a বানিয়াচং উপজেলা যাতায়াতে রাস্তাঘাট ও যানবাহনে চরম দুর্ভোগ!
ঢাকা মঙ্গলবার, ৫ ফাল্গুন ১৪৩২, ১৭ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

বানিয়াচং উপজেলা যাতায়াতে রাস্তাঘাট ও যানবাহনে চরম দুর্ভোগ!


কাজল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
বৃহস্পতিবার, ০৩ জুন, ২০২১, ০৯:১৭
বানিয়াচং উপজেলা যাতায়াতে রাস্তাঘাট ও যানবাহনে চরম দুর্ভোগ

ফাইল ছবি

 

হবিগঞ্জ জেলা বানিয়াচং উপজেলার আলম বাজার টম টম ষ্ট্যান্ড হইতে হিয়ালা, মকরমপুর সাংগর, ইকরামে যাতায়াতে যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হয়। জনবহুল এই এলাকার এলজিইডির রাস্তা ভেঙ্গে চুরমার। 

অপরদিকে এসব রাস্তায় একমাত্র বাহন টম টম চালক যা যাত্রীদের মোটেও সম্মান দিতে জানেনা। গাদাগাদি করে ও অধিক ভাড়ায় যাত্রী বহন করে থাকে। কোন ভদ্রলোক তাদের এ অনিয়মের প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস রাখেননা। কারণ তাদের সিন্ডিকেট এর কবল থেকে মান সম্মান যাই হোক প্রাণ বাঁচিয়ে গন্তব্যে পৌছাই যেন কঠিন। 

উল্লেখিত এলাকাটি কৃষি নির্ভর হওয়ায়, একমাত্র যাতায়াতের রাস্তাটি ট্রাক্টর চলাচল করে আরোও ক্ষতি করেছে। হবিগঞ্জ উমেদনগর শিল্ল এলাকার মালিকদের মালামাল পরিবহনের গাড়ীগুলো চলাচল এই রাস্তায় করার কারণে এসব রাস্তা নষ্ট হওয়ার বড় কারণ। তারা ধান কিনে তাদের বয়লার মিলে নিয়ে যায় এবং এসব এলাকা থেকেই বেশীরভাগ পণ্য সরবরাহ করে থাকেন। কিন্তু সাধারণ মানুষ এসব ভাঙ্গা রাস্তায় চলাচলে ব্যাপক দুর্ভোগের সম্মুখীন হন। কিন্তু তারা সচেতন না হওয়ায় এসব মেরামতের ব্যাপারে সরকার বা শিল্প মালিকদের পক্ষ থেকে কেউ উদ্যোগী হচ্ছেনা।

তাই, সাধারণ মানুষের দূর্ভোগ চরম আকার ধারণ করায় সরকার এবং যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন, যত দ্রুত ভাঙ্গা রাস্তা মেরামত করে জনগণের চরম দুর্ভোগ থেকে রক্ষা করা হোক। আর এলাকার সাধারণ মানুষ মনে করেন এসব বেহালকৃত রাস্তাঘাট মেরামতে ও রাস্তাঘাটে বেহাল পরিস্থিতির দিকে নজর দিয়ে উমেদনগর শিল্প মালিকরা জনগণের পাশে দাঁড়িয়ে সরকারের পাশাপাশি তারাও ব্যাপক ভূমিকা রাখতে পারেন।
 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

সরিষাবাড়ি ৪ নং আওনা ইউনিয়ন, ৭ নং ওয়ার্ডে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নতুন রাস্তা নির্মাণ


সরিষাবাড়ি প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ২১ জুলাই, ২০২৫, ০৬:০২
সরিষাবাড়ি ৪ নং আওনা ইউনিয়ন, ৭ নং ওয়ার্ডে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নতুন রাস্তা নির্মাণ

নতুন রাস্তার ছবি: চান্দুর মোড় থেকে শ্রী রবির বাড়ি পর্যন্ত

 

সরিষাবাড়ি প্রতিনিধি: জামালপুর, সরিষাবাড়িতে ৪ নং আওনা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে চান্দুর মোড় থেকে শ্রী রবির বাড়ি পর্যন্ত এলাকার লোকজনের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে দীর্ঘ রাস্তাটি নির্মাণ করা হয়। 

আওনা ইউনিয়নের চেয়ারম্যান মিনারা আশরাফ ব্যক্তিগতভাবে  সহযোগিতার পাশাপাশি এলাকার যুব সমাজকে সাথে নিয়ে আবাল, বৃদ্ধ সকলেই সহযোগিতা করে রাস্তাটি সম্পন্ন করা হয়।

৪ নং আওনা ইউনিয়ন চেয়ারম্যান মিনারা আশরাফের পাশাপাশি উল্লেখযোগ্যভাবে রাস্তাটি নির্মাণ করতে যারা অবদান রেখেছেন তারা হলেন- মনিরুজ্জামান মাছুম, ফিরোজ আলম সোহাগ, সাইম সরকার, আবুল কালাম আজাদ,  আব্দুল মোতালেব দ্বিপন, কর্ণেল, বেল্লাল হোসেন, বাচ্চু মিয়া, রাজ্জাক, আসাদ, ছালাম, সাইদুল দোকানদার, রেজা দোকানদার, খোকন দোকানদার, আনছার আনিস, মামুন প্রমুখ।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

সিরিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েল জুড়ে আতঙ্ক!


আন্তর্জাতিক ডেস্ক:
বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১, ০৭:৫৫
সিরিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েল জুড়ে আতঙ্ক

ফাইল ছবি

দিমোনা পরমাণু স্থাপনার কাছে সিরিয়ার একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর দখলদার ইসরায়েল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দিমোনা পরমাণু কেন্দ্রে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানলে পরিণতি কী হতো তা নিয়ে আজ একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলি দৈনিক জেরুজালেম পোস্ট।

সেখানে বলা হয়েছে, গত রাতের ক্ষেপণাস্ত্রটির আঘাতের স্থানটি যদি দিমোনা পরমাণু স্থাপনা হতো, তাহলো আজকের ইসরায়েলের জনজীবন এই অবস্থায় থাকত না। একটা ক্ষেপণাস্ত্রের আঘাতই ইসরাইলের জন্য এক মহাবিপদের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট বলে মন্তব্য করা হয়েছে।

পত্রিকাটিতে আরো লেখা হয়েছে যে, দিমোনা পারমাণবিক কেন্দ্রের কাছের এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাতের ঘটনা সব বিপদকে একসঙ্গে স্মরণ করে দিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, আজ (বৃহস্পতিবার) ভোরের দিকে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলে আঘাত হানে। ওই মুখপাত্র জানান, সিরিয়ার দীর্ঘপাল্লার এসএ-৫ ক্ষেপণাস্ত্র ছিল এটি এবং রাশিয়ার এস-২০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তা ছোঁড়া হয়।

দিমোনা পরমাণু স্থাপনার কাছে সিরিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়েও নতুন প্রশ্ন দেখা দিয়েছে। কারণ এবার ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সিরিয়ার ক্ষেপণাস্ত্রটি সঠিক নিশানা আঘাত করতে সক্ষম হয়। সূত্র: পার্সটুডে

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - সারাদেশ