a মোমিজি ১৩ বছর বয়সে সোনা জিতে ইতিহাসের পাতায়
ঢাকা বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২, ১৮ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

মোমিজি ১৩ বছর বয়সে সোনা জিতে ইতিহাসের পাতায়


ক্রীড়া ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ২৬ জুলাই, ২০২১, ১১:০৪
মোমিজি ১৩ বছর বয়সে সোনা জিতে ইতিহাসের পাতায়

ফাইল ছবি

টোকিও অলিম্পিকে স্কেটবোর্ডিং ক্যাটাগরিতে চমক দেখিয়েছেন জাপান ও ব্রাজিলের দুই ক্রীড়াবিদ। দুজনেই মাত্র ১৩ বছর বয়সে পদক জিতে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন। এর মধ্যে স্বাগতিকদের মোমিজি নিশিয়া জিতেছেন সোনার পদক। ব্রাজিলের রাইসা লিলে রুপা জিতে এই ডিসিপ্লিনটার আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছেন।

১৩ বছর বয়সে সোনা জিতে মোমিজি জাপানের সবচেয়ে কম বয়সী হিসেবে অলিম্পিকে কীর্তি গড়লেন। এছাড়া অলিম্পিক ইতিহাসেও সবচেয়ে কম বয়সী সোনাজয়ীর তালিকায় এই কিশোরির নাম উঠে গেছে। মেয়েদের বিভাগের মতো ছেলেদের পদকও জাপানের করায়ত্তে। হোরিগোমে ইউতো জিতেছেন সোনার পদক।

স্কেটবোর্ডিং কিন্তু খুব অপরিচিত কিছু নয়। চাকা লাগানো একটি কাঠের তক্তার ওপর দাঁড়িয়ে অনেক তরুণ–তরুণীকেই ঘুরে বেড়াতে দেখা যায়। এটাও গতির রোমাঞ্চ উপভোগের একটা বিষয় হয়েছিল এত দিন। অলিম্পিকের ইভেন্ট হওয়াতে স্কেটবোর্ডিং নিশ্চিত করেই আরও জনপ্রিয় হয়ে উঠবে। 

স্পোর্টস ক্লাইম্বিং সাধারণত দেখা যেত টেলিভিশনের পর্দায়, দেয়াল বেয়ে ওপরে উঠে যাওয়ার পারদর্শিতা দেখানোর খেলা এটি। এত দিন তরুণ–তরুণীদের রোমাঞ্চ উপভোগের মাধ্যম ছিল এ খেলা। অলিম্পিকে অন্তর্ভুক্ত হওয়ায় এই স্পোর্টস ক্লাইম্বিংয়ে আগ্রহী হয়ে উঠতে পারেন অনেকেই।

আরিয়াক পার্কে সোমবার স্কেটবোর্ডিংয়ের মেয়েদের স্ট্রিট ফাইনালে ১৫.২৬ পয়েন্ট নিয়ে প্রথম হয়েছেন মোমিজি। ১৪.৬৪ পয়েন্ট নিয়ে রুপা জিতেছেন রাইসা লিলে। ব্রোঞ্জ পাওয়া স্বাগতিকদের ফুনা নাকাইয়ামার বয়সও বেশি নয়, ১৬ বছর।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

জাতীয় বিতর্ক উৎসবে রানার্সআপ জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি


মুন্না শেখ, জবি প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
শুক্রবার, ৩০ আগষ্ট, ২০২৫, ০২:৪১
জাতীয় বিতর্ক উৎসবে রানার্সআপ জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন

 সরকারি তিতুমীর কলেজ কর্তৃক আয়োজিত "শহীদ তিতুমীর স্মৃতি স্মারক জিটিসি ডিসি ১ম জাতীয় বিতর্ক উৎসব ২০২৫" এ রানার্সআপ হয়েছে জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি।   আজ ৩০ আগস্ট ( শনিবার) জাতীয় বিতর্ক উৎসব ফাইনালে অংশগ্রহণ করে জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন। 

সেমিফাইনালে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিকে হারিয়ে ফাইনালে পৌঁছে  জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩৪টি দল।  জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির হয়ে বিতর্ক করেন মাঈন আল মুবাশ্বির (আইন বিভাগ, ১৪ ব্যাচ), মুনিব মুসান্না ( গনিত বিভাগ, ১৬ ব্যাচ), আহনাফ তাহমিদ সাফি (রাষ্ট্রবিজ্ঞান, ১৭ ব্যাচ) এবং মাঈন আল মুবাশ্বির ডিবেটর অব দ্যা ফাইনাল হওয়ার গৌরব অর্জন করেন।  জেএনইউডিএস এর সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন,"দলের জন্য শুভকামনা এবং  জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি সবমসময়ই জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে খুব গর্বের সাথে রিপ্রেজেন্ট করে আসছে।

বিশ্ববিদ্যালয়ে বিতার্কিকদের জন্য চলমান কার্যনির্বাহী কমিটি সর্বোচ্চ সুযোগ তৈরি এবং পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থার কাজগুলো করে যাচ্ছে। এই সাফল্যগুলো সেই ধারাবাহিক পরিশ্রমের ফলাফল এবং জুনিয়রদের জন্য অঅনুপ্রেরণা।  দলকে অভিনন্দন। দলের অন্যতম সদস্য ও ডিবেটিং সোসাইটির সাব-এক্সিকিউটিভ আহনাফ তাহমিদ শাফি বলেন, চ্যাম্পিয়ন হতে পারলে অবশ্যই আরও ভালো লাগতো তবে সাফল্যে আমি আনন্দিত। জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির দলে ডিবেট করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করাটা অত্যন্ত গর্বের ও সৌভাগ্যের বিষয়।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

পদ্মা সেতুর উদ্বোধনে নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
শুক্রবার, ২৪ জুন, ২০২২, ০৬:৫২
পদ্মা সেতুর উদ্বোধনে নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে নিরাপত্তার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‌‘মানুষের মধ্যে পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে যে পরিমাণ উৎসাহ-উদ্দীপনা দেখছি, তাতে বৃষ্টি না হলে মানুষ ১০ লাখ ছাড়াবে।’

আজ শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে মাদারীপুরের কাঁঠালবাড়ী ইউনিয়নের বাংলাবাজার এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। সেখানে  আগামীকাল শনিবার বিশাল জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন করবেন। এরপর তিনি মাদারীপুরে জনসভায় বক্তব্য দেবেন। এখানে নিরাপত্তার শঙ্কা নেই।

আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের কর্তব্য পালন করে যাচ্ছেন। আমাদের দলীয় ভলান্টিয়ার টিমও কাজ করছে। প্রয়োজনে আমরা বিজিবি নিয়ে আসব। তাই মানুষের শঙ্কার কোনো কারণ নেই।’  সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়