a সরকার ব্রাজিল থেকে ৫৩ টাকা কেজি দরে চিনি ক্রয় করছে
ঢাকা বুধবার, ৬ ফাল্গুন ১৪৩২, ১৮ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

সরকার ব্রাজিল থেকে ৫৩ টাকা কেজি দরে চিনি ক্রয় করছে


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২, ১২:০৭
সরকার ব্রাজিল থেকে ৫৩ টাকা কেজি দরে চিনি ক্রয় করছে

ছবি: সংগৃহীত

ব্রাজিল থেকে প্রতি কেজি চিনি ৫৩ টাকায় কিনতে যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ব্রাজিল থেকে ১২ হাজার ৫০০ টন পরিশোধিত চিনি ক্রয়ে অনুমোদন দিয়েছে সরকার।

বৃহস্পতিবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের বলেন, প্রতি টন চিনির দাম ধরা হয়েছে ৫২৪ দশমিক ২১ ডলার। এ কেনাকাটায় বাংলাদেশি টাকায় মোট খরচ হবে ৬৫ কোটি ৯৮ লাখ ৪৯ হাজার ৩৩৭ টাকা। তথ্য মতে, প্রতি কেজি চিনির দাম ৫২ টাকা ৭৯ পয়সা পড়ছে।

টিসিবির ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্নআয়ের মানুষের মধ্যে সুলভ মূল্যে পণ্য বিপণনের জন্য এই চিনি কিনছে বাণিজ্য মন্ত্রণালয়।

বাংলাদেশ বেসরকারি রিফাইনারিগুলোতে উৎপাদিত চিনির খুচরা মূল্য ৯০ টাকা থেকে ৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে গত এক মাস ধরে বাজারে চিনির সংকটের কথা বলে এই দাম ১০০ টাকা ছাড়িয়ে ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সূত্র: যুগান্তর

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদঃ সংগ্রাম, সাফল্য ও গৌরবের মহানায়ক


ফেসবুক ডেস্ক:
রবিবার, ২৫ এপ্রিল, ২০২১, ০৭:৫০
মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদঃ সংগ্রাম, সাফল্য ও গৌরবের মহানায়ক

দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে তৃতীয়-বর্ষ পূর্ণ হ’ল! তিন বছর আগে দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে শপথ পাঠ করেন মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মাননীয় স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাঁকে ২০১৮সালের ২৪ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবন দরবার হলে এ শপথ পাঠ করান। রাষ্ট্রপতি হিসেবে সাফল্য ও সম্মানের তিন বছর।তবে প্রথম মেয়াদ সহ আট বছর হ’ল। এদেশে রাষ্ট্রপতি হিসেবে আর কেউ এই হিরন্ময় গৌরব অর্জন করতে পারেননি। বিশ্বেও এমন সৌভাগ্যসুন্দর রাষ্ট্রপতি বিরল। এ আমাদের গর্বিত অহংকার।

মো.আবদুল হামিদ। কিংবদন্তীতুল্য রাজনীতিক। জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ-সন্তান।গণমানুষের অকৃত্রিম বন্ধু। সতত সংগ্রাম ও সাধনায় অর্জন করেছেন বর্ণাঢ্য খ্যাতিদীর্ঘ জীবন। জন্মেছেন কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলায় কামালপুর গ্রামের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে। তাঁর পিতার নাম হাজী তায়েব উদ্দিন আর মায়ের নাম তমিজা খাতুন। তাঁরা পাঁচ ভাই ও এক বোন।বোন ও ভাইয়েরা সবাই সমাজ-সম্মানিত ব্যক্তিত্ব। মা-বাবা ও দুই ভাই পরলোকগত। 

ব্যক্তিগত জীবনে তিনি তিন ছেলে ও এক মেয়ের জনক। তাঁর স্ত্রী শিক্ষানুরাগী ও সমাজ সংস্কারক। সন্তানেরা সবাই বিবাহিত ও স্ব-স্ব ক্ষেত্রে লদ্ধপ্রতিষ্ঠ সম্মানিত ব্যক্তিত্ব।বর্ণাঢ্য শিক্ষাজীবন শেষে তিনি আইন পেশায় আত্মনিয়োগ করেন। শিক্ষাজীবনেই তিনি রাজনীতিতে নিজেকে ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলেন। 

আইয়ুব বিরোধী আন্দোলনের ফলশ্রুতিতে তাঁকে কারাবরণ করতে হয়। জেলা ছাত্রলীগ প্রতিষ্ঠাতা সভাপতি, বৃহত্তর ময়মনসিংহ ছাত্রলীগ নীতিনির্ধারক নেতা, গুরুদয়াল কলেজ ছাত্রসংসদ জিএস ও ভিপি, জেলা আইনজীবী সমিতি সভাপতি, জেলা আওয়ামী লীগ সভাপতি ও নীতিনির্ধারক, এমএনএ, এমপি, বিরোধীদলীয় উপনেতা, ডেপুটি স্পিকার, স্পিকার, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে সুনাম খ্যাতি ও যশস্বী হয়ে আজ তিনি গণপ্রজাতন্ত্রী  বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি হিসেবে সামগ্রিক গ্রহণযোগ্যতায় দায়িত্বপালন করছেন।
 
বাংলাদেশে তিনি তৃণমূল রাজনীতির প্রধান পুরুধা মহান ব্যক্তিত্ব।কিশোরগঞ্জ জেলায় আওয়ামী লীগ ও আওয়ামী মতাদর্শী বিভিন্ন সংগঠনের যে সকল নেতৃবৃন্দ সুনামের সাথে দায়িত্বপালন করছেন,সবাই তাঁর অনুসারী ও তিনি সকলের রাজনীতিক শিক্ষাগুরু।সবাইকেই তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর মহান আদর্শের দীক্ষা দিয়েছেন। গড়ে তুলেছেন বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসেবে।তিনি এমন রাজনীতিক, যাঁকে বাংলাদেশ আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক জননেতা মরহুম সৈয়দ আশরাফুল ইসলামও 'আমার নেতা' সম্বোধন করতেন সগর্বে। এতটুকুন দ্বিধা করতেন না! সবার কাছেই তিনি আদর্শ ব্যক্তিত্ব।

ভাটিবাংলাকে তিনি সামগ্রিক সম্ভাবনায় শান্তি ও উন্নয়নের মানদণ্ডে ঈর্ষনীয় সফলতায় বিন্যস্ত করেছেন। আগামী দিনেও এর ধারাবাহিতা অক্ষুণ্ণ অটুট ও গতিশীল করতে তাঁর জ্যেষ্ঠ সন্তান জননেতা রেজওয়ান আহাম্মদ এমপি'কে তাঁর স্থলাভিষিক্ত করেছেন। তাঁর সুযোগ্য উত্তরসূরি হিসেবে কিশোরগঞ্জের মানুষ তাঁর সন্তানকে অকাতরে আপন ক'রে নিয়েছে।বাবার যথার্থ উত্তরসূরি হিসেবে সবার কাছে তাঁর সন্তান নিজেকে একাত্ম ক'রে নিয়েছেন। জেলা আওয়ামী লীগের কাণ্ডারি হিসেবে সবাই আজ তাঁর জ্যেষ্ঠ সন্তানকে অলিখিতভাবে গ্রহণ ক'রে নিয়েছেন। সেই একই সুর একই স্বর, একই কণ্ঠ একই একাত্মতা গণমানুষের প্রতি! এ যেন এক অন্য হামিদ! 

কিশোরগঞ্জের কৃতিসন্তান বিদগ্ধ রাজনীতিক মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমান মৃত্যুবরণ করলে নতুন রাষ্ট্রপতি হিসেবে স্থলাভিষিক্ত হতে অনেকেই আগ্রহ প্রকাশ করলে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সামগ্রিক গ্রহণযোগ্যতা নীরিখে অ্যাভোকেট আবদুল হামিদকেই নির্বাচন করেন গণতান্ত্রিক প্রক্রিয়ায়। তখন তিনি স্পিকার হিসেবে জাতীয় সংসদকে সকল সাংসদ ও দেশবাসীর কাছে প্রানবন্ত করে তুলেছেন এক ঈর্ষণীয় এক স্বতন্ত্র মাত্রায়।

শুধু আওয়ামী লীগই নয় সব রাজনীতি দলই দ্বীধাহীনতায় তাঁকে রাষ্ট্রপতি হিসেবে গ্রহণ ক'রে। ভাটিবাংলার অভিভাবক থেকে তিনি আজ বাংলাদেশ অভিভাবক হিসেবে দেশ-আদর্শ মহান ব্যক্তিত্ব।মহিয়ান মহিরুহ!
 
‘মানুষ তার স্বপ্নের সমান বড়। 'সতত সততা সাধনা নিষ্ঠা একাগ্রতার ভেতর দিয়ে সক্ষমতা অর্জন ক'রে একজন মানুষ অনায়াসেই সূর্যদীঘল দীগন্তে পৌঁছে যেতে পারে। বড় হতে পারে স্বপ্নের সমান। মহাকালের মহানায়কদের জীবনেতিহাস তা-ই প্রমাণ করে। আমাদের মহানায়ক কিংবদন্তী রাজনীতিক মুক্তিযুদ্ধের অগ্রনায়ক আধুনিক ভাটিবাংলার স্বপ্নদ্রষ্টা বাংলাদেশ অভিভাবক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ তেমনি এক মহান প্রতীভূ। ঘুরে দাঁড়ানো এক অসাম্প্রদায়িক বাংলাদেশ।

আমরা তাঁর আলোয় আলোকিত হতে বদ্ধপরিকর। আমাদের সহজাত আকুলতা যে, সময়ের এই সাহসী সন্তান তাঁর সুস্বাস্থ্য ও খ্যাতিদীর্ঘ মর্যাদাবান উন্নত উচ্চকিত সুফলা সফল জীবনের আজীবন ধারাবাহিকতা অব্যাহত রাখুন তিনি। মানুষের প্রার্থনার আলো নিয়ে তিনি বেঁচে থাকুন মহাকালের মহানায়ক হয়ে, ঐকান্তিক কামনা।

 

লেখক: জীবন তাপস তন্ময়

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ২৪০ কিলোমিটার বেগে আঘাত হেনেছে ‘আইডার’


আন্তর্জাতিক ডেস্ক:
সোমবার, ৩০ আগষ্ট, ২০২১, ০৯:৩০
যুক্তরাষ্ট্রে ২৪০ কিলোমিটার বেগে আঘাত হেনেছে ‘আইডার’

ফাইল ছবি

মেক্সিকো উপসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আইডা‘ যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে ঘণ্টায় ১৫০ মাইল বেগে আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার উপকূলীয় অঞ্চলে আঘাত হানে ‘আইডা‘। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচএস) বলছে, ঘূর্ণিঝড়ের কারণে সেখানকার লোকজনকে ব্যাপক বিপর্যয়ের সম্মুখীন হতে হবে।

বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে। মেক্সিকো উপত্যকা দিয়ে যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসে শক্তিশালী ঘূর্ণিঝড় আইডা। ক্ষয়ক্ষতির আশঙ্কায় আগেই উপকূলীয় এলাকা থেকে লোকজনকে নিরাপদে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। এরই মধ্যে ওই অঞ্চলের হাজার হাজার বাসিন্দা নিরাপদ আশ্রয়ে সরে গেছে।

যারা এখনো সেখানে রয়ে গেছে তাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার অনুরোধ করেছেন লুইজিয়ানা মেয়র। এদিকে প্রেসিডেন্ট জো বাইডেন ঘূর্ণিঝড় আইডাকে খুবই বিপজ্জনক বলে আখ্যা দিয়েছেন। এরই মধ্যে লুইজিয়ানার প্রায় তিন লাখ মানুষ অন্ধকারে রয়েছে।

বাইডেন হুঁশিয়ার করেছেন যে, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সপ্তাহের বেশি সময় লেগে যেতে পারে। এর আগে ২০০৫ সালে এই দিনে লুইজিয়ানাসহ আশপাশের এলাকায় আঘাত করেছিল ক্যাটরিনা। যা ছিল ঐতিহাসিকভাবে বিধ্বংসী এক ঘূর্ণিঝড়।

এতে মারা গিয়েছিল ১ হাজার ৮০০ মানুষ। ক্যাটরিনা ছিল ক্যাটাগরি তিন ঘূর্ণিঝড়। কিন্তু এবার আঘাত হানতে যাওয়া ‘আইডা‘ চার ক্যাটাগরি ঘূর্ণিঝড়। আশঙ্কা করা হচ্ছে আইডায় ক্ষয়ক্ষতির পরিমাণ ওই রকমই হবে।

এদিকে পরিস্থিতি মোকাবিলার জন্য চার হাজারের বেশি ন্যাশনাল গার্ড সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া বাসিন্দাদের সহায়তার জন্য প্রস্তুত রাখা হয়েছে ১৯৫টি জলযান, ৭৩টি নৌকা ও ৩৪টি হেলিকপ্টার।

শুধু লুইজিয়ানা নয়, মিসিসিপিসহ আলাবামা-ফ্লোরিডা অঙ্গরাজ্যের সীমান্ত পর্যন্ত ঘূর্ণিঝড়ের প্রভাব দেখা যাওয়ার পূর্বাভাসে দিয়েছে আবহাওয়া অফিস। ঝড়ের পাশাপাশি এসব অঞ্চলে হতে পারে ভারী বৃষ্টিপাতও। মিসিসিপিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয় আগেই।

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - জাতীয়