট্রদূতকে আবারও তলব

ফাইল ছবি

বাংলাদেশের সীমানার মধ্যে গোলাবারুদ ও হামলার ঘটনায় আবারও মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার সকালে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত উ অং কিয়াউ মোর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসার কথা রয়েছে।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। গত ২৮ আগস্ট বিকাল তিনটার দিকে মিয়ানমার থেকে ছোড়া দুটি মর্টার শেল বাংলাদেশের সীমান্তে এসে পড়ে। তবে সেগুলো বিস্ফোরিত হয়নি।

বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) সদস্যরা মর্টার শেল দুটি ঘিরে রাখেন। পরে সেগুলো নিষ্ক্রিয় করা হয়। এ ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া ভাষায় সতর্ক করেছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভার্চুয়াল তলবে ওই দিন ঢাকা এই ঘটনার পুনরাবৃত্তি চায় না বলে সাফ জানিয়েছিল। এরপরেও সীমান্তে আবার গোলাবর্ষণের মতো ঘটনা ঘটেছে। এ ছাড়া মিয়ানমার সেনাবাহিনীর হেলিকপ্টার টহলও দেয়। এই ঘটনার জের ধরে মিয়ানমারের রাষ্ট্রদূতকে আবারও জরুরি তলব করে পরাষ্ট্র মন্ত্রণালয়। সূত্র: যুগান্তর

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

আফ্রিকার আরেক দেশ গ্যাবনে সফল সেনা অভ্যুত্থান, ক্ষমতা দখল


আন্তর্জাতিক ডেস্ক: মুক্তসংবাদ প্রতিদিন
বুধবার, ৩০ আগষ্ট, ২০২৩, ১২:২৮
আফ্রিকার আরেক দেশ গ্যাবনে সফল সেনা অভ্যুত্থান, ক্ষমতা দখল

ফাইল ছবি

নাইজারের পর এবার আফ্রিকার আরেক দেশ গ্যাবনে সামরিক অভ্যুত্থানের ঘটনা ঘটেছে। বুধবার এ ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনীর একটি দল। সম্প্রতি মধ্য আফ্রিকার দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচন বিশ্বাসযোগ্য হয়নি জানিয়ে ক্ষমতা দখলের ঘোষণা দেয় সেনাবাহিনী।

স্থানীয় সময় বুধবার ভোরে রাষ্ট্রীয় টেলিভিশন গ্যাবন-২৪ এ উপস্থিত হয়ে একদল উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা জানান, তারা নির্বাচন বাতিল করেছে পাশাপাশি সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছে এবং দেশের সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে।

সরাসরি সম্প্রচারে সামরিক কর্মকর্তারা বলেন, “গ্যাবোনিজ জনগণের নামে, আমরা বর্তমান শাসনের অবসান ঘটিয়ে শান্তি রক্ষা করার সিদ্ধান্ত নিয়েছি।” উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা আরও জানান, তারা গ্যাবনের সমস্ত নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনীর ওপর প্রতিনিধিত্ব করছে।

অন্যদিকে বার্তাসংস্থা রয়টার্স এবং এএফপি গ্যাবোনের রাজধানী লিব্রেভিলে গোলাগুলির শব্দ পাওয়ার খবর জানিয়েছে। রয়টার্সের একজন প্রতিবেদক জানান, টেলিভিশনে সামরিক কর্মকর্তারা উপস্থিত হওয়ার পর রাজধানী লিব্রেভিলে বন্দুকযুদ্ধের বিকট শব্দ শোনা যায়। যদিও ওপেক-সদস্য দেশটির সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

গত শনিবার দেশটিতে নির্বাচনের পর থেকেই অস্থিরতা ও উত্তেজনা চলছিল। নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অভাব, ভোট গ্রহণের পরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা এবং সারাদেশে রাত্রিকালীন কারফিউ জারি করার কারণে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠে তখন।

গ্যাবনে বর্তমানে ক্ষমতায় রয়েছে প্রেসিডেন্ট আলি বঙ্গ অন্দিম্বা। তার বাবার তৈরি বঙ্গো গ্যাবোনিজ ডেমোক্রেটিক পার্টির (পিডিজি) মাধ্যমে ১৯৬৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত শাসন করেছেন ওমর বোঙ্গো। তার মৃত্যুর পর ২০০৯ সাল থেকেই প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আছেন আলি বঙ্গ অন্দিম্বা।

সম্প্রতি পশ্চিম আফ্রিকার দেশ নাইজারেও সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের ঘটনা ঘটে। দেশটিতে রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্টকে মোহাম্মদ বাজোমকে ক্ষমতাচ্যূত করে সেনা শাসন প্রতিষ্ঠা করা হয়। সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান, ফ্রান্স২৪, বিবিসি

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - জাতীয়