a ফাঁসির আসামি নূর হোসেন কারাগারে ফোন চালাতেন
ঢাকা সোমবার, ২৬ মাঘ ১৪৩২, ০৯ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

ফাঁসির আসামি নূর হোসেন কারাগারে ফোন চালাতেন


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
শনিবার, ০৮ জানুয়ারী, ২০২২, ১১:৩০
ফাঁসির আসামি নূর হোসেন কারাগারে ফোন চালাতেন

ফাইল ছবি: ফাঁসির আসামি নূর হোসেন

গত ৫ জানুয়ারি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর কনডেম সেল থেকে নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার ফাঁসির আসামির নূর হোসেনের ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর কনডেম সেলে বসেই সে মোবাইল চালাতো।

শুক্রবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন কনডেম সেলে নূর হোসেনসহ তিনজন বন্দি রয়েছেন। নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার ফাঁসির আসামির সাবেক কাউন্সিলর নূর হোসেন। আমরা জানতে পারি, নূর হোসেন কনডেম সেলে বসে গোপনে ফোন ব্যবহার করছেন। পরে তার কনডেম সেলে গত ৫ জানুয়ারি অভিযান চালানো হয়। সে সময় ওই কনডেম সেল থেকে একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। ৭ খুন মামলায় নূর হোসেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।  
জেল সুপার আরও বলেন, কারাগারে মোবাইল ব্যবহারের অপরাধে তার নামে কারাবিধি আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কীভাবে কারাগারের ভেতর মোবাইল আনা হয়েছে তা তদন্ত করা হচ্ছে।  

উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নাসিকের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাত জনকে অপহরণের তিনদিন পর তাদের মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় প্যানেল মেয়র নজরুল ইসলাম ও তার চার সহকর্মী হত্যার ঘটনায় তার স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে ফতুল্লা থানায় একটি মামলা করেন এবং সিনিয়র আইনজীবী চন্দন সরকার ও তার গাড়ির চালক ইব্রাহিম হত্যার ঘটনায় জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে একই থানায় আরো একটি মামলা দায়ের করেন। সূত্র: বিডি নিউজ

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

আবাসিক গ্যাসের দাম আবারো বাড়লো


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
রবিবার, ০৫ জুন, ২০২২, ১১:২১
আবাসিক গ্যাসের দাম আবারো বাড়লো

ফাইল ছবি

আবাসিকে গ্যাসের এক চুলার বর্তমান দাম ৯৫০ টাকা থেকে বাড়িয়ে ৯৯০ টাকা এবং দুই চুলা ৯৭৫ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৮০ টাকা ধার্য করা হয়েছে। রবিবার (৫ জুন) এক ভার্চুয়াল সম্মেলনের মাধ্যমে নতুন দর ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু ফারুক। অন্যদের মধ্য অংশ নেন কমিশনের সদস্য মকবুল ই ইলাহী চৌধুরী, বজলুর রহমান ও কামরুজ্জামান।

আবু ফারুক বলেন, ‘আবাসিকে এক চুলার বর্তমান দাম ৯৫০ টাকা থেকে বাড়িয়ে ৯৯০ টাকা এবং দুই চুলা ৯৭৫ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৮০ টাকা করা হয়েছে। প্রি-পেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের ক্ষেত্রে ১২ দশমিক ৬০ টাকা থেকে বাড়িয়ে ১৮ টাকা, সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দর ঘনমিটারপ্রতি ৪ দশমিক ৪৫ টাকা থেকে বাড়িয়ে ১৬ টাকা করা হয়েছে।’

তিনি জানান, সার উৎপাদনে সবচেয়ে বেশি ২৫৯ শতাংশ, বৃহৎ শিল্পে ১১ দশমিক ৯৬ শতাংশ, বিদ্যুতে ১২ শতাংশ, ক্যাপটিভে ১৫ দশমিক ৫ শতাংশ দাম বাড়ানো হয়েছে। গড়ে ২২ দশমিক ৭৮ শতাংশ দাম বাড়ল গ্যাসের দাম।

এর আগে ২০১৯ সালে গ্যাসের দাম বাড়ানো হয়েছিল। তখন পাইকারি দাম ঘনমিটারপ্রতি ১২ দশমিক ৬০ টাকা করা হয়। ভর্তুকি দিয়ে ৯ দশমিক ৭০ টাকায় বিক্রির নির্দেশ দেয় বিইআরসি। নতুন ঘোষণায় গড় মূল্য ১৬ দশমিক ৩০ টাকা করা হয়েছে। সূত্র: ইত্তেফাক

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

গুগল মিটের বৈঠকের ভিডিও ইউটিউবে সরাসরি দেখানো যাবে


তথ্য ও প্রযুক্তি ডেস্ক: মুক্তসংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ০৭:২৭
গুগল মিটের বৈঠকের ভিডিও ইউটিউবে সরাসরি দেখানো যাবে

ফাইল ছবি

গুগলের ভিডিও কনফারেন্সিং সেবা ‘গুগল মিট’ ব্যবহারকারীদের জন্য সুখবর! এখন থেকে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান চাইলেই গুগল মিটে করা অনলাইন বৈঠকের ভিডিও সরাসরি নির্দিষ্ট ইউটিউব চ্যানেলে দেখাতে পারবে। ফলে প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য কর্মী বা আগ্রহী ব্যক্তিরা সরাসরি জানার সুযোগ পাবেন। নতুন এ সুযোগ দিতে গুগল মিট অ্যাপে ‘লাইভ স্ট্রিম’ সুবিধাও চালু করেছে গুগল।

অনলাইন বৈঠকের ভিডিও সরাসরি দেখাতে হলে গ্রুপের প্রশাসকদের অবশ্যই ইউটিউব চ্যানেল নির্বাচন করে গুগল মিটের অনুমোদন নিতে হবে। অনুমোদনের পর অ্যাকটিভিটিস প্যানেল থেকে ‘লাইভ স্ট্রিমিং’ সুবিধা চালু করলেই ইউটিউব চ্যানেলটিতে সরাসরি ভিডিও দেখা যাবে।

প্রাথমিকভাবে গুগল ওয়ার্কস স্পেস ব্যবহারকারীরা গুগল মিট অ্যাপের ‘লাইভ স্ট্রিম’ সুবিধা কাজে লাগিয়ে অনলাইন বৈঠকের ভিডিও ইউটিউবে সরাসরি সম্প্রচার করতে পারবেন। ইতিমধ্যে নির্দিষ্ট দেশের গুগল ওয়ার্কস স্পেস ব্যবহারকারীদের জন্য এটি চালু করা হয়েছে। সূত্র: দ্য চার্জ/প্রথম আলো

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - জাতীয়