a দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনে বর্ণচোরারা ধরা পড়েছে
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনে বর্ণচোরারা ধরা পড়েছে



মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১, ০৬:৪৪
দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনে বর্ণচোরারা ধরা পড়েছে

দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনে বর্ণচোরারা ধরা পড়েছে

তারা যে এতদিন গণতন্ত্রের কথা বলতেন, নির্বাচনের কথা বলতেন; পুরোটাই ছিল অভিনয়। যেহেতু তারা সবসময় ছলনার রাজনীতি করেছেন, মানুষকে বোকা বানানোর চেষ্টা করেছেন, এখন তারা নিজেরাই বোকা হয়ে গেছেন…

খালিদ মাহমুদ চৌধুরী। ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে উঠে আসেন জাতীয় রাজনীতিতে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে তিনবার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন।

সম্প্রতি ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে দেশের নৌপথের উন্নয়ন ও ব্যবস্থাপনা, নদী দখলমুক্তকরণসহ নৌপথ ঘিরে আগামীর পরিকল্পনা এবং সার্বিক রাজনৈতিক পরিস্থিতিসহ নানা বিষয়ে কথা বলেন। সাক্ষাৎকারটি নিয়েছেন ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক আমানউল্লাহ আমান। 

শেষ পর্বে থাকছে ‘বর্তমান সরকারের অধীন আর কোনো নির্বাচনে বিএনপির অংশ না নেওয়ার সিদ্ধান্ত’ এবং ‘স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের মধ্যে অনৈক্যের সুর’ নিয়ে খালিদ মাহমুদ চৌধুরীর নিজস্ব মতামত।

আমরা একটা আদর্শ ও নীতিনির্ভর রাজনৈতিক দল। আমরা যার নেতৃত্বে রাজনীতি করছি তিনি হলেন দেশরত্ন শেখ হাসিনা। এই জায়গায় আমরা ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ

খালিদ মাহমুদ চৌধুরী, প্রতিমন্ত্রী, নৌ-পরিবহন মন্ত্রণালয়

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ১০ জুলাই


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২, ০৮:১৯
বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ১০ জুলাই

ফাইল ছবি

দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১০ জুলাই রবিবার (১০ জিলহজ) বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সন্ধ্যায় ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগে ফোন করে ফাউন্ডেশনের শেরপুর, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলার উপ-পরিচালকরা চাঁদ দেখার সংবাদ জানান।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

করোনায় (৯জুন) মৃত্যু ৩৬, শনাক্ত ২৫৩৭ এবং সুস্থ ২২৬৭


স্বাস্থ্য ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
বুধবার, ০৯ জুন, ২০২১, ০৫:৫৭
করোনাভাইরাসের সর্বশেষ তথ্য

করোনাভাইরাস

         
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৩৬ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৯৪৯ জন।
 
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ২৫৩৭ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৮ লাখ ১৭ হাজার ৮১৯ জন।
 
আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২২৬৭ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৫৭ হাজার ৫৬৯ জন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - জাতীয়