a
ছবি: মুক্তসংবাদ প্রতিদিন
ইসলামপুর প্রতিনিধি: আজ ২৩ জুন, সোমবার, জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হাসান কায়েসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক জেলা বিএনপির সহ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন সরকারসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ইসলামপুর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দের উদ্যোগে এবং জনাব হালিম সাহেবের প্রত্যক্ষ সহযোগিতায় সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধির লক্ষে ইসলামপুর রেলগেট বাবু মার্কেটে ছাত্রদলের এই কার্যালয়টি উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এএসএম আব্দুল হালিম বলেন জনগণের স্বপ্ন পূরণ ও তারেক রহমানের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে এখন থেকেই ছাত্রদলের নেতাকর্মীদের শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে সুশিক্ষিত, সৎ ও দক্ষ হয়ে গড়ে উঠতে হবে।
তিনি বলেন, মাদকামুক্ত সমাজ ও সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গণ পেতে এর কোন বিকল্প নেই। পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও শরীর চর্চার মাধ্যমে সু-স্বাস্থ্যের অধিকারী হতে তিনি ছাত্র তথা যুব সমাজকে উদ্বুদ্ধ করেন।
এছাড়া, আমতলী হালিম নগর বাজারে বিএনপি’র আঞ্চলিক অফিসটিও উদ্বোধন করা হয়।
ফাইল ছবি
গণফোরাম কামরাঙ্গীরচর থানার প্রতিষ্ঠাতা নেতা শহীদুল ইসলাম-এর উদ্যোগে রিকশা-ভ্যান শ্রমিকদের করোনা মহামারী সম্পর্কে সচেতনমূলক আলোচনা ও সামাজিক দূরত্ব মেনে চলার উপর সেমিনারের আয়োজন করেন।
উপস্থিত লোকদের সামাজিক দুরত্ব নিশ্চিত করে তাদের সবার সাথে খোলামেলা সচেতনমূলকভাবে করোনাভাইরাসের ভয়াবহতা ও এর প্রতিকার সম্পর্কে কথা বলেন এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার জন্য সবাইকে অনুরোধ করেন। শেষে উপস্থিত প্রত্যেক ব্যক্তির মাঝে মাক্স, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
জনাব শহিদুল ইসলাম কামরাঙ্গীরচরের গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে সক্ষম ব্যক্তিদের অনুরোধ করেন। তিনি বলেন আমাদের বর্তমানে রাজনীতি হবে মানব সেবায় সবাইকে নিয়োজিত রাখা। বিশেষ করে করোনাভাইরাসের ভয়াবহতা রুখতে সবাইকে একসঙ্গে কাজ করে যেতে হবে।
উক্ত আলোচনা অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গণফোরামের কামরাঙ্গীচর থানার নেতাকর্মী, জাতীয় শ্রমিক জোট কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি আবদুল ওয়াহেদ প্রমুখ।
ফাইল ছবি: ইসলাম মাখাচেভ
আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (ইউএফসি) লাইটওয়েট প্রতিযোগিতায় রাশিয়ার ইসলাম মাখাচেভের কাছে পরাজিত হয়েছেন মার্কিন ডাস্টিন পোয়ারিয়ার। ইউএফসি ৩০২ প্রতিযোগিতাটি যুক্তরাষ্ট্রের নিউ জার্সির নিউইয়র্কে অনুষ্ঠিত হয়।
রুশ সংবাদমাধ্যম তাসের খবরে বলা হয়েছে, মাখাচেভ তৃতীয়বারের মতো তার শিরোপা রক্ষা করেছেন। তিনি ব্রাজিলের চার্লস অলিভেইরাকে হারিয়ে ২০২২ সালের অক্টোবর ইউএফসি লাইটওয়েট চ্যাম্পিয়ন হয়েছিলেন। এর পরে তিনি অস্ট্রেলিয়ান যোদ্ধা আলেকজান্ডার ভলকানোভস্কিকে দুবার হারান।
৩২ বছর বয়সি মাখাচেভের ২৬টি জয় এবং একটি মাত্র পরাজয়ের রেকর্ড রয়েছে। সূত্র: যুগান্তর