a নবম শ্রেণির রেজিষ্ট্রেশন চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
ঢাকা সোমবার, ৬ বৈশাখ ১৪৩৩, ২০ এপ্রিল, ২০২৬
https://www.msprotidin.com website logo

নবম শ্রেণির রেজিষ্ট্রেশন চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত


এম.এস প্রতিদিন ডেস্ক
বৃহস্পতিবার, ১৯ আগষ্ট, ২০২১, ০৪:৫৯
নবম শ্রেণির রেজিষ্ট্রেশন চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

ফাইল ছবি

গত সোমবার ১৬ আগস্ট নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন শুরু হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে রেজিষ্ট্রেশন করতে পারবেন। সোমবার (১৬ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকা থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন ফি ১৭১ টাকা নির্ধারণ করা হয়েছে। ৩০ সেপ্টেম্বরের পরে যদি কেউ রেজিষ্ট্রেশন করতে চায় সেক্ষেত্রে তাকে বিলম্ব ফি ১৪০ টাকা অতিরিক্ত দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইএন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগিন করতে হবে। এরপর রেজিষ্ট্রেশন ফরম পূরণ করতে হবে। সোনালী সেবার মাধ্যমে রেজিষ্ট্রেশন ফি পরিশোধ করতে হবে ।

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com

এসএসসির দুই পরীক্ষায় একই প্যারাগ্রাফ, সব মহলে অসন্তোষ


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
সোমবার, ০৮ মে, ২০২৩, ১১:৩৩
এসএসসির দুই পরীক্ষায় একই প্যারাগ্রাফ, সব মহলে অসন্তোষ

ছবি সংগৃহীত


গত ৩০ এপ্রিল হতে সারাদেশে একযোগে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। রুটিন অনুযায়ী এখন পর্যন্ত চারটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

তবে এরই মধ্যে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের প্রশ্ন নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। কেননা এই দুই পরীক্ষার প্রশ্নে একই প্যারাগ্রাফ দেওয়া হয়েছে।

প্রশ্নপত্রে দেখা যায়, ইংরেজি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র পরীক্ষায় ‘আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ (Our National Flag)’ নিয়ে প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে । আর তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে অভিভাবক ও শিক্ষার্থীরা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কও উঠেছে।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, একই প্রশ্নে দুই পরীক্ষা নেওয়ার বিষয়ে কিছু বলতে পারব না। মূলত এ প্রশ্নটি আমাদের হয়নি। এটা কোন বোর্ড করেছে জানতে হবে।

তিনি বলেন, সাধারণত একই প্রশ্নে দুই বিষয়ে পরীক্ষা নেওয়া হয় না। যারা প্রশ্ন করেন তারা এক সঙ্গে দুই ধরনের প্রশ্ন করেন। কিন্তু কেন-কিভাবে এমন প্রশ্ন হল সেটি জেনে পরে জানানো যাবে।

এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান তানবিরুল আলম বলেন, একই প্রশ্ন দুই পরীক্ষা নেওয়ার নিঃসন্দেহে মারাত্মক ভুল। একটি প্রশ্ন অন্তত পাঁচটি ধাপে চেকিংয়ের পর প্রিন্টে যায়। এত বড় ভুল মেনে নেওয়ার নয়।

তিনি বলেন, এভাবে পরীক্ষা নিলে পরীক্ষার মান কমবে। ছেলেমেয়েরা হতাশ হবে। এসব বিষয় নিয়ে সচেতন থাকতে হবে।

উল্লেখ্য, এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়েছে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন শিক্ষার্থী। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

করোনায় (২ এপ্রিল) মৃত্যু ৫০, শনাক্ত ৬৮৩০, সুস্থ ২৪৭৩


স্বাস্থ্য ডেস্ক:
শুক্রবার, ০২ এপ্রিল, ২০২১, ০৪:৪৮
করোনাভাইরাসের সর্বশেষ তথ্য

ফাইল ফটো: করোনাভাইরাস

গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৫০ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৯ হাজার ১৫৫ জন। 

এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৬৮৩০ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৬ লাখ ২৪ হাজার ৫৯৪ জন।
 
আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
 
স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২৪৭৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৫ লাখ ৪৭ হাজার ৪১১ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - শিক্ষা