a আবারও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সংলাপে বসছেন
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

আবারও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সংলাপে বসছেন


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ১১:১০
আবারও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সংলাপে বসছেন

ছবি সংগৃহীত: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ


অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ আবারও রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসছেন। শনিবার বেলা ৩টা থেকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় চতুর্থ দফায় সংলাপ শুরু হবে।

আজ লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, গণফোরাম, জাতীয়তাবাদী সমমনা জোট, জাতীয় পার্টি-বিজেপি (পার্থ), ১২ দলীয় জোট, জাতীয় মুক্তি কাউন্সিল, লেবার পার্টিসহ আরও কয়েকটি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে।

সংলাপে আমন্ত্রণ পাওয়া দল বা জোটের একাধিক নেতা জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে তাদের আলোচনার মূল কেন্দ্র থাকবে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচনকেন্দ্রিক সংস্কার এবং নির্বাচনি রোডম্যাপ। এ ইস্যুতে তারা সুনির্দিষ্ট সংস্কার প্রস্তাব দেবেন বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।

এ ছাড়াও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, প্রশাসন থেকে আওয়ামী লীগের দোসরদের সরানো, গণহত্যার বিচার এবং আওয়ামী লীগের আমলে বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা-গায়েবি মামলা প্রত্যাহারসহ নানান প্রসঙ্গে বক্তব্য থাকবে।

এর আগে গত ৫ অক্টোবর বিএনপি, জামায়াত ও অন্যান্য ইসলামীসহ আরও কয়েকটি দলের সাথে মতবিনিময় করলেও জাতীয় পার্টির সাথে কোন মতবিনিময় বা সংলাপ অনুষ্ঠিত হয়নি, এবারও না হওয়ার সম্ভাবনাই বেশি। সূত্র: যুগান্তর

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

পহেলা বৈশাখে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে র‌্যাব


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪, ১০:২৪
পহেলা বৈশাখে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে র‌্যাব

ছবি সংগৃহীত

 

রাত পোহালেই পহেলা বৈশাখ। নতুন বছরকে বরণের আয়োজন করতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। নববর্ষের অনুষ্ঠান ঘিরে কোনো জঙ্গি হামলা বা নাশকতার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন।

শনিবার (১৩ এপ্রিল) দুপুরে রমনা বটমূলের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। র‍্যাবের মহাপরিচালক বলেন, ‘পহেলা বৈশাখের অনুষ্ঠান ঘিরে পুলিশ, র‌্যাবসহ গোয়েন্দা বাহিনী সম্মিলিতভাবে কাজ করছে। দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। টিএসসি, শাহবাগ, রমনা, হাতিরঝিলসহ যেসব জায়গায় জনসমাগম হবে, সেখানে র‍্যাবের পর্যাপ্ত সদস্য মোতায়েন থাকবে।’

বৈশাখের অনুষ্ঠানে নারীদের হেনস্তা ঠেকানো প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘সাধারণ মানুষকে হয়রানি, নারীদের উত্ত্যক্তের বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে র‌্যাব। কারণ, প্রতিবারই জনসমাগমস্থলে নারীদের হেনস্তার ঘটনা ঘটে। এ জন্য ইভটিজিং রোধে র‌্যাবের মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।’

র‍্যাবের মহাপরিচালক আরও বলেন, ‘বৈশাখের অনুষ্ঠান ঘিরে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই। তারপরও জঙ্গিদের যে কোনো তৎপরতা নস্যাৎ করে দিতে র‍্যাব প্রস্তুত রয়েছে।’ সূত্র: ইত্তেফাক

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

করোনায় (১৬ এপ্রিল) মৃত্যু ১০১ এবং শনাক্ত ৪৪১৭


স্বাস্থ্য ডেস্ক:
শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১, ০৫:০৬
করোনাভাইরাসের সর্বশেষ তথ্য

করোনাভাইরাস

গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১০১ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১০ হাজার ১৮২ জন। 
 
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৪৪১৭ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৭ লাখ ১১ হাজার ৭৭৯ জন। 
 
আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
 
 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - জাতীয়