a
ফাইল ছবি
ঢাকাসহ দেশের ১৯ অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে— রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি. বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে বুধবার রাতে আবহাওয়া সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে। সূত্র: যুগান্তর
ছবি: মুক্তসংবাদ প্রতিদিন
সাইফুল আলম, ঢাকা: মাননীয় কৃষি উপদেষ্টা মহোদয় এর দৃষ্টি আকর্ষণে ১০ দফা দাবিসূমহ নিয়ে লং মার্চ পরবর্তী সংবাদ সম্মেলন করে কৃষক ঐক্য পরিষদ বাংলাদেশ।
আজ ২৭/০৪/২০১৫ ইং বিকাল তিনটায় জাতীয় প্রেসক্লাব ঢাকার তৃতীয় তলায় মাওলানা মোহাম্মদ আকরাম খা হলে সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, জুলাই-আগস্ট ২০২৪ এর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। ছাত্র জনতার আন্দোলনের ফসল বিগত পতিত সরকারের অবসান পরবর্তী আপনার ও আপনাদের মত ব্যক্তিত্বকে রাষ্ট্রের অভিভাবক হিসেবে পেয়ে আমরা বাংলাদেশের আপমর কৃষক সমাজ আনন্দিত ও গর্বিত। আপনাদের শক্তিশালী ও দৃঢ় নেতৃত্বে দেশের কৃষি খাতকে আগামী দিনের কৃষি অর্থনীতিতে শক্তিশালী বুনিয়াদ তৈরি করবে বলে আমরা কৃষক সমাজ বিশ্বাস করি। কিন্তু আপনাকে সম্মানের সহিত জানাতে চাই যে, আমাদের কৃষির উপর বাংলাদেশের মোট জনসংখ্যার দুই তৃতীয়াংশ নির্ভরশীল কিন্তু কৃষকরা এখনও অবহেলিত ও ন্যায্য অধিকার বঞ্চিত।
কৃষিই আমাদের একমাত্র অবলম্বন। কিন্তু অতীব দুঃখের বিষয় এই যে আমরা সবসময়ই আমাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্যে পাই না। আমরা লক্ষ্য করেছি যে কৃষি পণ্য বিপণনে অরাজক পরিস্থিতি বিরাজ করছে এবং স্থানীয় পর্যায়ে ফড়িয়া, পরিবহন সংশ্লিষ্ট লোকজনের অসহযোগিতা এবং মজুদকারী চক্রের তৎপরতায় আমরা আমাদের বিনিয়োগকৃত পুঁজি হারিয়ে ফেলছি।
সংগঠনের নেতৃবৃন্দরা যৌক্তিক কতগুলো দাবিগুলো তুলে ধরেন। দাবীগুলো হল-
১) আলু, পেয়াঁজ কমিশন গঠন, উপজেলা ভিত্তিক কাচাঁমাল সংরক্ষনাগার ও রপ্তানী কেন্দ্র স্থাপন করা।
২) ঢাকাসহ সারাদেশে কৃষকের বাজার স্থাপন করা।
৩) কৃষি প্রনোদনা ও কৃষিঋণ বিতরণ সহজ করা ও সরকারিভাবে ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা বৃদ্ধি করা।
৪) সিন্ডিকেট মুক্ত করে উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা।
৫) কৃষিপণ্য পরিবহনে চাঁদাবাজি, টোলপ্রথা বাতিল করা ও কৃষিপণ্য পরিবহনে রেল বগি বরাদ্দ করা।
৬) কৃষকদের জন্য খাস ও পতিত জমি বরাদ্দ করা সহ কৃষকদের জন্য বিশেষ ভাতা চালু করা ।
৭) সরকারীভাবে কৃষিবীমা চালু করা ও ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা।
৮) সরকারী হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে, বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকে ৫০ ভাগ ছাড়ে চিকিৎসা সেবা প্রদান নিশ্চিত করা।
৯) জাতীয় সংসদ,অন্যান্য জাতীয় কমিটি, জেলা ও উপজেলা পর্যায়ে মাসিক সভায় অনুপাতিকহারে কৃষক প্রতিনিধি অন্তর্ভুক্ত করা।
১০) বীজ ও সার সিন্ডিকেট মুক্ত করে ডিলারদের ছয় মাসের প্রশিক্ষণ বাধ্যতামূলক করা, প্রযুক্তি ও অ্যাপস আধুনিকায়ন ও বাস্তবমুখী করা।
এমতাবস্থায় সার্বিক বিষয় বিবেচনা করে উপরোক্ত বিষয়ে আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি। অতএব মহোদয় সমীপে আকুল আবেদন এই যে, দেশের কৃষকদের অভিভাবক হিসেবে অধিকার বঞ্চিত কৃষক ও কৃষিজীবী বিপুল জনগোষ্ঠীর স্বার্থে কৃষি পণ্যের ন্যায্য মূল্যে ও উপরোক্ত দাবীগুলো বাস্তবায়নের জন্য আপনার মূল্যবান কার্যক্রম কামনা করছি।
সর্বশেষ তারা আশা পোষণ করে বলেন, আমরা আশা করি আপনার সদয় সহযোগিতায় দেশের কৃষি ও কৃষকের উন্নতির এক মাইল ফলক স্থাপিত হবে ইনশা আল্লাহ্।
ফাইল ছবি
রাজধানীর শাহজাহানপুরের রাজপথে গুলিতে নিহত মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও অপরজন রিকশা আরোহী প্রিতি (২৪) নামে এক কলেজ ছাত্রী।
বৃহস্পতিবার রাতে মতিঝিল বিভাগের সবুজবাগ জোনের সহকারী কমিশনার (এসি) মনতোষ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ডলি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত সংরক্ষিত নারী কাউন্সিলর। নিহত জাহিদুল সংরক্ষিত মহিলা কাউন্সিলর ডলির স্বামী। এছাড়া তিনি মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তবে ঘটনাস্থলে সিআইডির ক্রাইমসিন ইউনিটসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কাজ করছেন। এছাড়া আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে ইসলামী ব্যাংক হাসপাতালের সামনের সড়কে দুর্বৃত্তরা টিপুকে লক্ষ্য করে এ গুলি চালায় বলে জানান স্থানীয়রা।
নিহতদের মধ্যে জাহিদুল ইসলাম টিপু (৫৪) মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি নিজ গাড়িতে বসা ছিলেন। অপরজন রিকশা আরোহী প্রিতি (২৪)। তিনি ঢাকার একটি কলেজের ছাত্রী বলে জানা গেছে।
অপর আরেকজন গুলিবিদ্ধ ব্যক্তির নাম মুন্না (২৬)। তিনি জাহিদুল ইসলামের গাড়িচালক। তাকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র: বিডি প্রতিদিন