সোমবার ০৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

প্রধানমন্ত্রী রামিসার বাসায় যাচ্ছেন

আরাফাত, মুক্তসংবাদ প্রতিদিন ২১ মে ২০২৬ ০৯:২০ পি.এম

প্রধানমন্ত্রী রামিসার বাসায় যাচ্ছেন ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক: রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর হত্যার শিকার ৭ বছর বয়সি স্কুলছাত্রী রামিসা আক্তারের বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে পল্লবীতে রামিসার পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠক শেষ করে রামিসার বাসায় যাবেন প্রধানমন্ত্রী।

এদিকে রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন বলে বৃহস্পতিবার জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

গত মঙ্গলবার (১৯ মে) ফ্ল্যাটে ডেকে নিয়ে রামিসাকে ধর্ষণের পর হত্যা করে সোহেল রানা নামের এক যুবক। এ ঘটনায় রামিসার বাবা আবদুল হান্নান মোল্লা বাদি হয়ে মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে একই ভবনের ভাড়াটিয়া সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার কৌশলে তার মেয়েকে নিজেদের কক্ষে নিয়ে যায়। পরে সকাল সাড়ে ১০টার দিকে মেয়েকে স্কুলে পাঠানোর জন্য খোঁজাখুঁজির একপর্যায়ে অভিযুক্তদের কক্ষের সামনে মেয়ের উপস্থিতি টের পেয়ে ডাকাডাকি করা হয়। কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে শয়নকক্ষের মেঝেতে তার মেয়ের মস্তকবিহীন লাশ ও বিচ্ছিন্ন মাথা পাওয়া যায়।

এজাহারে বলা হয়, শিশুটিকে কক্ষে নেওয়ার সময় সোহেলের সঙ্গে অজ্ঞাতপরিচয় আরও এক ব্যক্তি ছিল। ওই ঘটনার পরই ঘাতক সোহেল রানাকে গ্রেফতার করা হয়। পরে তিনি আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ তার জবানবন্দি রেকর্ড করেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

রাজস্ব আহরন টার্গেট সরকারের বড় চ্যালেঞ্চ, ভঙ্গুর অর্থনীতি ও বর্ধিত মুদ্রা স্ফিতি সবচেয়ে বড় অন্তরায়- রেফাউল করিম চেীধুরী এফসিএ

news image

দীর্ঘদিন ধরে অন্যের জমি নিজের নামে বিক্রি করা প্রতারক চক্র হাতেনাতে আটক

news image

বাংলাদেশের পররাষ্ট্রনীতি: সার্বভৌম সিদ্ধান্তের প্রতি সম্মানই হোক নতুন বাস্তবতা

news image

আজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভা

news image

নদী বাঁচলে বাঁচবে এ দেশের কৃষি, সংস্কৃতি ও অর্থনীতি- শহীদউদ্দীন চৌধুরী এ্যানি

news image

প্রধানমন্ত্রী রামিসার বাসায় যাচ্ছেন

news image

১ জুলাই থেকেই পে-স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী

news image

আজ ট্রেনে আগাম ঈদের টিকিট বিক্রি শুরু

news image

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ চাঁদপুরে যাচ্ছেন

news image

অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: বাসস

news image

শিক্ষা খাতে শুধু ‘হাই জাম্প’ নয়, ‘মোর মোর জাম্প’ দিতে হবে: শিক্ষামন্ত্রী