a
ফাইল ছবি
গণফোরাম কামরাঙ্গীরচর থানার প্রতিষ্ঠাতা নেতা শহীদুল ইসলাম-এর উদ্যোগে রিকশা-ভ্যান শ্রমিকদের করোনা মহামারী সম্পর্কে সচেতনমূলক আলোচনা ও সামাজিক দূরত্ব মেনে চলার উপর সেমিনারের আয়োজন করেন।
উপস্থিত লোকদের সামাজিক দুরত্ব নিশ্চিত করে তাদের সবার সাথে খোলামেলা সচেতনমূলকভাবে করোনাভাইরাসের ভয়াবহতা ও এর প্রতিকার সম্পর্কে কথা বলেন এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার জন্য সবাইকে অনুরোধ করেন। শেষে উপস্থিত প্রত্যেক ব্যক্তির মাঝে মাক্স, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
জনাব শহিদুল ইসলাম কামরাঙ্গীরচরের গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে সক্ষম ব্যক্তিদের অনুরোধ করেন। তিনি বলেন আমাদের বর্তমানে রাজনীতি হবে মানব সেবায় সবাইকে নিয়োজিত রাখা। বিশেষ করে করোনাভাইরাসের ভয়াবহতা রুখতে সবাইকে একসঙ্গে কাজ করে যেতে হবে।
উক্ত আলোচনা অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গণফোরামের কামরাঙ্গীচর থানার নেতাকর্মী, জাতীয় শ্রমিক জোট কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি আবদুল ওয়াহেদ প্রমুখ।
প্রতিকী ছবি
জামালপুরের ইসলামপুরে এক দিনে বজ্রপাতে ৬ জন নিহত ও ৭ জন আহতের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেলে প্রচণ্ড ঝড় বৃষ্টির সময় বজ্রপাতে এই দুর্ঘটনা ঘটে।
ইসলামপুর থানার ওসি মুহাম্মদ মাজেদুর রহমান জানান, বৃহস্পতিবার বিকালে প্রচণ্ড ঝড় বৃষ্টির সময় বজ্রপাতে পাথর্শী ইউনিয়নের পশ্চিম গামারিয়া গ্রামের হাছেন আলীর ছেলে কালা মিয়া (৩৫), একই গ্রামের কাইলা শেখের ছেলে শাহ জামাল (৪৫), আব্দুল জব্বারের ছেলে এনামুল হক (৪০), পলবান্ধা ইউনিয়নের বাটিকামারি গ্রামের চন্দু শেখের ছেলে জবেদ আলী (৬০), সাপধরি ইউনিয়নের প্রজাপতিচরের আব্দুল কুদ্দুসের ছেলে বিল্লাল হোসেন (৩৫), চন্দনপুর গ্রামের আখের মাহমুদের ছেলে মহিজল মাহমুদ (৫০) নিহত হয়েছেন।
একইদিনে বজ্রপাতে আরও ৭ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ইসলামপুর ও দেওয়ানগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার পাথর্শী ইউনিয়নের পশ্চিম গামারিয়া ইউনিয়নের তিনজন কৃষক তারা ক্ষেতে কাজ করা অবস্থায় তাদের উপর আকস্মিক বজ্রপাত হলে তারা সেখানেই মারা যান। বাকি তিনজনের মধ্যে একজন ঘরে এবং অপর দুইজন নৌকায় ছিল বলে জানা যায়।
ফাইল ছবি
ইরানের হিজাবকাণ্ড নিয়ে সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভে উসকানির দায়ে দুই ফরাসি নাগরিককে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। খবর ইরনা ও আলজাজিরার।
ইরানে পুলিশের হেফাজতে কুর্দি নারী মাহসা আমিনি (২২) অসুস্থ হয়ে মারা যাওয়ার পর থেকে গত কয়েক সপ্তাহ ধরে সহিংসতা ও নৈরাজ্য চলছে দেশটিতে। ইরানের দাবি, এতে উসকানি দিচ্ছে বিদেশি অর্থায়নে পরিচালিত কয়েকটি গণমাধ্যম।
এক নারীসহ আটক দুই ফরাসি নাগরিক সম্প্রতি ট্যুরিস্ট ভিসায় পর্যটকের ছদ্মাবেশে ইরানে প্রবেশ করেন।
পরবর্তীতে তারা ইরানের শান্তিপূর্ণ বিক্ষোভকে নৈরাজ্য সৃষ্টিকারী দাঙ্গায় রূপ দিতে কাজ করেন। পুলিশের হাতে আটক ব্যক্তিরা টেলিভিশন ক্যামেরার সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।
আটক দুই ফরাসি নাগরিকের নাম সেসেলিন কোহলের এবং জ্যাক প্যারিস বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা। সূত্র: যুগান্তর