a করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ইসি মাহবুব তালুকদার
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ইসি মাহবুব তালুকদার


এমএস.প্রতিদিন ডেস্ক:
রবিবার, ২০ জুন, ২০২১, ০৯:০৯
করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ইসি মাহবুব তালুকদার

ফাইল ছবি । মাহবুব তালুকদার

করোনায় আক্রান্ত হয়ে নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালকুদার হাসপাতালে ভর্তি হয়েছেন।  

রবিবার তার ব্যক্তিগত কর্মকর্তা মুহাম্মদ এনাম উদ্দীন গণমাধ্যমকে বলেন, স্যার শনিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। স্যারকে রাতে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। এখন তাকে কেবিনে আনা হয়েছে। 

তিনি আরও বলেন, শনিবার রাতে স্যারের হঠাৎ জ্বর আসে। পরে হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তার বলেছেন, স্যার বর্তমানে সুস্থ আছেন। স্যার সবার কাছে দোয়া চেয়েছেন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আজ রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না


এমএস.প্রতিদিন ডেস্ক:
রবিবার, ০৬ জুন, ২০২১, ০৯:১৩
আজ রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

সংগৃহীত ছবি

রাজধানীর কিছু এলাকায় আজ ৪ ঘণ্টা গ্যাস থাকবে না। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। 

এতে বলা হয়, ‌‘গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজের জন্য ৪ ঘণ্টা গ্যাস থাকবে না।’ 

যেসব এলাকায় গ্যাস থাকবে না: কমলাপুর রেলস্টেশন থেকে টিটিপাড়া, সায়েদাবাদ বাস টার্মিনাল, মুগদা, গোলাপবাগ, বেলতলা, মানিকনগর, অতীশ দীপঙ্কর রোড, আর কে মিশন রোড, গোপীবাগ, উত্তর যাত্রাবাড়ী ও ধলপুর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চার ঘণ্টা এসব এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। এছাড়া সরবরাহ বন্ধ থাকার কারণে সংশ্লিষ্ট এলাকার পার্শ্ববর্তী এলাকায় গ্যাসের চাপ তুলনামূলক কম থাকতে পারে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আবারও লকডাউন বাড়ার সিদ্ধান্ত আসছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী


এমএস.প্রতিদিন ডেস্ক:
শনিবার, ১৫ মে, ২০২১, ০৫:৫৩
আবারও লকডাউন বাড়ার সিদ্ধান্ত আসছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ফাইল ছবি

 

করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল রবিবার (১৬ মে) এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

আজ শনিবার (১৫ মে) ফরহাদ হোসেন গণমাধ্যমকে বলেন, এখন যেমনভাবে বিধিনিষেধ চলছে, তেমন করে আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। বিধিনিষেধে কী কী থাকবে, সেই বিষয়গুলো আলোচনার ভিত্তিতে ঠিক করে রোববার জানিয়ে দেয়া হবে বলে তিনি জানান।

এর আগে বৃহস্পতিবার (১৩ মে) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে জানিয়েছিলেন, এখন থেকে শতভাগ মাস্ক পরা বাধ্যতামূলক করতে পুলিশকে বিচারিক ক্ষমতা দেওয়া হবে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - জাতীয়